ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ

ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ-Digital Land Survey and Land Legal Advice

09/05/2026

ডিমারকেশন করা থাকলে আপনার জমির দাগের বাহুগুলো কত ফিট শতাংশ আপনি যেমন জানতে পারবেন এছাড়াও আপনার পাশের দাগ গুলোর ও জানতে পারবেন কত ফিট করে রয়েছে এবং কত শতাংশ জমি রয়েছে প্রতারণার কোন সুযোগ নাই আমিন বা দেওয়া নেই আর পারবে না প্রতারণা করতে।
“সঠিক ডিমারকেশনই জমি সুরক্ষার প্রথম ধাপ।”
অনেক সময় দেখা যায়, সিএস ম্যাপে জমির পরিমাণ বেশি থাকলেও বিএস রেকর্ডে জমি কমে যায়। যেমন— সিএস ম্যাপে ২০ শতাংশ জমি থাকলেও বিএস রেকর্ডে তা ১৭ শতাংশ হয়ে গেছে। এ অবস্থায় চুপ করে বসে থাকবেন না।
📌 আপনার করণীয়: ✔ একজন দক্ষ সার্ভেয়ার দিয়ে সিএস, এসএ, আরএস ও বিএস রেকর্ডের তুলনামূলক প্যান্টাগ্রাফ/নকশা তৈরি করুন
✔ যাচাই করুন আপনার জমি কোন দাগ বা কার খতিয়ানের মধ্যে প্রবেশ করেছে
✔ নিশ্চিত হওয়ার পর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করুন
✔ আদালত প্যান্টাগ্রাফ ও জরিপ প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত জমি শনাক্ত করে বুঝিয়ে দিতে সহায়তা করবে
অনেক সময় নতুন রেকর্ডে অন্যের নামে বা অন্য দাগের মধ্যে আপনার জমির অংশ অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই সময়মতো সঠিক জরিপ ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
📞 যোগাযোগ: আতিক হাসান মন্ডল (লেবু)
সভাপতি – ল্যান্ড সলিউশন বিডি
৬৪ জেলা সার্ভেয়ার-আমিন সমন্বয় পরিষদ
WhatsApp: ০১৭৩৭১৩২০১৪

09/05/2026

ডিমারকেশন করা থাকলে আপনার জমির দাগের বাহুগুলো কত ফিট শতাংশ আপনি যেমন জানতে পারবেন এছাড়াও আপনার পাশের দাগ গুলোর ও জানতে পারবেন কত ফিট করে রয়েছে এবং কত শতাংশ জমি রয়েছে প্রতারণার কোন সুযোগ নাই আমিন বা দেওয়া নেই আর পারবে না প্রতারণা করতে।

আলহামদুলিল্লাহ।সৌদি প্রবাসী সাব্বির আহমেদ ভাইয়ের জমির সঠিক সীমানা নির্ধারণের জন্য সফলভাবে ডিজিটাল ডিমারকেশন সম্পন্ন করা...
09/05/2026

