21/08/2026
মনজিলা সুলতানা ঝুমা (মনজিলা ঝুমা)
আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা একজন আইনজীবী, মানবাধিকারকর্মী, লেখক, সমাজ উন্নয়নকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে এনরোলড হন এবং পরবর্তীতে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হন। ২০২৩ সালে তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ঢাকা আইনজীবী সমিতির ও খাগড়াছড়ি আইনজীবী সমিতির সদস্য। দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করছেন। প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক আইনি পরামর্শ ও অধিকারবিষয়ক সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি ‘Know Your Rights’- অধিকার জানো " এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন। মানব পাচার প্রতিরোধ, জরুরি সংকট মোকাবিলা ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
তিনি স্থানীয় সরকার ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রায় দুই বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তিনি আইন, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ে লেখালেখি করেন।
গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। ২০২৪ সাল থেকে তিনি রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গভীরভাবে অধ্যয়ন ও কার্যক্রমে যুক্ত আছেন। আইন, মানবাধিকার, সামাজিক দায়বদ্ধতা এবং জনসম্পৃক্ততা,সব মিলিয়ে তিনি একজন বহুমাত্রিক ও ডাইনামিক পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
তাঁর অফিশিয়াল পেইজ, এটি অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হয়।