Complete Judiciary Package - CJP

Complete Judiciary Package - CJP This is a online based coaching for law students, who wants to be a judge, who wants to success in BJSC Exam. This is a complete Judiciary Package.

To know details, Plz call or message us.

16/08/2021

Important topic for 14th BJS Written Exam Preparation for International Affairs.

আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তন ও সম্ভাব্য আঞ্চলিক সংকট

ড. দেলোয়ার হোসেন
অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সোর্সঃ সমকাল, ১৬ আগস্ট ২০২১

আফগানিস্তানে পুনরায় তালেবানের উত্থান ঘটতে যাচ্ছে- এটা অনেকটা অনুমিতই ছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই তালেবান নানা শহর দখল করে এক ধরনের শক্তিমত্তা প্রদর্শন করেছিল। কিন্তু এত দ্রুত দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটবে, তা অনেকেই ভাবেননি। রোববার যখন আফগানিস্তানের রাজধানী কাবুল চারদিক থেকে তালেবান বাহিনী ঘিরে ফেলে এবং রাজধানীতে ঢুকতেও শুরু করে, তখন অনেক প্রশ্নই সামনে আসতে থাকে। এই পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে 'শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে'র আলোচনা শুরু হয় তালেবান ও আশরাফ গনি সরকারের মধ্যে। আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সামনে রয়েছে।

বলার অপেক্ষা রাখে না, আফগানিস্তান বরাবরই বিদেশি শক্তির জন্য এক ধরনের চোরাবালি। দেশটি এর আগে ১৯৮৯ পর্যন্ত ১০ বছর দখলে রাখে সোভিয়েত ইউনিয়ন। প্রায় দশ বছর ধরে চলা দীর্ঘ ওই যুদ্ধকে পশ্চিমা সংবাদমাধ্যমে 'সোভিয়েত ইউনিয়নের ভিয়েতনাম যুদ্ধ' নামে অভিহিত করা হয়। ওই যুদ্ধকে সোভিয়েত ইউনিয়নের পতনেরও অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়; কেননা এর ঠিক দুই বছর পর সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায়। ১৯৮৯ সালে সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে রক্তক্ষয়ী ওই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আর এ বছর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সৈন্য। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করে। ২০০১ সাল থেকে প্রায় দুই দশক আমেরিকার সৈন্যরা আফগানিস্তানে অবস্থান করে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন করে। তালেবান শাসনের ব্যাপক সমালোচনা হয় বিশ্বব্যাপী। আফগানিস্তানের অভ্যন্তরেও এক ধরনের গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য উদ্দেশ্য ছিল আফগানিস্তানের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, কিন্তু কার্যত দেশটি এ অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চেয়েছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটান। যুক্তরাষ্ট্র তার সবচেয়ে দীর্ঘ এই যুদ্ধ চালাতে গিয়ে অনেক মাশুল দিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২০ হাজারের বেশি। আর অর্থকড়ি ব্যয় হয়েছে পাহাড়সমান। আফগান যুদ্ধের জন্য মার্কিন করদাতাদের প্রায় এক ট্রিলিয়ন ডলার জোগাতে হয়েছে।

দুই দশক থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, তখন থেকেই তালেবান তার ব্যাপক শক্তিমত্তা নিয়ে আক্রমণ শুরু করে। অবশেষে সরকারের পতন ঘটাতে সক্ষম হয়। তবে আফগানিস্তানে অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনীতিক ও মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে তিন হাজার সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিলেও এখন যেহেতু অবস্থা পাল্টে গেছে, সেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে কী হবে, সেটা আমরা দেখব। বলাবাহুল্য, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগ থেকেই আফগান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সফল হবে না।

আফগানিস্তানের শাসনক্ষমতা পুনরায় যখন তালেবানের হাতে যাচ্ছে, তখন আফগানিস্তানের জন্য কী অপেক্ষা করছে- এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে ১৯৯৬ সালে তালেবান যখন ক্ষমতা গ্রহণ করে, তখনই আমরা তাদের শাসনের রূপ দেখেছিলাম। তারা ইসলামের নামে মানবসভ্যতার নিদর্শন ধ্বংস, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং নারীদের পশ্চাৎপদ করে রাখে। ওই সময় দেশটির জনগণ, বিশেষ করে আফগান নারীদের স্বাধীনতা তারা খর্ব করেছে। ১৯৯৭ সালের অক্টোবরে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়। আরব দেশের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান তালেবান সরকারকে সমর্থন দেয়। যদিও তখনও উত্তর-পূর্বাঞ্চলে গৃহযুদ্ধ চলছিল। তাদের সাম্প্রদায়িক শাসনে সবচেয়ে বেশি লাভবান হয় জঙ্গিগোষ্ঠী। তালেবানি পশ্চাৎপদ শক্তিগুলো আফগানিস্তানে যেভাবে আধিপত্য বিস্তার করেছে তাতে দক্ষিণ এশিয়ায় আরও বিভিন্ন জঙ্গিগোষ্ঠী অনুপ্রাণিত হতে পারে।

