Income Tax, Return and TIN support BD

Income Tax, Return and TIN support BD বাংলাদেশে সবচেয়ে নির্ভুল, নিরাপদ, সহজ এবং তথ্যপূর্ণ আয়কর সমাধান পরিষেবা।
Excellence in Truth and Service.
(11)

অবশেষে টার্নওভার করের বিষয়ে বহুকাঙ্ক্ষিত-এস.আর.ও (SRO) প্রকাশিত হলো:জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর আইন, ২০২৩-এর আওতায় ট...
01/09/2026

অবশেষে টার্নওভার করের বিষয়ে বহুকাঙ্ক্ষিত-

এস.আর.ও (SRO) প্রকাশিত হলো:

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর আইন, ২০২৩-এর আওতায় টার্নওভার করের হারে নতুন সংশোধনী এনেছে।

এক নজরে নতুন টার্নওভার করের হার:

* গ্রস প্রাপ্তি ২ কোটি টাকা পর্যন্ত: ০% (শূন্য শতাংশ)

* গ্রস প্রাপ্তি ২ কোটি টাকার অধিক কিন্তু ৪ কোটি টাকার বেশি নয়: ০.৫০% (শুন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ)

* গ্রস প্রাপ্তি ৪ কোটি টাকার অধিক: ১% (এক শতাংশ)

ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এটি নিশ্চিতভাবেই একটি বড় স্বস্তির খবর!

ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়ের ইতোমধ্যে এক মাস অতিক্রান্ত হয়েছে।অপ্রয়োজনীয় জরিমানা ও জটিলতা এ...
07/08/2026

ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়ের ইতোমধ্যে এক মাস অতিক্রান্ত হয়েছে।
অপ্রয়োজনীয় জরিমানা ও জটিলতা এড়াতে অতি দ্রুত নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করুন।
দ্রুত, নির্ভুল ও পেশাদার সেবার জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

03/08/2026
অবশেষে বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে। অনুগ্রহ করে সবাই এখন তাড়াহুড়ো করে ভুল আয়কর ...
22/07/2026

অবশেষে বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে।

অনুগ্রহ করে সবাই এখন তাড়াহুড়ো করে ভুল আয়কর রিটার্ন জমা দিবেন না। নতুন আইন অনুযায়ী সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে ফলে ধীরে সুস্থে আয়কর রিটার্ন ফাইল তৈরি করবেন।

মনে রাখবেন, ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে আপনি ৫% ইনসেনটিভ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর ছাড় পাবেন।

ঘরে বসে অনলাইন আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

করবর্ষ ২০২৬-২০২৭ থেকে কার্যকর -
05/07/2026

করবর্ষ ২০২৬-২০২৭ থেকে কার্যকর -

আসছে এনবিআরের নতুন পরিকল্পনা-জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও সময়োপযোগী করতে একটি নতুন কাঠামো...
07/06/2026

আসছে এনবিআরের নতুন পরিকল্পনা-
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও সময়োপযোগী করতে একটি নতুন কাঠামো নিয়ে কাজ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁরা আগে আয়কর রিটার্ন জমা দেবেন, তাঁরা কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত অর্থ বা জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

🔹 প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর)
এই সময়ে রিটার্ন জমা দিলে ৫% পর্যন্ত কর ছাড় পাওয়ার সুযোগ থাকতে পারে।

🔹 দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর)
এই সময়ে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা ছাড়াই এবং অতিরিক্ত কর ছাড় ছাড়া স্বাভাবিক নিয়মে রিটার্ন দাখিল করা যাবে।

🔹 তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ)
এই সময়ে রিটার্ন দিলে নিয়মিত করের পাশাপাশি ২% থেকে ৫% পর্যন্ত জরিমানা আরোপ হতে পারে।

🔹 চতুর্থ প্রান্তিক (এপ্রিল-জুন)
সবচেয়ে দেরিতে রিটার্ন জমা দিলে করের ওপর ৫% থেকে ১০% পর্যন্ত অতিরিক্ত অর্থ বা জরিমানা দিতে হতে পারে।

সুসংবাদ হলো, এখন থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে কর ছাড়ের সুবিধা পেতে এবং অতিরিক্ত জরিমানা এড়াতে অর্থবছরের প্রথম প্রান্তিকেই রিটার্ন জমা দেওয়া সবচেয়ে লাভজনক হবে।

সময়ের মধ্যে রিটার্ন জমা দিন, কর ছাড়ের সুবিধা নিন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখুন।

িটার্ন #আয়কর #এনবিআর #করদাতা #রাজস্ব #অর্থনীতি #বাংলাদেশ_করব্যবস্থা

Address

Full Time Chamber: Suit#405, Ibrahim Manson(3rd Floor), 11, Purana Palton, Dhaka , , High Court Chamber:, Hall Room No-01, Supreme Court Bar(Annex Building) , , Sylhet Chamber:, SUST Varsity Gate, Sun
Dhaka

Telephone

+8801716516587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax, Return and TIN support BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share