আলহামদুলিল্লাহ।
সৌদি প্রবাসী সাব্বির আহমেদ ভাইয়ের জমির সঠিক সীমানা নির্ধারণের জন্য সফলভাবে ডিজিটাল ডিমারকেশন সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন আমিন ও দেওয়ানির ভুল পরিমাপের কারণে তিনি জমি কম-বেশি সমস্যায় ভুগছিলেন। ভবিষ্যতে যেন কেউ প্রতারণা করতে না পারে, সেই লক্ষ্যেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল ডিজিটাল ডিমারকেশন করা হয়েছে।
জমির সঠিক দাগ নম্বর, পরিমাণ ও সীমানা জানা থাকলে কেউ সহজে আপনার জমি দখল বা কমিয়ে দিতে পারবে না। তাই একজন দক্ষ ও অভিজ্ঞ সার্ভেয়ার/আমিন দ্বারা সঠিক জরিপ ও ডিমারকেশন করিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅ সঠিক ডিমারকেশনের মাধ্যমে: ✔ জমির নির্ভুল সীমানা নির্ধারণ করা যায়
✔ ভবিষ্যতের বিরোধ ও দখল সমস্যা কমে যায়
✔ আধুনিক ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা সম্ভব হয়
✔ প্রকৃত মালিকানা নিরাপদ থাকে
ডিমারকেশন করা থাকলে আপনার জমির দাগের বাহুগুলো কত ফিট শতাংশ আপনি যেমন জানতে পারবেন এছাড়াও আপনার পাশের দাগ গুলোর ও জানতে পারবেন কত ফিট করে রয়েছে এবং কত শতাংশ জমি রয়েছে প্রতারণার কোন সুযোগ নাই আমিন বা দেওয়া নেই আর পারবে না প্রতারণা করতে।
“সঠিক ডিমারকেশনই জমি সুরক্ষার প্রথম ধাপ।”
অনেক সময় দেখা যায়, সিএস ম্যাপে জমির পরিমাণ বেশি থাকলেও বিএস রেকর্ডে জমি কমে যায়। যেমন— সিএস ম্যাপে ২০ শতাংশ জমি থাকলেও বিএস রেকর্ডে তা ১৭ শতাংশ হয়ে গেছে। এ অবস্থায় চুপ করে বসে থাকবেন না।
📌 আপনার করণীয়: ✔ একজন দক্ষ সার্ভেয়ার দিয়ে সিএস, এসএ, আরএস ও বিএস রেকর্ডের তুলনামূলক প্যান্টাগ্রাফ/নকশা তৈরি করুন
✔ যাচাই করুন আপনার জমি কোন দাগ বা কার খতিয়ানের মধ্যে প্রবেশ করেছে
✔ নিশ্চিত হওয়ার পর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করুন
✔ আদালত প্যান্টাগ্রাফ ও জরিপ প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত জমি শনাক্ত করে বুঝিয়ে দিতে সহায়তা করবে
অনেক সময় নতুন রেকর্ডে অন্যের নামে বা অন্য দাগের মধ্যে আপনার জমির অংশ অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই সময়মতো সঠিক জরিপ ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
📞 যোগাযোগ: আতিক হাসান মন্ডল (লেবু)
সভাপতি – ল্যান্ড সলিউশন বিডি
৬৪ জেলা সার্ভেয়ার-আমিন সমন্বয় পরিষদ
WhatsApp: ০১৭৩৭১৩২০১৪

09/05/2026

আপনার জমি জবরদখল হলে কী করবেন?
৯০ দিনের মধ‍্যে জমির দখল পুনরুদ্ধার করা সম্ভব।

বর্তমানে অনেকেই নিজের বৈধ জমি জবরদখলের শিকার হচ্ছেন। প্রভাবশালী মহল বা অসাধু চক্র নানা উপায়ে অন্যের সম্পত্তি দখলের চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন—

09/05/2026

আপনার জমি জবরদখল হলে কী করবেন?
৯০ দিনের মধ‍্যে জমির দখল পুনরুদ্ধার করা সম্ভব।

বর্তমানে অনেকেই নিজের বৈধ জমি জবরদখলের শিকার হচ্ছেন। প্রভাবশালী মহল বা অসাধু চক্র নানা উপায়ে অন্যের সম্পত্তি দখলের চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন—
✅ বৈধ কাগজপত্র থাকলে আপনি আইনগতভাবে দখল পুনরুদ্ধার করতে পারবেন।
✅ উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস ও আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া সম্ভব।
✅ সময়মতো লিখিত আবেদন ও প্রমাণ জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে আপনি যা কিছু সঙ্গে রাখবেনঃ
১। দলিলের কপি
২। খতিয়ান/পরচা
৩। নামজারি কাগজ
৪। জমির কর/খাজনার রসিদ
৫। ছবি বা ভিডিও প্রমাণ
৬। সাক্ষীর তথ্য

যদি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তি বা প্রতিবেশী জোরপূর্বক জমি দখল করে নেয়। এ অবস্থায় আইনগতভাবে জমির দখল পুনরুদ্ধারের আবেদনপত্রের নমুনাটি নিচে দেওয়া হলো-

বরাবর
মাননীয় উপজেলা নির্বাহী অফিসার / সহকারী কমিশনার (ভূমি)
________ উপজেলা, ________ জেলা।