তালেবান যেভাবে দখল করল তাতেই তাদের চরিত্র উন্মোচিত হয়। কিন্তু তারপরও আমরা দেখছি, তালেবানের ব্যাপারে পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর সিদ্ধান্ত ইতিবাচক। যদিও এসব দেশ শান্তিপূর্ণ সমাধানের কথা বলছে। কিন্তু বাস্তবতা হলো, তালেবান নিয়ে তাদের আপত্তি নেই। যদিও তাদের অবস্থান অনেকটা স্ববিরোধী, তার পরও স্বার্থের কারণে তারা তালেবানের বিরুদ্ধে অবস্থান নেবে- এই সম্ভাবনা নেই বললেই চলে। তার মানে আফগানিস্তানে আমরা পরাশক্তিরও নতুন পালাবদল দেখছি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র ভারতও নেই।

আন্তর্জাতিক বিশ্নেষকদের সঙ্গে এ ব্যাপারে দ্বিমত করার সুযোগ সামান্যই যে, বিশ বছর পর তালেবানের এই উত্থানের পেছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে দুটি বড় দেশ চীন এবং রাশিয়ার। অন্য একটি দেশ পাকিস্তানও যদি আগাগোড়া তালেবানের পাশে না থাকত, তাহলে তারা এই অবিশ্বাস্য ঝড়ের গতিতে সামরিকভাবে অগ্রসর হতে পারত কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। খবরে প্রকাশ, তালেবানের প্রতিনিধি দল গত মাসে চীন সফরে যায়। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, শান্তি প্রক্রিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার কথা বলা হলেও স্পষ্টতই বোঝা যায়, চীন তালেবানকে সমর্থন দেয়। ইরানের রাজধানী তেহরানে আফগান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তালেবান প্রতিনিধি দল সর্বশেষ রাশিয়াও সফর করে।

যদিও তালেবান প্রতিনিধি দল চীনের কাছে প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না বলে অঙ্গীকার করে। কিন্তু এটা অনেকটাই স্পষ্ট, তা কূটনৈতিক পরিভাষা। বাস্তবে আমরা মনে করি না, তালেবানের রাজনৈতিক মতাদর্শের কোনো পরিবর্তন হয়েছে। বস্তুত, মার্কিন সমর্থিত সরকারও ২০০৪ সালে লিখিত আফগানিস্তানের সংবিধানে বলেছে, তারা ইসলামবিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। দেশটির নাম ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তান। স্বাভাবিকভাবেই আমরা সেখানে তালেবানের আগের রূপই হয়তো দেখব।

তালেবানের শাসনের আগের শাসনে জঙ্গিবাদের নতুন যে উত্থান আমরা দেখেছি, নতুন করে মধ্য ও দক্ষিণ এশিয়ায় তার হুমকি তৈরি হবে। এখানে বাংলাদেশের জন্যও দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে এমনিতে বাংলাদেশ সংকটে রয়েছে। এর সঙ্গে আফগানিস্তানে তালেবানের উত্থানও নতুন সংকট তৈরি করতে পারে। দু'দিন আগেই ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, বাংলাদেশ থেকে কিছু মানুষ এরই মধ্যে তালেবানের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। কিছু মানুষ ভারতে ধরা পড়েছে, আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আসলে বাংলাদেশ থেকে যারা যাওয়ার চেষ্টা করছে, আফগানিস্তানের সঙ্গে পুরোনো যোগাযোগের সূত্র ধরেই নতুন করে তারা যেতে চাইছে। যারা একসময় আফগানিস্তানের হয়ে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করতে 'মুজাহিদিন' হিসেবে সে দেশে যায়। তাদের অনেকেই পরবর্তী সময় বাংলাদেশে নানা জঙ্গি তৎপরতা চালায়। এর সঙ্গে এটাও বলা প্রয়োজন, স্বাভাবিক শান্তিপূর্ণ অবস্থায় বাংলাদেশ অতীতে আফগানিস্তানের সঙ্গে কাজ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশ অংশীদার হতে চাইবে।

