31/03/2023
জাহিদুল বারি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রধান সিনিয়র এডভোকেট মোঃ জাহিদুল বারির জুনিয়র মেহেদী হাসান, মোজাম্মেল হক, মোঃ তৌফিক, আশরাফুল ইসলাম ও আরিফ হোসেন এবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক সহকারি জজ পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এই ৫ জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এল এল এম করেছেন। এই পাঁচজন ছাড়াও জনাব জাহিদুল বারির আরোও কয়েকজন জুনিয়র এবার সহকারী জজ পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন। জাহিদুল বারি এন্ড অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।