04/01/2026
⏰ NBR এর গুরুত্বপূর্ণ ঘোষণা-
👉 সরকার আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে।
✅ ব্যাক্তির করমুক্ত আয় কত?
✔ সাধারণ ব্যক্তি করদাতার বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত।
📌 ব্যাক্তিকে শুধু অতিরিক্ত আয়ের অংশের ওপরই কর দিতে হয়—সম্পূর্ণ আয়ের ওপর নয়।
📊 আয়করের হার (কর স্লাব):
বার্ষিক আয় ও কর হার:
১. প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত
০% হারে ০০ টাকা অর্থাৎ ট্যাক্স দিতে হবে না।
২. পরবর্তী ১,০০,০০০/- টাকায়
৫% হারে ৫,০০০/- টাকা।
৩. পরবর্তী ৪,০০,০০০ টাকায়
১০% হারে ৪০,০০০/- টাকা।
৪. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
১৫% হারে ৭৫,০০০/- টাকা।
৫. পরবর্তী ৫,০০,০০০ টাকায়
২০% হারে ১,০০,০০০/- টাকা।
৬. পরবর্তী ২০,০০,০০০ টাকায়
২৫% হারে ৫,০০,০০০/- টাকা এবং
এর অধিক যা আয় হবে তার উপর
৩০% হারে যা আসে সে পরিমান কর দিতে হবে।
🗓️ আয়কর রিটার্ন কখন দেবেন?
🟢 ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে
🟢 অনলাইনে e-Return দাখিল করা যায়
❌ সময়মতো রিটার্ন না দিলে কী হবে?
⚠️ সরকারি সেবা পেতে সমস্যা
রিটার্ন না দিলে অনেক ক্ষেত্রে—
🚫 সরকারি/আধা সরকারি চাকরি
🚫 ট্রেড লাইসেন্স ও টেন্ডার
🚫 ব্যাংক লোন ও ক্রেডিট কার্ড
🚫 গাড়ি রেজিস্ট্রেশন
🚫 বিদেশ ভ্রমণের ভিসা
🚫 স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে
🚫 সন্তানকে ভাল স্কুলে ভর্তি করাতে বা স্টুডেন্ট ভিষায় বিদেশ পাঠাতে
👉 এসব সেবা পেতে জটিলতা হতে পারে।
💸 জরিমানা ও আইনগত ঝুঁকি
⚠️ বিলম্বে রিটার্ন দিলে জরিমানা ও সুদ
⚠️ কর ফাঁকি দিলে অর্থদণ্ড ও মামলায় পড়তে পারেন
⚠️ ভবিষ্যতে কর-ছাড় ও সুযোগ বন্ধ হতে পারে
🟢 করদাতাদের জন্য পরামর্শ
✔ আয় কম হলেও রিটার্ন দাখিল করুন
✔ সময়ের মধ্যে TIN ও রিটার্ন আপডেট রাখুন
✔ সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিন
✔ প্রয়োজনে কর বিশেষজ্ঞের সহায়তা নিন
🇧🇩 মনে রাখবেন
কর দেওয়া কোনো বোঝা নয়—
কর দেওয়া মানেই দেশের উন্নয়নে অংশগ্রহণ।
📌 আয়কর সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
🌸সচেতনতায়:🌸
সৈয়দ মোহা: সামছুল আলম (সামী),
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,ঢাকা ও আয়কর উপদেষ্টা।
মোবা: ০১৭৫৩৬০০০২২ (WhatsApp)