তবে পরিস্থিতি কোনদিকে যায়, আপাতত সেটাই পর্যবেক্ষণ করতে হবে। তালেবান যদি আগের উগ্রবাদী আচরণ অব্যাহত রাখে তবে সংকট ঘনীভূত এবং এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দ্বিতীয় আরেকটি সংকট আমরা দেখছি, আফগানিস্তান নিয়ে পরাশক্তির খেলা। ভূরাজনৈতিক প্রভাববলয় বিস্তার করতে এখন আফগানিস্তানে নতুন 'গেম' ও 'প্লেয়ার' আমরা দেখব। আবার মার্কিন যুক্তরাষ্ট্রও যে আফগানিস্তানের এ পরাজয় স্বাভাবিকভাবে মেনে নেবে, তেমনটি ভাবার কারণ নেই। ফলে এই পুরো অঞ্চলে পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও হয়তো আমরা সহসাই দেখব। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতাও এখানে নতুন সমীকরণ তৈরি করবে। আফগান পরিস্থিতি অতীতের চেয়ে আরও জটিল আকার ধারণ করতে পারে। মনে রাখতে হবে, জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ। এই ব্যর্থতা মিয়ানমারের ক্ষেত্রেও আমরা দেখেছি। তালেবানের প্রশ্নবিদ্ধ কোনো ভূমিকায়ও হয়তো আমরা দেখব জাতিসংঘ নিশ্চুপ। বিশেষ করে পরাশক্তিগুলো যখন আফগানিস্তান নিয়ে খেলছে, নিরাপত্তা পরিষদে 'ভেটো' ক্ষমতার কারণে জাতিসংঘ দেশটির ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে বলে মনে হয় না।

আফগানিস্তানে তালেবানের উত্থান এবং শক্তিশালী রাষ্ট্রের প্রতিযোগিতার এ সময়ে বাংলাদেশকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে আমাদের কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। আমরা জানি না, আফগানিস্তানের অভ্যন্তরে কী ঘটবে, সেখানে আবার গৃহযুদ্ধ দেখা দেয় কিনা- তাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে প্রেক্ষাপট। পরাশক্তিগুলোর ভূমিকাই বা কী হবে, তাও ভবিষ্যৎই বলবে।

পরীক্ষা শুরু .... ২২শে আগস্ট!!বিঃদ্রঃ গনিত মডেল টেস্টের উপর ৫টি Solve Class নেওয়া হবে ।।।ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের ...
13/08/2021

পরীক্ষা শুরু .... ২২শে আগস্ট!!
বিঃদ্রঃ গনিত মডেল টেস্টের উপর ৫টি Solve Class নেওয়া হবে ।।।
ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
Complete Judiciary Package-CJP (BJSC)
ফোন: 01722706530

10/08/2021

টোকিও অলিম্পিক -২০২০
মেয়াদ কালঃ- ২৩জুলাই-৮আগস্ট,২০২১

১।সর্বোচ্চ পদক জয়ী দেশ
- যুক্তরাষ্ট্র
২।সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট
- ক্যাবেল ড্রেসেল(যুক্তরাষ্ট্র)

এবারের অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী দেশসমূহ
১. যুক্তরাষ্ট্র- সোনা(৩৯), রুপা(৪১), ব্রোঞ্জ(৩৩) মোট ১১৩ টি।

২. চীন - সোনা(৩৮), রুপা(৩২), ব্রোঞ্জ(১৮) মোট ৮৮ টি।

৩. জাপান - সোনা(২৭), রুপা (১৪), ব্রোঞ্জ(১৭) মোট ৫৮ টি।

এবারের অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট.....
১. ক্যাবেল ড্রেসেল(সাতারু) - সোনা(০৫), রুপা(০০), ব্রোঞ্জ(০০) মোট ৫ টি।

২.এমা ম্যাককিওন(সাতারু)- সোনা(০৪), রুপা (০০), ব্রোঞ্জ(০৩) মোট ৭টি।

৩. কেইলি ম্যাককিওন (সাতারু) - সোনা(০৩), রুপা(০১), ব্রোঞ্জ(০০) মোট ৪ টি।

Note:
৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
//:
সৌজন্য :জুলকিবলী হাসান

08/08/2021

#গুরুত্বপূর্ণ_৯০টি_শব্দ/শব্দার্থ পরিচিতি.....

০১| "মুজিব"শব্দের অর্থ?
®_____উত্তরদাতা

০২| "আওয়ামী" শব্দের অর্থ কী?
®_____আমজনতা

০৩| "মৌসুম"শব্দের অর্থ?
®_____ঋতু

০৪| "আতাতুর্ক"শব্দের অর্থ?
®_____জাতির জনক

০৫| "মোবাইল"শব্দের অর্থ?
®_____ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা

০৬| "কাটরা"শব্দটি দ্বারা বুঝায়?
®_____বিশ্রামাগার

০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী?
®_____পুনর্জন্ম বা নবজাগরণ

