16/06/2026
Ex-IGP Bangladesh Police, আইনগতভাবে UAE থেকে বাংলাদেশে প্রত্যর্পণ সম্ভব, তবে এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কূটনৈতিক ও বিচারিক অনুমোদন-নির্ভর একটি প্রক্রিয়া। দেখি আইন কি বলে.....
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, কোনো ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত (UAE)-এ গ্রেপ্তার হলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সাধারণত Extradition (প্রত্যর্পণ) ও International Judicial Cooperation এর মাধ্যমে সম্পন্ন হয়।
UAE এর আইনগত কাঠামো:
* Federal Law No. 39 of 2006 (International Judicial Cooperation in Criminal Matters)
* Federal Decree-Law No. 38 of 2023 (সংশোধিত বিধান)
* Chambers & Partners (Legal Commentary) অনুযায়ী:
UAE প্রত্যর্পণ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে অন্য দেশে হস্তান্তর করা যায় যদি—
1. অপরাধটি UAE-তে ও বাংলাদেশে উভয় দেশে শাস্তিযোগ্য হয় (Dual Criminality)
2. অপরাধের শাস্তি সাধারণত কমপক্ষে ৬ মাস–১ বছর বা তার বেশি হয়
3. আনুষ্ঠানিক কূটনৈতিক (Diplomatic Channel) মাধ্যমে অনুরোধ পাঠানো হয়।
4. UAE Public Prosecution ও আদালত বিচারিক যাচাই শেষে অনুমোদন দেয়
নিম্ন আইন গত প্রক্রিয়া (সংক্ষেপে):
১. UAE-তে গ্রেপ্তার (স্থানীয় আইন বা Interpol Red Notice)
২. বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন।
৩. UAE Public Prosecution কর্তৃক যাচাই।
৪. UAE আদালতের শুনানি ও অনুমোদন।
৫. সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত
৬. বাংলাদেশে হস্তান্তর।
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। যেহেতু, তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান এবং মামলা সমূহে ০৫ বছর উপর শাস্তি আছে এবং এই গুলো রাজনৈতিক মামলা নয়।
* নিম্নে আইনগত বিষয় আলোচনা করা হইল:
প্রত্যর্পণ কখনোই স্বয়ংক্রিয় নয়। UAE চাইলে প্রত্যাখ্যান করতে পারে যদি—
1. মামলা রাজনৈতিক হয়
2. প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকে
3. অপরাধ UAE আইনে প্রযোজ্য না হয়
4. মানবাধিকার বা পাবলিক পলিসি সমস্যা থাকে।
তাই আইনগতভাবে UAE থেকে বাংলাদেশে প্রত্যর্পণ সম্ভব, তবে এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কূটনৈতিক ও বিচারিক অনুমোদন-নির্ভর একটি প্রক্রিয়া।
Courtesy by
Md. Abu Horaira Chowdhury
Advocate
Supreme Court of Bangladesh
Corporate Chamber: Chowdhury and Associates.
TA-98/1, Azad Plaza (3rd Floor), Gulshan Badda Link Road, Dhaka.
Mobile-01840715295.