বিষয়ঃ জবরদখলকৃত জমির দখল পুনরুদ্ধারের আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি __________ পিতা/স্বামী __________, সাং __________, ডাকঘর __________, থানা __________, জেলা __________ এর স্থায়ী বাসিন্দা।

আমি বৈধ মালিক হিসেবে নিম্নোক্ত সম্পত্তির মালিকানা ভোগ করে আসছি—

মৌজা: __________
খতিয়ান নং: __________
দাগ নং: __________
জমির পরিমাণ: __________ শতক/একর

উক্ত জমি আমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু গত //_____ তারিখে __________ নামীয় ব্যক্তি ও তার সহযোগীরা বেআইনিভাবে আমার জমি জবরদখল করে এবং সেখানে নির্মাণ/চাষাবাদ/বেড়া প্রদান শুরু করে।

আমি বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও তারা কোনো সমাধানে আসেনি। বর্তমানে আমি আমার বৈধ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, বিষয়টি তদন্তপূর্বক আমার জমির বৈধ দখল পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

নিবেদক
নাম: __________
স্বাক্ষর: __________
মোবাইল: __________
তারিখ: __________

মনে রাখবেন-
জমি জবরদখল মানেই শেষ নয় — আইন আপনার পাশে আছে।

সুতরাং নিজের অধিকার রক্ষায় সচেতন হোন এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সহযোগিতা নিন।

#জমি_জবরদখ ুনরুদ্ধার #ঢাকা
#ভূমি_আইন #আইনি_সহায়তা #বাংলাদেশ
#জমিজমা #সচেতনতা #আইনিপরামর্শ #খতিয়ান

ভূমি জরিপ শুধু নকশা দেখে ফিতা টেনে মাপজোকের কাজ নয়; এটি মাটি, মানুষ ও বাস্তবতার গভীর অনুসন্ধান।প্রতিদিন ভোরে মাঠে গিয়ে ন...
09/05/2026

ভূমি জরিপ শুধু নকশা দেখে ফিতা টেনে মাপজোকের কাজ নয়; এটি মাটি, মানুষ ও বাস্তবতার গভীর অনুসন্ধান।
প্রতিদিন ভোরে মাঠে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হয়। একটি ছোট ভুল পুরো জরিপকে প্রভাবিত করতে পারে, তাই দরকার ধৈর্য, মনোযোগ ও দক্ষতা।
স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয়, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়েই একটি সফল জরিপ সম্পন্ন হয়। দিন শেষে প্রতিটি সঠিক ডাটা ভবিষ্যতের জন্য গড়ে তোলে শক্ত ভিত্তি।
ভূমি জরিপ আমাদের কাছে শুধু পেশা নয়, বাস্তব পৃথিবীকে জানার এক অনন্য যাত্রা।
মীম ডিজিটাল সার্ভে কার্যালয়
দক্ষিণখান, উত্তরা-১২৩০, ঢাকা।
গ্রাম হোক কিংবা শহর—প্রতি ইঞ্চি জমিই মূল্যবান।
তাই ডিজিটাল পদ্ধতি ও সঠিক কৌশল ছাড়া সঠিক সীমানা নির্ধারণ সম্ভব নয়।
আপনার জমির সীমানা নির্ধারণ করুন ১০০% ডিজিটাল পদ্ধতিতে।
যোগাযোগ: অশ্রু মন্ডল মিম ডিজিটাল ল্যান্ড সার্ভে
হোয়াটসঅ্যাপ/মোবাইল: 01795028721

09/05/2026

জমির রেজিস্ট্রেশন খরচ কমাতে অনেকেই উইল বা ওসিয়ত দলিল করে থাকেন।
কিন্তু এই দলিল মৃত্যুর পর কার্যকর হয় এবং সাধারণত সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত করা যায়।
পরবর্তীতে ওয়ারিশদের মধ্যে বিরোধ ও মামলা সৃষ্টি হতে পারে।
আইনগত ত্রুটি থাকলে দলিল বাতিলও হতে পারে।
তাই না বুঝে উইল বা ওসিয়ত দলিল করা থেকে সতর্ক থাকুন।

09/05/2026

উইল ও অছিয়ত দলিল করে কম রেজিস্ট্রি খরচের প্রলোভনে পড়বেন না।
উইল বা অছিয়ত সাধারণত সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত করা যায় এবং মৃত্যুর পর কার্যকর হয়।
পরবর্তীতে ওয়ারিশদের মধ্যে বিরোধ ও মামলা সৃষ্টি হতে পারে, এমনকি দলিল বাতিলও হতে পারে।
তাই জমি ক্রয়ের ক্ষেত্রে সঠিক ও আইনসম্মত দলিল সম্পাদন করাই নিরাপদ।

09/05/2026

📄 ডিপি (DP) খতিয়ান কী? জমিজমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলিল সম্পর্কে জানুন!

