Junction of Justice

Junction of Justice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Junction of Justice, Lawyer & Law Firm, Suite # 4/B, Nakshi Homes, (2nd Floor), 6/1/A, Topkkhan Road, Segunbagicha, Dhaka-1000, Dhaka.

22/07/2026

অপরাধী কে, তা সবসময় ইনকোয়েস্ট রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে প্রমাণ হয় না

প্রসিকিউশনকে মৌখিক এবং দালিলিক প্রমাণের মাধ্যমে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে এফআইআর-এ বর্ণিত অভিযোগ প্রমাণ করতে হয়। অপরাধ কে করেছে তা ইনকোয়েস্ট রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্টের মত দালিলিক প্রমাণাদি দ্বারা প্রতিটি ক্ষেত্রে প্রমাণিত হতে পারে না। অপরাধ কে করেছে তা প্রত্যক্ষ বা পারিপার্শ্বিক মৌখিক প্রমাণ যুক্ত করে প্রমাণিত হওয়ার বিষয়। [হুমায়ুন কবির বনাম রাষ্ট্র, ৭২ ডিএলআর (এডি) (২০০০) ৪৭]

একটি হত্যা মামলায় অভিযুক্ত ১২ জনেরও অধিক আসামি আমাদের চেম্বারের পক্ষ থেকে আইনগত সহায়তা গ্রহণ করে প্রদত্ত সেবায় সন্তোষ...
19/07/2026

একটি হত্যা মামলায় অভিযুক্ত ১২ জনেরও অধিক আসামি আমাদের চেম্বারের পক্ষ থেকে আইনগত সহায়তা গ্রহণ করে প্রদত্ত সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা আমাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

17/07/2026

অব্যাহতির বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়া যায় :

ম্যাজিস্ট্রেটের দেওয়া অব্যাহতির আদেশে কেউ সংক্ষুব্ধ হলে তিনি অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কার্যবিধির ৪৩৬ ধারায় উচ্চতর আদালতে যেতে পারেন। তবে ম্যাজিস্ট্রেট বা একচেটিয়াভাবে দায়রা আদালত- যেখানেই বিচার্য হোক না কেন, উচ্চতর আদালত ম্যাজিস্ট্রেটকে মামলা আমলে নেওয়ার নির্দেশ দিতে পারেন না।

[জালালুদ্দিন বনাম রাষ্ট্র, ৬০ ডিএলআর (২০০৮) ৫৮১]

এজাহার বা অভিযোগপত্রে নাম থাকলেই যান্ত্রিকভাবে অভিযোগ গঠন করা সমীচীন নয় :'এজাহার বা অভিযাগপত্রে আসামীর নাম উল্লেখ থাকলেই...
17/07/2026

এজাহার বা অভিযোগপত্রে নাম থাকলেই যান্ত্রিকভাবে অভিযোগ গঠন করা সমীচীন নয় :

'এজাহার বা অভিযাগপত্রে আসামীর নাম উল্লেখ থাকলেই যেমন যান্ত্রিকভাবে অভিযোগ গঠন করা সমীচীন নয়, তেমনি কোন আসামীর বিরুদ্ধে অভিযাগের প্রাথমিক/আপাত যথার্থতা থাকলে (prima facie case) অভিযোগ গঠন পর্যায়ে তাকে অব্যাহতি দেয়ারও কোন সুযোগ নেই। অভিযোগ গঠন পর্যায়ে আসামীর বিরুদ্ধে আনীত আপাতদৃষ্ট অভিযোগটি সত্য কিংবা মিথ্যা তা নির্ধারণ করার সুযোগ নেই; সেটি নির্ধারণ হবে বিচার প্রক্রিয়ার শেষে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে।'

[মোঃ নাজমুল হুদা ওরফে নাজমুর হুদা বনাম রাষ্ট্র, ৭৩ ডিএলআর (২০২১) ২৯৯

16/07/2026

পারিপার্শ্বিক পরিস্থিতি ও মামলার সম্ভাব্যতার আলোকে অন্যান্য প্রমাণের সঙ্গে স্বীকারোক্তিটি তুলনা করতে হবে

আদালতের দায়িত্ব হলো স্বীকারোক্তিটি সাবধানতার সঙ্গে পরীক্ষা করা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি ও মামলার সম্ভাব্যতার আলোকে অন্যান্য প্রমাণের সঙ্গে তুলনা করা। যদি এই পরীক্ষা এবং তুলনা করে স্বীকারোক্তিটিকে ঘটনাবলীর সম্ভাব্য ক্যাটালগ বলে মনে হয় এবং অন্যান্য প্রমাণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতিগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে এটি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলা যায়।

[রাষ্ট্র বনাম মুফতি আ. হান্নান, ৯ এসসিওবি [২০১৭] এইচসিডি ৫২]

