S&S Associates

S&S Associates 1.Income Tax &VAT Return (Individual & Company)
2.RJSC
3.BIDA
4.IRC & ERC
5. Internal &External Audit

16/08/2023

ফরেন ফান্ড বাংলাদেশে আনার প্রোসেস
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
(কোন ফরেন ইনভেস্টার কে ফান্ড প্রদানে রাজি করানোর পরের প্রোসেস)
স্টেপ ১
⬇️
ফরেন পার্টির সাথে একুইটি পার্টনারশিপ বা জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট করতে হবে যেখানে সব ধরনের কন্ডিশান স্পষ্ট উল্লেখ থাকবে।
স্টেপ ২
⬇️
ব্যাংকে জয়েন্ট একাউন্ট খোলা, যা হবে ফরেন এক্সচেঞ্জ একাউন্ট। এইখানেই ফরেন মানি আসবে।
(কোন কোন পার্টি SPV এর মাধ্যমেও ফান্ড প্রোভাইড করতে পারে। তখন একাউন্ট ওপেন হবে ওই SPV এর নামে যার পার্টনার হবে ক্লাইয়েন্ট এবং ইনভেস্টার উভয়েই। সাধারনত SPV একাউন্ট ফরেন পার্টিরা দেশের বাইরে, বেশিরভাগ ইউরোপে, খুলতে চায়। কিন্তু BIDA কনভেনশান অনুযায়ি বাংলাদেশের বাহিরে বাংলাদেশের কোন ক্লাইয়েন্ট এর SPV খোলা নিষিদ্ধ।)
স্টেপ ৩
⬇️
বাইরে থেকে টাকা জয়েন্ট একাউন্ট বা SPV একাউন্টে আসবে, যা বাংলাদেশ ব্যাংকে ক্রস-ভেরিফিকেশান হবে।
বাংলাদেশে বেশিরভাগ বিদেশি টাকা এখানেই আটকে যায়, এর কারন-
১) ক্রস ভেরিফিকেশান এর কোন কিছুই কমার্শিয়াল ব্যাংকার রা বোঝেনা। ওদের কিছু সিলি মিস্টেক এর কারনে বাংলাদেশ ব্যাংক টাকা রিলিজ করতে পারেনা।
২) টাকা বাংলাদেশ ব্যাংক যদি ফ্রিজ করে দিতে পারে, তাহলে এটা সরকারের ইনকাম। বাকিটা আপনে নিজেই বুদ্ধিমান! 😉😆
-- কাজেই এই ক্রস ভেরিফিকেশান কমপ্লিট করতে পারলেই শান্তি!
স্টেপ ৪
⬇️
RJSC তে ওনারশিপ/পার্টনারশিপ টাইটেল চেইঞ্জ করা লাগবে এবং সম্পূর্ন ব্যাবসাকেই লিমিটেড এ করভার্ট করা লাগবে যেখানে ফরেন পার্টিও একুইটি পার্টনারশিপে থাকবে। এখানে নতুন করে TIN/BIN - সবকিছু করা লাগবে।
স্টেপ ৫
⬇️
BIDA তে সকল কাগজ সাবমিট করে এখানকার রেজিস্ট্রেশান এবং অথোরাইজেশান নিতে হবে। এখন এইটা অনলাইন এই (one-stop service) হয়ে থাকে।
স্টেপ ৬
⬇️
এখন আপনে কমার্শিয়াল কাজে ফান্ড ডিসবার্স করেন এবং প্রফিট শেয়ার করেন।
=================
কিছু বিষয় জানা দরকার-
(১) বাংলাদেশে একুইটি ইনভেস্টমেন্ট যত খুশি যেভাবে খুশি আনা যায়। তবে বিজনেস লোন আনার ক্ষেত্রে খেয়াল রাখা বাধ্যগত-
-> শুধু মাত্র ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে লোন আনা যাবে।
-> লোনের ইন্টারেস্ট ৫% ম্যাক্সিমাম।
-> সফট লোন আনা যাবেনা, কারন বাংলাদেশ LDC Graduate হয়ে গিয়েছে।
(২) কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল পার্মিশান লাগে যেমন-
-> ইকোনমিক জোনে ইনভেস্ট করতে চাইলে BEZA এর পার্মিশান;
-> এক্সপোর্ট রিলেটেড ইন্ডাস্ট্রি তে ইনভেস্ট করতে চাইলে BEPZA এর পার্মিশান;
-> আইটি তে ইনভেস্ট করতে চাইলে High-tech Park এর পার্মিশান;
-> সরকারি প্রোজেক্টে ইনভেস্ট করতে চাইলে Public-Private Authority - এর পার্মিশান;.... এর বাইরে যা আছে, সেইগুলার জন্য BIDA একাই যথেষ্ট।
(৩) আমাদের দেশে স্ট্রাকচারের অভাব থাকার কারনে ফরেন ফান্ড আনা রিস্কি। এটা নিয়ে কিছু কাজ এখন চলছে।
এটাই মোটামুটি প্রসেস, এর ভেতরেও আরও অনকে ডিটেওলিং আছে যা সময় সাপেক্ষে পরিবর্তনশীল।
বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন।

