05/06/2025
📘 অর্থ অধ্যাদেশ, ২০২৫ ধারাবাহিক আলোচনাঃ
🔹 পর্ব – ১: কবে থেকে কার্যকর হবে এই অধ্যাদেশটি?
প্রত্যেক বছরের মত বাজেট পাসের পর করদাতা, পেশাজীবী ও ব্যবসায়ী সমাজ জানতে চায়—এই অধ্যাদেশটি কবে থেকে কার্যকর হবে?
👉 অর্থ অধ্যাদেশ, ২০২৫ কার্যকারিতার ভিত্তিতে মূলত দুইভাগে ভাগ করা হয়েছে:
🔸 কিছু ধারা অবিলম্বে কার্যকর,
🔸 বাকি ধারা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে।
📚 অধ্যাদেশের গঠন:
• ✅ মোট অধ্যায়: ৪টি
• ✅ মোট ধারা: ১৫৯টি
• ✅ তফসিল: ৩টি
🔹 প্রথম অধ্যায়: প্রারম্ভিক (ধারা ১)
🔹 দ্বিতীয় অধ্যায়: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (ধারা ২–২৮)
🔹 তৃতীয় অধ্যায়: আয়কর আইন, ২০২৩ (ধারা ২৯–১৩৭)
🔹 চতুর্থ অধ্যায়: কাস্টমস আইন, ২০২৩ (ধারা ১৩৮–১৫৯)
📄 তফসিলসমূহ:
• তফসিল-১: কাস্টমস আইনের প্রথম তফসিল
• তফসিল-২: আয়কর হার (করবর্ষ ২০২৬–২৭)
• তফসিল-৩: আয়কর হার (করবর্ষ ২০২৭–২৮)
🟢 যা অবিলম্বে কার্যকর হচ্ছে:
✅ ১. দ্বিতীয় অধ্যায়ের (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২) ধারা ২৭ (সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবা সমূহ) ও ২৮ (নিম্ন ও সুনির্দিষ্ট হার আরোপযোগ্য পণ্য ও সেবা সমূহ) এর দফা (ক), (খ), (গ), (চ)
✅ ২. চতুর্থ অধ্যায় (কাস্টমস আইন, ২০২৩) (ধারা ১৩৮–১৫৯) ও তফসিল-১
📌 বাকি সব ধারা এবং অধ্যায় ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
📌 তফসিল-২ প্রযোজ্য আয়কর বর্ষ ২০২৬–২৭ এর জন্য
📌 তফসিল-৩ প্রযোজ্য আয়কর বর্ষ ২০২৭–২৮ এর জন্য
⚠️ বিষয়টি মনে রাখুনঃ
এই অধ্যাদেশের আওতায় আয়কর আইন, ২০২৩-এর সকল সংশোধন বা পরিবর্তন ০১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং ২০২৫–২৬ করবর্ষের আয়করের হার অর্থ আইন, ২০২৪ অনুসারেই নির্ধারিত হবে। (এবারের অর্থ অধ্যাদেশ ২০২৫-এ যে পরপর দুই করবর্ষের কর হারের তালিকা দেওয়া হয়েছে, সেগুলো যথাক্রমে ২০২৬–২৭ এবং ২০২৭–২৮ করবর্ষের জন্য প্রযোজ্য)।..................................
Junaedur Rahman
Strategic Tax Partner
অর্থ অধ্যাদেশ, ২০২৫ PDF ফাইলটি পাবেন Strategic Tax Partner এর ড্রাইভে।
ডাউনলোড লিংকঃhttps://staxpartner.com/D/FO_2025.pdf
📌 পর্ব–২ তে উদাহরণসহ আলোচনা করা হবে—
অর্থ অধ্যাদেশ, ২০২৫ মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর পরিবর্তনে বেসরকারি চাকরিজীবীদের আয়করে কতটা তারতম্য ঘটেছে।
🟡 চোখ রাখুন পেজে...