০৮| "গ্লোবাল ভিলেজ"অর্থ?
®_____বিশ্বগ্রাম বা বিশ্বায়ন

০৯| "আগা খান"শব্দের অর্থ?
®_____সম্মানী শাসক

১০| শ্রীঘর শব্দের অর্থ?
®_____জেলখানা

১১| "মধুপ" শব্দের অর্থ কী?
®_____মধু পান করে যে ভ্রমর

১২| "সমুদ্র সফেন" মানে কী?
®_____ফেনাময় সমুদ্র

১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী?
®_____দার্শনিক

১৪| "ফাজিল"শব্দের অর্থ কী?
®_____পণ্ডিত বা বিদ্বান

১৫| "মুসলিম বা মুসলমান"শব্দের অর্থ?
®_____আত্মসমর্পণকারী

১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী?
®_____সাপের কুণ্ডলী/চাকা

১৭| "কৈবর্ত" শব্দের অর্থ?
®____জেলে/ধীবর বা মৎসজীবী

১৮| "ব্লাসফেমি"শব্দ দ্বারা বুঝায়?
®_____ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা

১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ?
®_____সম্রাট কনস্টান-টিয়াসের শহর

২০| "ককপিট" শব্দের অর্থ?
®____রণক্ষেত্র

২১| "বেসাতি"শব্দের অর্থ?
®____কেনাবেচা

২২| "গ্রিনপিস"হচ্ছে---?
®____নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা

২৩| "কার্টাগেনা প্রটোকল"হচ্ছে?
®____কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে?
®____ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা

২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ?
®____লাল রং ও বিদ্যুৎ

২৬| "বাতিঘর"শব্দের অর্থ?
®____জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।

২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী?
®_____মানুষ

২৮| "SMOG"হচ্ছে...?2
®_____দূষিত বাতাস

২৯| "IUCN"শব্দটি দ্বারা বুঝায়?
®_____বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ

৩০| "টর্নেডো"শব্দের অর্থ?
®_____বজ্রঝড়

৩১| "সুনামি" শব্দের অর্থ?
®_____বন্দরের ঢেউ

৩২| "সিডর" শব্দের অর্থ?
®_____চোখ

৩৩| "আইলা" শব্দের অর্থ?
®_____ডলফিন

৩৪| "রোয়ানু" শব্দের অর্থ?
®_____নারকেলের ছোবড়ার আঁশের দড়ি

৩৫| "মোরা" শব্দের অর্থ?
®_____সাগরের তারা

৩৬| "তিতলি" শব্দের অর্থ?
®_____প্রজাপতি

৩৭| "ওয়ার্ড/হুয়াওয়ে(মোবাইল)"শব্দের অর্থ?
®_____ফুল

৩৮| "ম্যালেরিয়া" শব্দের অর্থ কী?
®_____খারাপ বাতাস

৩৯| "ইনসোমনিয়া" একটি?
®_____নিদ্রাহীনজনিত রোগ

৪০| "কসমিক ইয়ার"বলতে বুঝায়?
®_____ছায়া পথে নিজ অক্ষে আবর্তনকাল

৪১| "উদীচী" শব্দের অর্থ?
®____উত্তর দিক

৪২| "আরব"শব্দের অর্থ?
®____বৃক্ষলতাহীন মরুভূমি

৪৩| "হায়ারোগ্লিফিক"শব্দের অর্থ?
®____পবিত্রলিপি

৪৪| "প্যাপিরাস"শব্দের অর্থ?
®____পেপার বা কাগজ

৪৫| "মহেনঞ্জোদারো"কথাটির অর্থ?
®____মরা মানুষের ঢিবি

৪৬| "চর্যাপদ"শব্দের অর্থ?
®____আচরণ

৪৭| "চর্যাচর্যবিনিশ্চয়"শব্দের অর্থ?
®____কোনটি আচরণীয় কোনটি নয়

৪৮| "ভুসুকু"শব্দ দ্বারা বুঝায়?
®____ভুক্তি সুক্তি কুঠিরে

৪৯| "স্ক্যান্ডিনেভিয়া"হচ্ছে?
®__ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের এলাকা

৫০| "পোর্টো গ্র্যান্ডে" হচ্ছে?
®__পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম

৫১| "পোর্টো নোভো" হচ্ছে?
®____বেনিনের রাজধানী

৫২| "হার্মাদ" হচ্ছে?
®____পর্তুগিজ জলদস্যু

৫৩| "উপমান"শব্দের অর্থ?
®____তুলনীয় বস্তু

৫৪| "ঈশান"শব্দের অর্থ?
®____উত্তর-পূর্বকোণ

৫৫| "ইন্তিফাদা" কী?
®____ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব

৫৬| "ওয়াফা" কী?
®____ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা

৫৭| "ইন্টারফ্যাক্স" কী?
®____রাশিয়ার বার্তা সংস্থা

৫৮| "ফেয়ার ফ্যাক্স" কী?
®____যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা

৫৯| "মোসাদ" কী?
®____ইসরাইলের গোয়েন্দা সংস্থা

৬০| "ফালুন গং" কী?
®____চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন

৬১| "উইঘর" কী?
®____চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়

৬২| "সানা" কী?
®____সিরিয়ার সংবাদ সংস্থা

৬৩| "আতাতুর্ক" শব্দের অর্থ?2
®____জাতির জনক

৬৪| "আনাতোলিয়া" কী?
®____তুরস্কের একটি মালভূমি বা প্রাচীন সভ্যতার কেন্দ্র

৬৫| "ভিক্টোরিয়া ক্রস" কী?
®____যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাপ

৬৬| "স্ফিংস" কী?
®____মিশরের পিরামিডের মূর্তি

৬৭| "বাল্টু" কী?
®____দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বলা হয় বাল্টু

৬৮| "নিপ্পন"শব্দের অর্থ?
®____সূর্যের উৎস

৬৯| "ভাইরাস" শব্দের অর্থ কী?
®____বিষ

৭০| "ব্ল্যাক সেপ্টেম্বর"কী?
®____১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন

৭১| "Water Aid" কী?
®____বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা

৭২| "At arms leanth"phrase এর অর্থ?
®____নিরাপদ দূরত্ব

৭৩| "Cought on"phrase এর অর্থ?
®____আক্রান্ত হওয়া

৭৪| "নেপিয়ার" কী?
®____এক জাতীয় ঘাস

৭৫| "সোয়াম্প ফরেস্ট"কী?
®____স্বাদু পানির জলাবন(রাতারগুল)

৭৬| "শারম-আল-শেখ" কী?
®____মিশরের অবকাশ কেন্দ্রের নাম

৭৭| "স্টিংগার" কী?
®____বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

৭৮| "START-1 ও START-2" কী?
®____কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা

৭৯| "বলকান"শব্দের অর্থ কী?2
®____সারি পর্বত

৮০| "আরব বসন্ত" কী?
®____আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

৮১| "শেনজেন চুক্তি"কী?
®____ইউরোপীয় সদস্যভুক্ত দেশে অবাধ চলাচল চুক্তি

৮২| "র‍্যাফলেশিয়া"কী?
®____পৃথিবীর বৃহত্তম ফুল

৮৩| "কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী?
®____তেজস্ক্রিয় বালু

৮৪| "সাদা সোনা বা হোয়াইট গোল্ড"কী?
®____চিংড়ি

৮৫| "টাইডাল বন"কী?
®____জোয়ার-ভাটার বন

৮৬| "ম্যানগ্রোভ" কী?
®____লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।

৮৭| "জুমচাষ"কী?
®____স্থান পরিবর্তন করে চাষ

৮৮| "ইত্তেফাক"শব্দের অর্থ?
®____সম্প্রীতি

৮৯| "দারফুন" কী?
®____সুদানের একটি অঞ্চল

৯০| "ভেটো"শব্দের অর্থ?
®____আমি মানি না

05/08/2021

# টপিকস: - ধ্বনি ও বর্ণ
=>ভাষার/শব্দের ক্ষুদ্রতম একক/অংশ"ধ্বনি"।
=>ভাষার মূল উপকরণ বাক্য।
=>বাক্যের মৌলিক উপদান শব্দ।
=>ভাষার মূল উপাদান ধ্বনি।
=>ধ্বনির ইট বলা হয় বর্ণকে।
=>মাত্রাহীন বর্ণ--১০টি(স্বর বর্ণ ৪টি,
→এ, ঐ, ও, ঔ, ব্যঞ্জনবর্ণে ৬টি→ঙ,ঞ,ৎ,ং, ঃ, ঁ,
=>অর্ধমাত্রা--০৮টি(স্বরবর্ণে ১টি →ঋ, ব্যঞ্জনবর্ণে ৭টি→খ,গ,ণ,থ,ধ,প,শ)
=>পূর্ণমাত্রা--৩২টি(স্বরবর্ণে ৬টি,ব্যঞ্জনবর্ণে ২৬টি)
=>মৌলিক স্বরবর্ণ ৭টি
(উ,ই,এ,ও,অ্যা,অ,আ) দ্বি-স্বর ২টি ঐ ও ঔ। ঐ=অ/ও+ই, ঔ=ও+উ।
=>স্পৃষ্ট বা বর্গীয় বর্ণ ২৫টি
=>যৌগিক স্বরবর্ণ ২৫টি
=>হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)
=>দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)
=>কার ১০টি(অ ব্যতিত)
=>ফলা ৬টি(য,র,ন,ণ,ম,ব ফলা)
=>উষ্মধ্বনি ৪টি(শ,ষ,স,হ---"হ"ঘোষ মহাপ্রাণ ধ্বনি)
=>নাসিক্য বর্ণ ৫টি(ঙ,ঞ,ণ,ন,ম)
=>অঘোষ বর্ণ বর্গের ১ম ২টি(ক,খ) এবং বর্গের ১ ও ৩ নং বর্ণ অল্পপ্রাণ(ক,গ)।
=>ঘোষ বর্গের শেষ ৩টি(গ,ঞ,ঙ) বর্ণ এবং ২য় ও ৩য় বর্ণটি মহাপ্রাণ(খ,ঘ)
=>পরাশ্রয়ী বর্ণ বা ধ্বনি ৩টি(ং,ঃ,ঁ)
=>কম্পনজাত বর্ণ : র।
=>পাশ্বিক বর্ণ : ল
=>তাড়নজাত ধ্বনি :ড়,ঢ়।
=>শুদ্ধ উচ্চারণ→প্রোতিকখা,আওভায়ক্
>>পোস্ট রমজান
বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে স্বর ও ব্যঞ্জন এই ২ ভাগে ভাগ করা হয়েছে।
"ধ্বনি"নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।মুখ বিবর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা থাকলে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। এ জাতীয় স্বর মাত্র ১টি(আ)। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে অক্ষর