01/08/2023

নতুন আইনে যা যা থাকছে সঞ্চয়পত্র নিয়ে
• নায়ক-নায়িকার আয়ে ১০% উৎসে কর
• বিদেশ ভ্রমণ করলে সম্পদের হিসাব দিতে হবে
• রপ্তানির নগদ সহায়তায় উৎসে কর
• কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমছে
• কাগজপত্র জমার সংখ্যাও কমছে
নতুন আইনের ধারা 102 (3) এ বলা হয়েছে নাবালকের অভিভাবক হিসেবে তার (পিতা-মাতা) রির্টান দাখিলের প্রমান পত্র নাবালকের ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
নতুন আইনের ধারা 105 (2) এ সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কোনো কর দিতে হবে না। আপনি যখন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে যাবেন, তখন আপনার মুনাফা থেকে উৎসে কর কেটে রাখা হবে না।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বা না থাকা সাপেক্ষে সঞ্চয়পত্রে ভেদে ৫ থেকে ১৫ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান আছে। বছর দুই আগে প্রজ্ঞাপন জারি করে পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর অব্যাহতি দেওয়া হয়। নতুন আইনে এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
নায়ক-নায়িকার আয়ের উপর 10% হারে কর
সিনেমা, নাটক, বিজ্ঞাপনে অভিনয় করার জন্য অভিনয়শিল্পীরা সম্মানী পান। মন্ত্রিসভার অনুমোদন করা নতুন আইনে নায়ক-নায়িকাদের সম্মানীর ওপর ১০ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হয়েছে। এমনকি রেডিও-টিভিতে টক শো, অনুষ্ঠানের সম্মানীর ওপরও এই কর বসবে। প্রযোজক প্রতিষ্ঠান তাদের সম্মানী দেওয়ার সময় এই অর্থ কেটে রেখে বিল পরিশোধ করবে। তবে কারও সম্মানী ১০ হাজার টাকা কম হলে উৎসে কর কাটা হবে না।
( Collected from Income Tax ACT)

07/07/2023
টিন সার্টিফিকেট এনআইডির মত একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ দলিল। বর্তমানে প্রায় ৪২ টির মতো সেবা নিতে গেলে রিটার্ন  সাবমিশন দ...
03/07/2023

টিন সার্টিফিকেট এনআইডির মত একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ দলিল। বর্তমানে প্রায় ৪২ টির মতো সেবা নিতে গেলে রিটার্ন সাবমিশন দলিল দেখাতে হয়। অনেকেই বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট করেছেন কিন্তু রিটার্ন জমা দেননি। সামনের দিনগুলোতে সরকার হয়তো বেশিরভাগ সেবার ক্ষেত্রেই return submission এর ডকুমেন্ট চাইবে। টিন নাম্বার বন্ধ করা বুদ্ধিমানের কাজ নয় বরং এটা চালু রাখা বুদ্ধিমানের কাজ।

03/07/2023

আয়কর বর্ষ ২০২৩-২০২৪ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -
A.ব্যক্তিগত তথ্যঃ
1. Photocopy of E-TIN Certificate.
2. Photocopy of NID.
3. 1 Copy Passport Size Photo.
B.চাকুরির তথ্যঃ
1. Salary Certificate.
2. Bank Statement from 01-07-2022 to 30-06-2023.
3. Provident Fund info. (if any)
C.ব্যবসায়ের তথ্যঃ
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরণী
3. সম্পদ ও দ্বায় বিবরণী
4. ব্যাংক স্টেটমেন্ট
D.বিনিয়োগের তথ্যঃ
1. D.P.S (যদি থাকে)
2. Insurance Certificate. (যদি থাকে)
3. Share Market Investment. (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)
E.সম্পদ ও দায় বিবরণীঃ
1. House, Apartment. (যদি নিজ নামে থাকে)
2. Land, Car, Furniture, Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan. (যদি নিজ নামে হয়)
Note: যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ঐ রিটার্নের একটি ফটোকপি লাগবে।

আয়কর বিষয়ক যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন

Address

40/3, Block#F, Jahuri Moholla, Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when S&S Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category