13/07/2026

জনস্বার্থে আমাদের দায়ের করা মেট্রোরেল মামলায় হাইকোর্টের নির্দেশে প্রস্তুতকৃত তদন্ত প্রতিবেদন নিয়ে প্রকাশিত রিপোর্ট। রিপোর্টে দেখা যায় ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হয়েছে, সাথে সাথে উক্ত দুর্ঘটনা কারণ এবং ভবিষ্যৎ করণীয় বিশ্লেষণ করা হয়েছে।

10/07/2026

নালিশকে সিআর মামলা হিসেবে নথিভুক্ত করলে বিষয়টি ২০০ ধারার আওতায় চলে আসে :

ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার বিধান অনুসারে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া মাত্রই নালিশকারীকে শপথসহকারে পরীক্ষা করার আইনী বাধ্যতামূলক বিধান প্রতিপালন না করলে তা অবৈধ হবে। ২০০ ধারার অধীনে নালিশকারীকে পরীক্ষা করার পরে ম্যাজিস্ট্রেট ১৯০(১)(এ) ধারার বিধান অনুসারে সরাসরি আমলে গ্রহণ করতে সক্ষম হন বা তিনি ষোল ও সতের অধ্যায়ের ২০২ থেকে ২০৫সি ধারার বিধানাবলির আশ্রয় নিতে পারেন। তবে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে পরীক্ষা করে ফেললে তিনি ১৫৬ (৩) ধারার অধীনে তদন্তের জন্য পুলিশের কাছে নালিশটি প্রেরণ করতে পারবেন না। ম্যাজিস্ট্রেট নালিশকারীকে পরীক্ষা করে এবং উপস্থাপিত তথ্যাদি বিবেচনা করার পরে নালিশ খারিজের সংক্ষিপ্তভাবে উল্লেখ করে ২০৩ ধারার অধীনে সরাসরি অথবা ২০২ ধারার পদ্ধতিগুলো অবলম্বনের পরে নালিশ খারিজ করতেও সমানভাবে সক্ষম। বর্তমান মামলায়, ম্যাজিস্ট্রেট সিআর মামলা হিসেবে তথ্যদাতার নালিশটি নথিভুক্ত করে স্পষ্টতই ২০০ ধারার বিধানাবলি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেজন্য তিনি তথ্যদাতা এবং নালিশ দরখাস্তের তালিকাভুক্ত সাক্ষীদেরকে পরীক্ষা করার বাধ্যবাধকতাধীন ছিলেন এবং তারপরেই তিনি আমলে নেওয়ার বা নালিশ খারিজ করার মতো অবস্থানে থাকতেন।

[কামরুজ্জামান বনাম রাষ্ট্র, ২৩ বিএলসি (২০১৮) ৪১৫)

10/07/2026

বিচার বিভাগীয় অনুসন্ধানের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া:

অপরাধ বিচারার্থে আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের সবসময় ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার অধীনে অভিযোগকারীকে পরীক্ষার প্রয়োজন হয় না। অপরাধ বিচারার্থে আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট বিচার বিভাগীয় অনুসন্ধানের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন, যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক ২০০ ধারার অধীনে অভিযোগকারীকে পরীক্ষা না করার কারণে কোনও পক্ষপাত বা বিচারের ব্যর্থতা হয় না।

[মুহাম্মদ ইসমাইল বনাম মোঃ রফিকুল ইসলাম, ৫ এডিসি (২০০৮) ৫২৫]

10/07/2026

দলিলে মিথ্যা বিবৃতি প্রদান আর জাল করা, এক জিনিস নয় :

দলিল সম্পাদনকারী কর্তৃক দলিলে মিথ্যা বিবৃতি প্রদান তাকে জালিয়াতি বা মিথ্যা দলিল তৈরির দায়বদ্ধতার বোঝা চাপিয়ে দেয় না।

[ইব্রাহিম আলী বনাম রাষ্ট্র, ৫৬ ডিএলআর (এডি) (২০০৪) ১৪৯]

09/07/2026

অভিযুক্তের স্বামীর দায়-দেনা তার স্ত্রীর কাঁধে চাপানো যায় না

আইনত আদায়যোগ্য সম্পূর্ণ বা আংশিক দায় মেটানোর জন্য এই চেকটি দেওয়া হয়েছিল। অভিযুক্তের দায়-দেনা ছিল না, বরং তা ছিল অভিযুক্তের স্বামীর। একজনের দায় অন্য দরখাস্তকারীর কাঁধে চাপানো যায় না। এই অবস্থার প্রেক্ষিতে স্বামীর দায়বদ্ধতার জন্য অভিযুক্ত-স্ত্রীকে দায়বদ্ধ করা হলে তা নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ (১) ধারার ম্যান্ডেট-বিরোধী হবে। [শাহনাজ বেগম মুন্নি বনাম রাষ্ট্র, ৬৩ ডিএলআর (২০১১) ২৭৯]

Address

Suite # 4/B, Nakshi Homes, (2nd Floor), 6/1/A, Topkkhan Road, Segunbagicha, Dhaka-1000
Dhaka

Telephone

+8801710354493

Website

Alerts

Be the first to know and let us send you an email when Junction of Justice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Junction of Justice:

Shortcuts

Share