28/04/2023
মুসলিম আইন অনুযায়ী, কাউকে ত্যাজ্যপুত্র করা বা মৃত্যুর সময় অসিয়তের মাধ্যমে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হারাম এবং অবৈধ। শরিয়তের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। কাজেই যাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয় কিংবা যাকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করার অসিয়ত করা হয়, সে কোনোভাবেই তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না।
অন্যদিকে, হিন্দু আইনেও ত্যাজ্যপুত্র করার কোনো বিধান নেই। হিন্দু আইনে ‘তাজ্য’ করে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারীদের সম্পত্তির দাবি থেকে বঞ্চিত করতে পারে না।
উল্লিখিত আলোচনা থেকে স্পষ্ট, ত্যাজ্যপুত্র বলে কোনো বিধান আইনে নেই। তাই কেউ তার সন্তানকে ত্যাজ্য করলেও সে উত্তরাধিকার থেকে বঞ্ছিত হবে না। এটা নিছক একটি ভ্রান্ত ধারণা।