Alam & Haque Associates

Alam & Haque Associates দেওয়ানি, ফৌজদারি, বিয়ে ও ডিভোর্সসহ যাবতীয় সকল সমস্যার আইনি পরামর্শ প্রদান করাই একমাত্র উদ্দেশ্য।

ধরেন, আজকে দুপুর বেলা আপনি ২০ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন। রাতের বেলা আপনার বউ আপনাকে কানে-গালে কয়েকটা চট'কনা দিল।  এর ...
24/02/2026

ধরেন, আজকে দুপুর বেলা আপনি ২০ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন। রাতের বেলা আপনার বউ আপনাকে কানে-গালে কয়েকটা চট'কনা দিল। এর পরে শ্বশুর শ্বাশুড়িকে বিচার দিতে গিয়ে অনাদের অবস্থা আরো যাচ্ছে তাই। সকালে আপনি চিন্তা করলেন এই সংসার করা অসম্ভব।

আপনি আলাদা হতে চাইছেন। এখন প্রথম ধাপ হলো- ২০ লাখ টাকা আগে বউকে দিয়ে দিবেন। এরপর বাকি হিসাব..

আবার ধরেন, আপনি আপনার বউকে কয়েকটা চট'কনা দিলেন। তিনি সকালে চিন্তা করলেন - এই সংসার করা অসম্ভব।

এবারও ঐ ২০ লাখ টাকা আগে বউকে দিয়ে দিবেন। এরপর বাকি কথা..

আলগা পিরিতে পড়ে কাবিন ট্র্যাপে পড়লে আপনি শেষ! পারলে সামর্থ যা আছে তা নগদে দিয়ে বিয়ে করেন। নাহয় রোজা রাখেন। লক কইরা রাখেন। মইরেন না.

প্রশ্ন: বিদেশে অবস্থান করা অবস্থায় কি তালাক প্রদান করা সম্ভব?উত্তর:হ্যা সম্ভব।বিদেশ থেকে মুসলিম ধর্মে তা'লা'ক দেওয়ার বৈধ...
22/02/2026

প্রশ্ন: বিদেশে অবস্থান করা অবস্থায় কি তালাক প্রদান করা সম্ভব?

উত্তর:হ্যা সম্ভব।
বিদেশ থেকে মুসলিম ধর্মে তা'লা'ক দেওয়ার বৈধ উপায় বাংলাদেশ আইনের আলোকে স্পষ্টভাবে, ধাপে ধাপে ও আইনসহ আলোচনা করা হলো

#প্রযোজ্য_আইন
Muslim Family Laws Ordinance, 1961 (MFLO) ধারা ৭ (Section 7)

POA ছাড়া দূতাবাসের মাধ্যমে বৈধ পদ্ধতি (মুসলিম)
★ ধাপ–১: বিদেশে বসে তালাক প্রদান
স্বামী নিজে তালাক ঘোষণা করবেন (লিখিত আকারে উত্তম)।
★ ধাপ–২: দূতাবাসে তালাকনামা সত্যায়ন (Attestation)
স্বামী নিকটস্থ বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনে গিয়ে করবেন:
লিখিত তালাকনামা প্রস্তুত
দূতাবাস কর্তৃক স্বাক্ষর ও পরিচয় সত্যায়ন (Attestation)
📌 এখানে POA লাগে না, কারণ স্বামী নিজে উপস্থিত।
⚠️ মনে রাখবেন:
👉 দূতাবাস তালাক দেয় না, শুধু দলিল সত্যায়ন করে।

★ ধাপ–৩: দূতাবাসের মাধ্যমে নোটিশ প্রেরণ
সত্যায়িত তালাকনামা দিয়ে দূতাবাসের মাধ্যমে (বা নিজে ডাকযোগে) পাঠাতে হবে:
স্ত্রীর বর্তমান ঠিকানায়
স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / সিটি কর্পোরেশন মেয়রের কাছে
📮 মাধ্যম:
Diplomatic Mail / Registered Post / Courier

➡️ 📂 প্রমাণ:
প্রেরণের রসিদ ও কপি সংরক্ষণ করুন।

★ ধাপ–৪: ৯০ দিনের সালিশি সময় (আইনগত বাধ্যবাধকতা)
চেয়ারম্যান নোটিশ পাওয়ার দিন থেকে
৯০ দিনের সালিশি (Arbitration Council) সময় শুরু
পুনর্মিলন না হলে—

★ ধাপ–৫: তালাক কার্যকর
নোটিশ প্রাপ্তির ৯০ দিন পর তালাক চূড়ান্তভাবে কার্যকর
চেয়ারম্যান চাইলে তালাক সনদ ইস্যু করবেন