জমিজমা বা ভূমি জরিপ চলাকালীন আমরা প্রায়ই 'ডিপি খতিয়ান' শব্দটি শুনে থাকি। কিন্তু অনেকেই জানি না এর কাজ কী। ডিপি (DP) এর পূর্ণরূপ হলো Draft Publication বা খসড়া প্রকাশনা। মূলত মাঠ পর্যায়ের জরিপ শেষে যে খসড়া খতিয়ানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, সেটিই ডিপি খতিয়ান।

একটি নতুন জরিপ চলাকালীন আমিন বা সার্ভেয়াররা যখন সরেজমিনে জমি মেপে এবং নথিপত্র যাচাই করে একটি প্রাথমিক খতিয়ান প্রস্তুত করেন, তখন তা ডিপি হিসেবে প্রকাশ করা হয়। এটি কোনো স্থায়ী মালিকানার দলিল নয়, বরং চূড়ান্ত খতিয়ান বা আরএস (RS) হওয়ার আগের ধাপ।

ডিপি খতিয়ানের প্রধান উদ্দেশ্য হলো মালিককে তার জমির তথ্য যাচাই করার সুযোগ দেওয়া। এতে জমির দাগ নম্বর, পরিমাণ, শ্রেণি এবং মালিকের নাম উল্লেখ থাকে। এটি প্রকাশিত হওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মালিকের দেখার জন্য সেটেলমেন্ট অফিসে রাখা হয়।

ডিপি খতিয়ানটি কেন এতো গুরুত্বপূর্ণ? কারণ, এটি খসড়া থাকাকালীনই আপনার কোনো আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকে। যদি আপনার নাম ভুল থাকে বা জমির মাপে গরমিল পান, তবে এই ধাপেই আপত্তি (৩০ ধারা) দিয়ে তা সংশোধন করিয়ে নিতে হয়।

মনে রাখবেন, ডিপি খতিয়ানে কোনো ভুল থাকলে এবং তা সংশোধন না করা হলে, সেটিই চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়ে যাবে। একবার চূড়ান্ত খতিয়ান হয়ে গেলে তা সংশোধন করা অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল আইনি প্রক্রিয়ার বিষয় হয়ে দাঁড়ায়।

জমি কেনাবেচার সময় ডিপি খতিয়ান দেখে আপনি বুঝতে পারবেন বর্তমানে ওই জমির জরিপ কোন অবস্থায় আছে এবং সরকার রেকর্ড অনুযায়ী মালিক কে। তবে কেবল ডিপি খতিয়ানের ওপর ভিত্তি করে জমি কেনা ঠিক নয়, কারণ এটি পরিবর্তনশীল হতে পারে।

তাই আপনার এলাকায় জরিপ চললে অবশ্যই ডিপি খতিয়ানটি সংগ্রহ করুন এবং তথ্যের সঠিকতা যাচাই করে নিন। আপনার সচেতনতাই পারে আপনার পৈত্রিক বা কেনা সম্পত্তিকে যাবতীয় আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে।

#ডিপিখতিয়ান #ভূমিজরিপ #জমিজমা #আইনিপরামর্শ #বাংলাদেশ #সচেতনতা

09/05/2026

অন্যের জমি জোরপূর্বক দখল, সীমানা প্রাচীর ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত করার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন ২০২৩ এর ৩৪ ও ৩৫ ধারায় প্রতিকার চাওয়ার বিধান উল্লেখ আছে।
এছাড়া দখল ও ক্ষতিসাধনের ঘটনায় আদালত উচ্ছেদ, ক্ষতিপূরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের আদেশ দিতে

Address

Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category