MEK Associates

MEK Associates Frontier corporate law farm in Bangladesh. We provide:
Barristers
Advocates
Legal Consultants
Tax Consultants
Notary Publics

07/08/2026

রাষ্ট্র পরিচালনার ভাব গতিক দেখে মনে হচ্ছে এ যেন পুতুল খেলা। ভাঙা, গড়া, আবার ভাঙা। টেকসই উন্নয়ন তো করুন।

05/08/2026

Divide and Rule.
মুক্তিযুদ্ধ-১৯৭১- স্বাধীনতা।
অভ্যুত্থান-২০২৪- নবজাগরণ।

31/07/2026

বাংলাদেশ কেন এগুচ্ছে না? চোখের সামনেই অনেক দেশ এগিয়ে পৃথিবীর বৃহৎ শক্তিধর হয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে! বাংলাদেশের মানুষ তো পরিশ্রম করছে, উন্নতি হচ্ছে না কেন? এটা নিশ্চয় গবেষণা হচ্ছে, উপদেশও পাওয়া যাচ্ছে। কার্যকর পদক্ষেপ কি নেয়া হচ্ছে? মতিয়া কৃষি বিপ্লব ঘটিয়ে গেছেন। হাসিনা বিদ্যুৎ, কল-কারখানা, রাস্তা-ঘাট তৈরী, ব্যাংক খাত, শিক্ষা সংস্কারে হাত দিয়েছিলেন। ভিন দেশে শ্রম বিক্রি করে দেশের উন্নয়ন হয় না। দেশের সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হয়। দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষ নির্বাচন করুন। তাদের কাজে লাগান। ব্যবসার infrastructure গড়ে তুলুন, কোয়ালিটি বিদ্যুৎ, গ্যাস, রাস্তা নিশ্চিত করুন। দেশী বিদেশি বিনিয়োগ, শিল্প স্থাপন promote করুন, প্রয়োজনে ছাড় দিন। অর্থনীতিতে শৃঙ্খলা আনুন, ঘুষ সমূলে বিনাশ করুন। প্রয়োজনে ঘুষখোর-দূর্নীতিবাজ মন্ত্রীদের শাস্তি দিন। শিক্ষায় পরিবর্তন আনুন, বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটান। বুদ্ধিমত্তার সাথে কাজ করুন। ছত্রিশ কোটি হাত proper planing ও তা বাস্তবায়নের অভাবে আজ কার্ড নামক ভিক্ষার হাত বাড়াচ্ছে, unproductive খাতে শ্রম দিচ্ছে। যুব শক্তি মাদক, জুয়া, অপরাজনীতি, পরস্পর হানাহানিতে ধ্বংস হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সব সম্ভবনাকে কাজে লাগান। জীবনে পাঁচ বছর দীর্ঘ সময়। শুরুটা করতে পারলে সমাজ, মানুষ তার প্রয়োজনেই সামনে এগিয়ে যাবে। সবাই পিছন দিকে হাঁটা বন্ধ করুন, দেশ ও মানুষকে এগিয়ে নিন। যারা পিছুটান দিচ্ছে তাদের এড়িয়ে চলুন। আসুন আমরা নিজেদের উন্নয়ন নিজেরাই করি।

25/07/2026

দেশে মব সৃষ্টি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটন করা হয়েছে। আইন আদালতে নিষ্পত্তিযোগ্য বিষয় অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আদালতের বাইরে রাখা হয়েছে বা আইন বহির্ভূত ভাবে নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং আইনি নিরাপত্তার অভাবে কিছু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এ অবস্থার উন্নতি ধীর গতিতে হচ্ছে, ইহার আশু উন্নতি আবশ্যক। আইন শৃঙ্খলার অবনতিতে মানুষের মধ্যে অনাস্থা ও ভয় বিরাজ করছে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিরাজমান অনাস্থা ও ভয়ভীতি দ্রুত দূর করতে হবে। মনে রাখতে হবে জানমালের নিরাপত্তা সবার আগে।

23/07/2026

এ জাতি নাকি উন্নতি করবে? পৃথিবী জুড়ে মানুষ কত কি তৈরি করছে, উদ্ভাবন করছে, শ্রম শক্তিকে জনশক্তিতে রূপান্তর করে উন্নতির চরম শিখড় থেকে আরও শীর্ষে উঠার প্রতিযোগিতা করছে। সেখানে, আামাদের, এ দেশের যুব শক্তিদের, রাজনৈতিক ভুলভালের কারনে, ব্যাটারী চালিত রিক্সা চালাতে হচ্ছে, রাস্তা-ফুটপাতে হকারী করতে হচ্ছে, ছিনতাই চাঁদাবাজি করতে হচ্ছে। নারী শক্তিকে গৃহবন্দী করা হচ্ছে। ভবিষ্যত উন্নতির উজ্জ্বলতার বদলে অন্ধকার আগামী তৈরি করা হচ্ছে।

