05/08/2026
বৈধ বালু ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও আইনগত প্রতিকার==========
বালুমহাল ইজারা গ্রহণ এবং বালু ব্যবসা পরিচালনা সংক্রান্ত নানা জটিলতায় বৈধ বালু ব্যবসায়ীরা প্রায়শই আইনগত ও প্রশাসনিক বাধার সম্মুখীন হন। ইজারা পেয়েও সঠিক সময়ে দখল না পাওয়া, স্থানীয় প্রভাবশালী বা প্রশাসনের বেআইনি বাধা, কিংবা বালুমহাল সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (Writ Petition) দায়ের করাই সবচেয়ে কার্যকর ও দ্রুত আইনি প্রতিকার।
কোন কোন পরিস্থিতিতে বালু ব্যবসায়ীরা রিট করতে পারেন?
১. ইজারা পেয়েও দখল হস্তান্তর না করা: নির্ধারিত ইজারা মূল্য (Lease Value) সম্পূর্ণ পরিশোধ করার পরও যদি জেলা প্রশাসন বা ইজারাদানকারী কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে বালুমহালের দখল বুঝিয়ে না দেয়।
২. অর্ধপথে বা বেআইনিভাবে ইজারা বাতিল: ইজারার শর্ত ভঙ্গ না করা সত্ত্বেও যদি কোনো যুক্তিসঙ্গত কারণ বা কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) ছাড়া ইজারা চুক্তি বাতিল করা হয়।
৩. প্রশাসনিক বা স্থানীয় বাধার সম্মুখীন হলে: বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যদি স্থানীয় পুলিশ বা প্রশাসন বালু তোলবে বাধা দেয় বা ড্রেজার ও বলগেট বেআইনিভাবে জব্দ করে।
৪. সীমানা ও হাইড্রোগ্রাফিক জরিপ বিরোধ: সরকার কর্তৃক ভুল সীমানা নির্ধারণের ফলে ইজারা এলাকার বাইরে দাবি করা হলে বা প্রকৃত বালুমহাল থেকে বালু তুলতে না দিলে।
৫. ইজারা মেয়াদ বাড়ানো (Extension of Lease): সরকারি সিদ্ধান্ত বা প্রাকৃতিক কারণে (যেমন: বন্যা বা নদীভাঙ্গন) বছরের নির্দিষ্ট সময় বালু তোলা সম্ভব না হলে ক্ষতিপূরণ হিসেবে মেয়াদের অতিরিক্ত সময় দাবি করে রিট করা যায়।
৬. আবেদন গ্রহণে অস্বীকৃতি বা বৈষম্য: টেন্ডার প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হওয়া সত্ত্বেও কোনো অসংগত কারণে ইজারা প্রদান না করলে বা দরপত্র বাতিল করলে।
রিট পিটিশন দায়েরের আইনগত ধাপসমূহ:
আইনি নোটিশ (LADV / Notice of Demand for Justice): রিট করার পূর্বে সংশ্লিষ্ট ইজারাদানকারী কর্তৃপক্ষ (যেমন: জেলা প্রশাসক বা ভূমি মন্ত্রণালয়) এবং স্থানীয় প্রশাসনকে আইনজীবীর মাধ্যমে লিখিত নোটিশ পাঠাতে হয়, যেখানে সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়।
রিট পিটিশন প্রস্তুত ও ফাইল: নোটিশের সন্তোষজনক উত্তর না পেলে হাইকোর্ট বিভাগে সংবিধানের ১০২ অনুচ্ছেদে বর্ণিত Writ of Mandamus (হুকুমজারি) বা Writ of Certiorari (উৎপ্রেষণ) প্রার্থনা করে পিটিশন দায়ের করতে হয়।
অন্তবর্তীকালীন আদেশ (Interim Stay/Direction): চূড়ান্ত শুনানির পূর্ব পর্যন্ত যেন বালু উত্তোলনে কোনো বাধা না দেওয়া হয় বা ইজারা অন্য কারও কাছে হস্তান্তর না করা হয়—এ মর্মে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা নির্দেশনার আবেদন করা হয়।
রিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ইজারা বিজ্ঞপ্তি (Tender Notice) ও দাখিলকৃত দরপত্র
সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রদানের চিঠি (Acceptance Letter) এবং ইজারা চুক্তিপত্র (Lease Agreement)।
ইজারা মূল্য, ভ্যাট ও ট্যাক্স জমাদানের চালানের মূল কপি বা সত্যায়িত কপি।
দখল হস্তান্তরের কাগজপত্র (যদি থাকে) এবং স্থানীয় প্রশাসনকে দেওয়া আবেদনের কপি।
পুলিশ বা স্থানীয় প্রশাসনের বাধা প্রদানের তথ্য বা লিখিত প্রমাণ (যেমন: জব্দ তালিকা বা নোটিশ)।
Jamal Naser Mustakim
LLB (Hons), LLM (JnU)
01835-047808