কালেক্টেড

03/08/2021

🎯 ৪৩ তম বিসিএস প্রস্তুতি
পত্র-পত্রিকা:
বেঙ্গল গেজেট (১৭৮০): জেমস অগাস্টাস হিকি
দিগদর্শন (মাসিক-১৮১৮) জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ (১৮১৮) :জন ক্লার্ক মার্শম্যান
সংবাদ রত্নাবলী (১৮৩২) : ঈশ্বরচন্দ্র গুপ্ত
সংবাদ প্রভাকর (দৈনিক ১৮৩৯): ঈশ্বরচন্দ্র গুপ্ত
রংপুর বার্তাবহ (১৮৪৭) : গুরুচরণ রায়
মীরাৎ-উল আখবার : রাজা রামমোহন রায়
সম্বাদ কৌমুদি (১৮২১) : রাজা রামমোহন রায়
বঙ্গদূত (১৮২৯): নীলমণি হালদার
তত্ত্ববোধিনী (১৮৪৩): অক্ষয়কুমার দত্ত
বঙ্গদর্শন (১৮৭২): বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতী (১৮৭৭): দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
মাসিক মোহাম্মদী (১৯২৭) : মোহাম্মদ আকরাম খাঁ
সবুজপত্র (১৯১৪) : প্রমথ চৌধুরী
কল্লোল (১৯২৩): দীনেশরঞ্জন দাস
ধূমকেতু (১৯২২): কাজী নজরুল ইসলাম
আজীজননেহার (১৮৭৪): মীর মশাররফ হোসেন
গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩): কাঙ্গাল হরিনাথ মজুমদার
মোসলেম ভারত (১৯২০): মোজাম্মেল হক
শিখা (১৯২৭): আবুল হোসেন
লাঙ্গল (১৯২৫): কাজী নজরুল ইসলাম
দৈনিক নবযুগ (১৯৪১): কাজী নজরুল ইসলাম
আঙ্গুর (কিশোরপত্র, ১৯২০): ড. মুহম্মদ শহীদুল্লাহ
সমকাল (১৯৫৪): সিকান্দার আবু জাফর
কালি-কলম (১৯২৬) : প্রেমেন্দ্র মিত্র
বেগম : নূরজাহান বেগম
সাম্যবাদী : খান মুহাম্মদ মঈনুদ্দীন
মাহে নও : আব্দুল কাদির
সওগাত: মোহাম্মদ নাসির উদ্দিন
জ্ঞানাণ্বেষণ : ইয়ং বেঙ্গল
পুর্বাশা: সঞ্জয় ভট্টাচায
সুধাকর: শেখ আব্দুর রহিম
ক্রান্তি : ঢাকা থেকে প্রকাশিত