18/07/2026

সরকার মাদকসহ যাবতীয় সামাজিক অপরাধ দমন, রাস্তা ফুটপাত হকার মুক্তকরণ ও ব্যাটারী চালিত রিক্সা উচ্ছেদের নিমিত্তে প্রতিটি এলাকার সচেতন সজ্জন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করতে পারে। এই কমিটি স্বীয় এলাকার লোকজন নিয়ে সম্মিলিতভাবে নিজ নিজ এলাকার মাদক নির্মূল, ছোটখাট অপরাধ দমন, হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধে ভুমিকা রাখবে। ছোট ছোট এই উদ্যোগ শহর ও গ্রাম এবং যুব শক্তিকে বাঁচাতে সহায়তা করবে।

18/07/2026

কপি পেস্ট :-
মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক জিয়!
আজ বাংলা‌দে‌শের বহু মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য বিদেশে যায়। এতে বিপুল অর্থ ব্যয় হয়, অনেক মেধা বিদেশেই থেকে যায় । মা‌নে মেধা পাচারহ‌য়ে যায় ।, আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই বৈশ্বিক জ্ঞান-বিনিময়ের পূর্ণ সুযোগ পায় না। ৪৮% মেধা পাচারহ‌য়ে যা‌চ্ছে । আমা‌দের দেশ দিন দিন মেধা শুন‌্য হ‌য়ে যা‌চ্ছে । সুতরাং ৬৮% মেধা বাংলা‌দেশ হারাচ্ছে। সংখাটা কিছু কম বেশী হ‌তে পা‌রে ।
আমার বিনীত প্রস্তাব—নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়া, চিন ও জাপা‌ন এর মত স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীগন‌কে নির্দিষ্ট মেয়াদে পাঠদান ও গবেষণার সুযোগ সৃষ্টি করা হোক। একই সঙ্গে দেশীয় শিক্ষকদের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার করা হোক।
একজন মহান শিক্ষক শুধু একটি বিষয় পড়ান না; তিনি চিন্তা করতে শেখান, প্রশ্ন করতে শেখান, সত্যের অনুসন্ধান করতে শেখান। একটি জাতির ভবিষ্যৎ শ্রেণিকক্ষে গড়ে ওঠে।
যদি আমরা এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিশ্বের সেরা শিক্ষকরা বাংলাদেশে এসে পড়ান, গবেষণা করেন এবং আমাদের শিক্ষকদের সঙ্গে কাজ করেন, তাহলে একদিন আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা নিজের দেশেই পাবে। একই সঙ্গে বাংলাদেশও আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। বি‌দেশী ছাত্ররাও বাংলা‌দে‌শে আস‌তে শুরুকর‌বে । সেটিই হবে একটি সত্যিকারের ‘স্মার্ট বাংলাদেশ’—যেখানে সবচেয়ে বড় সম্পদ হবে জ্ঞান, গবেষণা এবং সম্মানিত শিক্ষক।
এমন সিদ্ধান্ত জ্ঞান, ন্যায়, মানবকল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে।
বিনীত,
আনিসুর রাহমান ।
(ঈষৎ সংক্ষেপিত)।

14/07/2026

সম্প্রতি ছাত্রদের আন্দোলনের মাঝে ক্ষমতাসীম দলের ছাত্রদের নামানোর অভিজ্ঞতা সুখকর নয়।

13/07/2026

মতিঝিল তথ্য পুরো রাজধানী পানিতে সয়লাব হলো। কোথাও কি চোখে পড়ল সিটি করপোরেশনের লোকজন বা স্বেচ্ছাসেবী সংগঠন অথবা রাজনৈতিক দলকে জলবদ্ধতার নিরসনে কোন কাজ করতে? নিজেরা না হাত বাড়ালে সমাজ কি এগোয়?

তারপরেও কেউ যদি বলে বা আন্দোলন করে দাবি উঠায় "ঢাকার জঞ্জাল সাফ কর। ঢাকাকে বাসযোগ্য কর।" তবে তাকে নিশ্চিত কোন না কোন শাস্...
07/07/2026

তারপরেও কেউ যদি বলে বা আন্দোলন করে দাবি উঠায় "ঢাকার জঞ্জাল সাফ কর। ঢাকাকে বাসযোগ্য কর।" তবে তাকে নিশ্চিত কোন না কোন শাস্তি দেয়া হবেই হবে।।

Address

62/1, Purana Paltan (1st Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801713061285

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEK Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEK Associates:

Shortcuts

Share

Category