Lex & Legacy

Lex & Legacy Lex & Legacy is a forward-thinking law chamber based in Dhaka, Bangladesh, offering comprehensive legal services across a wide spectrum of practice areas.
(2)

Our name reflects our philosophy: DISCLAIMER
Any user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.

এস, আর, ও নং-১২-আইন/২০২৫। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর section 14 এ প...
11/12/2025

এস, আর, ও নং-১২-আইন/২০২৫। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর section 14 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।

29/07/2023

দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার ও ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর আইনি পদ্ধতি।

24/06/2023

স্ত্রীর ভরণপোষণ কি ও কি পরিমাণ ভরণপোষণ স্ত্রী হকদার ? কখন স্বামী স্ত্রীর এ খরচাদি বহন করতে বাধ্য নন।

এমন ধরনের দৈনন্দিন জীবনে আইনী পরামর্শ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাব্সক্রাইব করুন।।

21/06/2023

TIN থাকলেই পূর্ববর্তী বছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে।

জিরো রিটার্ন জমা দিতে যা যা প্রয়োজন:
1. আপনার TIN সার্টিফিকেট ও এনআইডি নাম্বার।
2. আপনার এনআইডি নাম্বার ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোলা সিমের মোবাইল নাম্বার।

অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে,
আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. 1 copy Passport size photo

চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2021 to 30-06-2022.
3. Provident fund info. (if any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

বি:দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটার্নের একটি ফটো কপি লাগবে।

আয়কর রিটার্ন বিষয়ক যেকোন পরামর্শর জন্য আমাদের ইনবক্সে নক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

সংসদে আয়কর বিল পাস ....
21/06/2023

সংসদে আয়কর বিল পাস ....

বিলে বিদেশ ভ্রমণের সময় সম্পদ বিবরণী বাধ্যতামূলক জমা দেয়ার বিষয়ে প্রস্তাবিত ধারা বাতিল করা হয়েছে। অ্যাপার্টম...

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা:-নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন...
17/06/2023

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা:-

নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন্যতম ২০০০ টাকা জমা দিতে হবে। না দিলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে।

৫টি শর্তে টিন বাতিল করতে পারবেন, যেমন:-

১. করদাতা মারা গেলে।
২. যদি কর যোগ্য আয় না থাকে।
৩. নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
৪. বিশেষ কোন কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকলে ও বর্তমানে করযোগ্য কোন আয় না থাকলে ও বাতিল করা যাবে।
৫. ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন।

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা:-

বরাবর.
উপ কর কমিশনার/ কমিশনার
কর অঞ্চল, ০০ (যার যেই অঞ্চল)
ঢাকা।

বিষয়: টিন নাম্বার বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে. আমি নিম্নস্বাক্ষরকারী জমি ক্রয়ের জন্য বছর তিনেক আগে টিন সার্টিফিকেট TIN Certificate করেছিলাম। আমি আমার একটি ডোবা জমি বিক্রি করে বসতবাড়ি করার জন্য আরেকটি জমি ক্রয় করে বাড়ি তৈরি করি। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা শর্তে ও গত তিন বছর ধরে জিরো রিটার্ণ দাখিল করে আসছি (কপি সংযুক্ত)। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন নম্বর ১২৩৪৫৬৭৮৯০ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট খানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি বর্ননামতে..
১. আবেদন কপি।
২. টিন সার্টিফিকেটের কপি।
৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের রশিদ/প্রত্যয়ণপত্র।
৪. জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
-----------
নাম...
স্বাক্ষর..

14/06/2023

#যেসব সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে?

টিআইএন নম্বর থাকলেও ২০২৩-২০২৩ অর্থবছর থেকে ৪৪ ধরনের সেবায় আয়কর প্রাপ্তিস্বীকার পত্র জমা দেয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। যারা এসব সেবা নিতে চাইবেন, তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এসব সেবার মধ্যে রয়েছে:

১। পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কেনা

২। ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নেয়া

৩। রিটার্নে প্রাপ্তিস্বীকার পত্র না থাকলে ব্যাংকে জমা টাকার সুদ থেকে উৎসে কর ১৫ শতাংশ কাটা হবে, প্রাপ্তিস্বীকার পত্র থাকলে ১০ শতাংশ কাটা হবে।

৪। সিটি কর্পোরেশন বা জেলা সদরের পৌর এলাকা অথবা ক্যান্টনমেন্ট এলাকায় ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি, ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি বা হস্তান্তর করতে হলে

৫। ক্রেডিট কার্ড নিতে হলে

৬। গাড়ি ক্রয়, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে

৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় সন্তানদের ইংলিশ মিডিয়াম বা ইংরেজি ভার্সনে ভর্তি করাতে