31/07/2021

✬জসিম উদ্দিনকে নিয়ে ২৯টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্নঃ

০১। কবি জসীমউদদিনের জীবন কাল কোনটি ? = ১৯০৩ –
১৯৭৬ ।
০২। ‘পল্লীকবি’উপাধি হলো – = কবি জসীমউদদীনের ।
০৩। পল্লী কবি জসীমউদদীন জম্ম গ্রহণ করেন – =
ফরিদপুরে ।
০৪। জসীমউদদিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
কোনটি ? = রাখল ।
০৫। জসীমউদদিনের শ্রেষ্ঠা কাহিনী কাব্য কোনটি ? । =
নকশী কাঁথার মাঠ ।
০৬। ‘কবর’কবিতাটি রচয়িতা কে ? = জসীম উদদীন ।
০৭। ‘কবর’কবিতাটি জসীমউদদিনেরকন কাব্যগ্রন্থের
অন্তর্গত ? = রাখালি ।
০৮। জসীমউদদিনের ‘কবর’কবিতাটি প্রথম কোন
পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ? = কল্লোল ।
০৯। ‘কবর’কবিতাটি কোন ছন্দে রচিত ? = মাত্রাবৃত্ত ।
১০। ‘রঙ্গিলা নায়ের মাঝি’এর লেখক হলেন – =
জসীমউদদীন ।
১১। ‘হলদে পরীর দেশ’কোন জাতীয় রচনা ? = ভ্রমণ
কাহিনী ।
১২। জসীমউদদিনের ‘চলা মুসাফির’কি ধরনের রচনা ? =
ভ্রমণ কাহিনী ।
১৩। এরা পল্লীনিষ্ঠ কবি – = জসীমউদদীন ; কুমুদ রঞ্জন
মল্লিক; বন্দে আলী মিয়া ।
১৪। ‘এক পয়সার বাঁশি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ? =
জসীমউদদীন ।
১৫। কোন কবির নামানুসারে ঢকা বিশ্ববিদ্যালয়ের
একটি হলের নামকরণ হয়েছে ? = জসীমউদদীন ।
১৬। কোনটি জসীমউদদিনের রচনা নয় ? = মৃত্যুক্ষুধা ।
১৭। ‘মা যে জননী কান্দে’কি ধরনের রচনা ? = কাব্য ।
১৮। সোজন বাদিয়ার ঘাট’- এর রচয়িতা কে ? =
জসীমউদদীন ।
১৯। পল্লী কবি জসীমউদদিনের পল্লী গানসমূহ সংকলিত
হয়েছে কোন গ্রন্থে ? = রঙ্গিলা নায়ের মাঝি ।
২০। জসীমউদদিনের কোন কাব্য গ্রন্থটি বিভিন্ন ভাষায়
অনূদিত হয়েছে ? = নকশী কাঁথার মাঠ ।
২১। ‘the field of emdrodered quilt’কাব্যটি জসীমউদদিনের
কোন কাব্যের ইংরেজি অনুবাদ ? = নকশী কাঁথার মাঠ ।
২২। ‘নকশী কাঁথার মাঠ’এর লেখক কে ? = জসীমউদদীন ।
২৩। ‘চলে মুসাফির’ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি কে রচনা
করেন ? = কবি জসীমউদদীন ।
২৪। জসীমউদদিনের রচনা – = কোনটিই নয় ।
২৫। জসীমউসদীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রন
করেছিলেন ? = কাজল গাঁয়ে ।
২৬। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও’ –
পংক্তিটি কোন কবির লেখা ? = জসীমউদদীন ।
২৭। ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের
জলে’পঙক্তিটি কোন কবিতার অংশ ? = কবর ।
২৮। ‘এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ; পুতুলের
বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।‘ পঙন্তিটি
কোন কবিতার অংশ ? = কবর ।
২৯। কবি জসীমউদদীনের কোন কাব্যে সাজু ও রুপাই এর
কাহিনী আছে ? = নকশী কাঁথার মাঠ ।
_________________________

20/07/2021

Assaalamualaikum to all of you, my friends .Wishing you a special and heartiest Eid Mubarak...

🎯৪৩ তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বাংলা) ১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।...
19/07/2021

🎯৪৩ তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বাংলা)

১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
২. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?উত্তর : মীর মশাররফ হোসেন।
৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।
৫. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম যতিচি‎হ্ন ব্যবহারকারী কে?উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী কে?উত্তর : প্রমথ চৌধুরী।
৭. প্রশ্ন : প্রথম বাংলা বর্ণ খোদাইকারী কে?
উত্তর : পঞ্চানন কর্মকার।
৮. প্রশ্ন : সম্পূর্ণ বাংলা বর্ণের নকশা প্রস্তুতকারী কে?
উত্তর : চালর্স উইলকিনস।
৯. প্রশ্ন : প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক কে?
উত্তর : শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
১০. প্রশ্ন : প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা কে?
উত্তর : বিবি তাহেরন নেছা।
১১. প্রশ্ন : বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক কে?উত্তর : লায়লা সামাদ।
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর : শাহ মুহম্মদ সগীর।
১৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে?উত্তর : মাহমুদা খাতুন সিদ্দিকা।
১৪. প্রশ্ন : ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কী?
উত্তর : কৃপাশাস্ত্রের অর্থভেদ।
১৫. প্রশ্ন : ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের রচয়িতা কে?উত্তর : ম্যানুয়েল দ্যা অাসসুম্পসাও।
১৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ কী?
উত্তর : কথোপকথন।
১৭. প্রশ্ন : ‘কথোপকথন’র রচয়িতা কে?
উত্তর : উইলিয়াম কেরী।
১৮. প্রশ্ন : ‘কথোপকথন’র প্রকাশকাল কত?
উত্তর : ১৮০১ সাল।
১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী?
উত্তর : আলালের ঘরে দুলাল।
২০. প্রশ্ন : ‘আলালের ঘরে দুলাল’র রচয়িতা কে?
উত্তর : প্যারীচাঁদ মিত্র।

