30/04/2026
ট্রেডমার্ক রেজিস্ট্রেশন: আবেদনের পরেই শেষ নয়, শুরু এক দীর্ঘ পথচলা
অনেকের ধারণা, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলেই যেন দায়মুক্তি! যেন ব্র্যান্ডটি এবার সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া, শুধুই একটা আবেদন নয়। আবেদনের পরেও নিয়মিত ফলোআপ না করলে ফাইলটি বিভিন্ন কারণে আটকে যেতে পারে, আপডেট মিস হতে পারে, আর সবচেয়ে বড় ঝুঁকি হলো আবেদনটি সম্পূর্ণ বাতিল বা 'Abandoned' হয়ে যাওয়ার।
যদি আপনার আবেদন একবার পরিত্যক্ত বা 'Abandoned' হয়ে যায়, তবে পুনরায় পুরো প্রক্রিয়াটি শুরু করতে হয়। এর অর্থ হলো সময়, শ্রম এবং খরচ সবই দ্বিগুণ হয়ে যায়। ব্যবসার ব্র্যান্ড সুরক্ষা শুধুই আবেদনের উপরে নির্ভর করে না, বরং সঠিক মনিটরিং এবং প্রসেস সম্পূর্ণ করার উপরেই এর স্থায়িত্ব নির্ভর করে। সামান্য অবহেলা কিংবা ফলোআপের অভাব আপনার ব্যবসায় বড় ধরণের আর্থিক এবং আইনি ক্ষতির কারণ হতে পারে।
তাই আপনার সাধের ব্র্যান্ডটির জন্য নেওয়া ট্রেডমার্ক আবেদন যেন মাঝপথে থেমে না যায়, বা কোনো বড় ভুলের কারণে বাতিল না হয়ে যায় তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। শুধু আবেদন করাই নয়, প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা ও আইনি সমর্থন।
License Sheba EConsultancy - আপনার ট্রেডমার্ক প্রক্রিয়ার প্রতিটি ধাপের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ আইনজীবী আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিচালনা এবং মনিটর করবে। আপনার ব্যবসার ব্র্যান্ড সুরক্ষায় কোনো অবহেলা চলবে না, লাইসেন্স সেবা -র 01517-005947 সাথে নিশ্চিত করুন আপনার ব্যবসার ভবিষ্যৎ সুরক্ষা।