৮। বাণিজ্যিক বা শিল্প কলকারখানায় গ্যাসের সংযোগ নিতে, সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাসের সংযোগ নিতে বা বহাল রাখতে

৯। সিটি কর্পোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে

১০। জমি বা বাড়ি ভাড়া দিয়ে আয়

১১। সরকারি, আধাসরকারী, কর্পোরেশন থেকে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে

১২। বেসরকারি প্রতিষ্ঠানের বেতন নিতে হলে

১৩। শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের আয় ১৬ হাজার টাকার বেশি হলে

১৪। মহানগরে ভবন নির্মাণের অনুমোদন চাইলে

১৫। জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা বা উপজেলায় প্রার্থী হলে

১৬। পেনশন ফান্ড,অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ছাড়া অন্যান্য ফান্ডের ক্ষেত্রে

১৭। ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে হলে

১৮। ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য বা সেবা বিক্রি করতে হলে;

১৯। মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোন অ্যাকাউন্ট রিচার্জের মাধ্যমে অর্থ স্থানান্তর করার ফলে কমিশন বা ফি নিতে হলে

২০। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় সমিতি বা ক্লাব গঠন ও সদস্য হলে

২১। ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের সদস্য হলে

২২। পরামর্শক, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করলে

২৩। বিবাহ নিবন্ধক বা কাজী হিসাবে লাইসেন্স পেতে চাইলে

২৪। আমদানি-রপ্তানির সনদ, আমদানির এলসি খুলতে চাইলে

২৫। কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডার পদ পেতে

২৬। ব্যবসা বাণিজ্য বা বণিজ সমিতির সদস্যপদ নিতে চাইলে

২৭। বীমা বা সার্ভেয়ার হিসাবে নিবন্ধন নিতে চাইলে

২৮। অস্ত্রের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে

২৯। ওষুধ ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স করাতে

৩০। পরিবেশ ছাড়পত্র বা বিএসটিআই ছাড়পত্র পেতে

৩১। লঞ্চ, স্টিমার, ট্রলার বা কার্গো ইত্যাদির সার্ভে সার্টিফিকেটের জন্য

৩২। ইটভাটার অনুমোদন নিতে হলে বা পরিবহণ ব্যবসা করলে

৩৩। কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপ চাইলে

৩৪। পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিলে

৩৫। এনজিও বা ক্ষুদ্রঋণ সংস্থার জন্য বিদেশি অনুদানের ক্ষেত্রে

৩৬। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্স্ট্রিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও লাইসেন্স নিতে চাইলে বা বহাল রাখতে

৩৭। সমবায় সমিতি, ট্রাস্ট বা এনজিও ব্যাংক হিসাব খুলতে

৩৮। সিটি কর্পোরেশন এলাকায় ভূমি, ভবন এবং অ্যাপার্টমেন্ট ভাড়া বা লিজ রেজিস্ট্রেশন

৩৯। পৌরসভা এলাকায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর

৪০। সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ নেয়ার ক্ষেত্রে বাড়ির মালিকের

৪১। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সরবরাহ এবং সেবা প্রদান করতে হলে সরবরাহকারীর

14/06/2023

#টিআইএন কি বাতিল করা যাবে?

বাংলাদেশের আইন অনুযায়ী, কর শনাক্তকরণ নম্বর থাকলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। রিটার্ন দাখিল না করলে সাজা বা জরিমানার বিধান রয়েছে। যদিও বাংলাদেশের মোট টিআইএন নম্বরধারীর দুই তৃতীয়াংশই এখনো রিটার্ন দাখিল করেন না।

একবার রিটার্ন দাখিল করার পর থেকে কোন বছর রিটার্ন জমা না দেয়া হলে জরিমানা হবে।

কিন্তু কারও যদি দুই হাজার টাকা আয়কর দেয়ার মতো সামর্থ্য না থাকে, তিনি আর করের আওতায় যদি থাকতে না চান, তিনি তাহলে কী করতে পারেন?

এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, কারও করযোগ্য আয় না থাকলে বা আয় কর আরোপযোগ্য সীমার নিচে নেমে গেলে টিআইএন স্থগিত বা বাতিল করার সুযোগ রয়েছে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেলের উপ-কর কমিশনারের বরাবর টিআইএন বাতিলের জন্য কারণ ব্যাখ্যা করে আবেদন করা যেতে পারে। উপ-কর কমিশনার এই বিষয়ে তদন্ত বা শুনানি করে অথবা আবেদনের ওপর ভিত্তি করেই টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।

রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩
27/05/2023

রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩

Address

PCJ3+ 698
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Lex & Legacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share