 #বাংলাদেশের_মুক্তিযুদ্ধের_বর্ণনায়_ব্যবহৃত_শব্দ_সমূহঃ 1)The most valiant hero =বীরশ্রেষ্ঠ 2) Great valiant hero = বীরোত...
18/07/2021

#বাংলাদেশের_মুক্তিযুদ্ধের_বর্ণনায়_ব্যবহৃত_শব্দ_সমূহঃ
1)The most valiant hero =বীরশ্রেষ্ঠ
2) Great valiant hero = বীরোত্তম
3) Valiant hero =বীর বিক্রম
4) Ideal of courage/ Symbol of Bravery = বীর প্রতিক
5) Liberation war = মুক্তিযুদ্ধ
6) Freedom fighters মুক্তিযুদ্ধারা
8) Valiant freedom fighters সাহসী মুক্তিযোদ্ধারা
9) Brother in arms সহযোদ্ধা
10) War of Independence = স্বাধীনতা যুদ্ধ
11) Bangladesh Liberation War = বাংলাদেশের মুক্তিযুদ্ধ
12) Bangladesh's independence from Pakistan = পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা
13) Two-nation theory = দ্বি-জাতি তত্ত্ব
14) Founded solely = এককভাবে প্রতিষ্ঠিত
15) Basis of religion = ধর্মের ভিত্তিতে
16) Multi religious = বহু ধর্মীয়
17) Women freedom fighters = নারী মুক্তিযোদ্ধা
18) Nine month long bloody war =নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ
19) The war lasted for nine months= যুদ্ধটি নয়মাস স্থায়ী হয়েছিল
20) Lay down life =জীবন উৎসর্গ করা
21) Freedom fighters happily laid down their lives =মুক্তিযুদ্ধারা খুশি মনে জীবন উৎসর্গ করেছেন
22) Occupational forces = দখল দার বাহিনী
23) Foe/ enemy =শত্রু
24) Attack of the enemy =শত্রুর আক্রমণ
25) Attack and counter attack = আক্রমণ ও পাল্টা আক্রমণ
26) All walks of people =সকল স্তরের মানুষ
27) Fight face to face =মুখোমুখি যুদ্ধ করা
28) To make the country free from enemies =দেশকে শত্রু মুক্ত করা
29) Battle field = যুদ্ধক্ষেত্র
30) Bloody war =রক্তক্ষয়ী যুদ্ধ
31) Highest sacrifice =সর্বোচ্চ ত্যাগ
32) The allied force =মিত্র বাহিনী
33) Armed conflict = সশস্ত্র সংঘাত
34) Cultural differences = সাংস্কৃতিক পার্থক্য
35) Secular constitution = ধর্মনিরপেক্ষ সংবিধান
36) Tried to impose Urdu = উর্দু চাপানোর চেষ্টা করেছিল
37) Cultural and linguistic identity = সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়
38) United by a common language and a common culture = একটি সাধারণ ভাষা এবং একটি সাধারণ সংস্কৃতির দ্বারা সংযুক্ত
39) Struggled for their freedom = তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম।
40) History of aggression = আগ্রাসনের ইতিহাস।

#মতামত_জানাবেন

█▒▒▒ সর্বশেষ/**যাবজ্জীবন সাজার অর্থ ৩০ বছরের জেল: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ|
15/07/2021

█▒▒▒ সর্বশেষ/
**যাবজ্জীবন সাজার অর্থ ৩০ বছরের জেল: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ|

The part of the participants  who appeared at the 14th BJS exam batch ExamFull Name ScoreMirtunjay Sarkar 44 / 50Mst. Ha...
14/07/2021

The part of the participants who appeared at the 14th BJS exam batch Exam

Full Name Score
Mirtunjay Sarkar 44 / 50
Mst. Habiba khatun 38 / 50
Nourin Jaman Snigdha 39 / 50
Rubana Saila 38 / 50
Adv Mohammad Babul Hossain 30 / 50
Md. Khademul Islam 29 / 50
নাজনীন 39 / 50
Salma Mahmud 27 / 50
Tanjia Afrin 39 / 50
Jotish Chandra Singha 43 / 50
Md. Shariful Islam 40 / 50
Saheen sultana shante 40 / 50
Rukhsana Akter 41 / 50
Commentator Lemon 30 / 50

Address

Farmgate
Dhaka

Telephone

+8801722706530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Complete Judiciary Package - CJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Complete Judiciary Package - CJP:

Share