➡️ যে সব কাগজপত্র প্রয়োজন হবে,
১. কাবিননামা
২. জাতীয় পরিচয় পত্র
৩. পাসপোর্ট
৪. পাসপোর্ট সাইজ ছবি
৫. বর্তমান ঠিকানার প্রমান পত্র
➡️ আইনের স্পষ্ট ভিত্তি (MFLO, Section 7)
Section 7(1):
তালাক দিলে স্বামীকে তা লিখিতভাবে চেয়ারম্যানকে জানাতে হবে।
Section 7(2):
চেয়ারম্যান সালিশি পরিষদ গঠন করবেন।
Section 7(3):
নোটিশ পাওয়ার ৯০ দিন পর তা লাক কার্যকর হবে, যদি পুনর্মিলন না হয়।
⚠️ চেয়ারম্যানকে নোটিশ না দিলে তা লা ক আইনত অ বৈ ধ ও দণ্ডনীয় অ প রা ধ।

➡️ গুরুত্বপূর্ণ ভুল ধারণা—এগুলো নয়
❌ শুধু দূতাবাসে তালাকনামা করলে তালাক বৈধ হয় না
❌ শুধু বিদেশি নোটারি করলেও বৈধ হয় না
✔️ চেয়ারম্যানকে নোটিশ = বৈধতার মূল চাবিকাঠি

➡️ মূল কথা (সংক্ষেপে)
✔️ দূতাবাস তালাক কার্যকর করার কর্তৃপক্ষ নয়
✔️ তবে দূতাবাস তালাকনামা সত্যায়ন (attestation) ও নোটিশ প্রেরণে সহায়ক মাধ্যম
✔️ চূড়ান্ত বৈধতা আসে বাংলাদেশের স্থানীয় চেয়ারম্যানকে

ব্যাংকের কাছে জমি বন্ধক (Mortgage) রেখে, পরে সেই একই জমি বিক্রির উদ্দেশ্যে টাকা নেওয়া / বিক্রি করার চেষ্টা — বাংলাদেশ আই...
17/02/2026

ব্যাংকের কাছে জমি বন্ধক (Mortgage) রেখে, পরে সেই একই জমি বিক্রির উদ্দেশ্যে টাকা নেওয়া / বিক্রি করার চেষ্টা — বাংলাদেশ আইনে এটি গুরুতর অপরাধ হতে পারে।

আসুন জেনে রাখি👇

১) আগে বুঝি — বন্ধক দিলে কী হয়?
বাংলাদেশে যখন কেউ ব্যাংকের কাছে জমি বন্ধক রাখে, তখন জমির মালিকানা তার নামেই থাকে কিন্তু
দখল ও বিক্রির অধিকার শর্তসাপেক্ষে ব্যাংকের হাতে চলে যায় অর্থাৎ ঋণ শোধ না হওয়া পর্যন্ত সে জমি “স্বাধীনভাবে বিক্রি” করতে পারে না।
এটা নিয়ন্ত্রিত হয়
Transfer of Property Act 1882
Registration Act 1908

২) এখন যদি সে জমি বিক্রির চেষ্টা করে?
ধরা যাক —
ব্যাংকের কাছে বন্ধক রাখা কিন্তু ক্রেতার কাছে গোপন রেখে বিক্রি অথবা বিক্রি করার কথা বলে টাকা নেয় তখন বিষয়টি আর সিভিল না, ক্রিমিনাল অপরাধে পরিণত হবে।

৩) কোন অপরাধ হবে?
(ক) প্রতারণা (Cheating) ক্রেতাকে না জানিয়ে বন্ধক জমি বিক্রি করলে।
প্রযোজ্য আইন: Penal Code 1860 section 420
শাস্তি: সর্বোচ্চ ৭ বছর জেল + জরিমানা

(খ) বিশ্বাসভঙ্গ (Criminal Breach of Trust)
যদি বিক্রির নামে টাকা নেয় কিন্তু বৈধভাবে দিতে না পারে।
প্রযোজ্য আইন: Penal Code 1860 section 406

(গ) জালিয়াতি / তথ্য গোপন
বন্ধক তথ্য লুকিয়ে দলিল করলে
প্রযোজ্য আইন: Penal Code 1860 section 468

৪) বিক্রি কি বৈধ হবে?
❌ না — সম্পূর্ণ নিরাপদ না
কারণ: ব্যাংকের চার্জ আগে থাকবে, ক্রেতা মালিক হলেও ব্যাংক নিলামে বিক্রি করে দিতে পারবে।
ক্রেতা জমি হারাবে + টাকা হারাবে। অর্থাৎ Sale Deed বাতিলযোগ্য (voidable) হবে।

৫) ক্রেতা কী করতে পারবে?
ক্রেতা একসাথে করতে পারবে:
ফৌজদারি মামলা (420/406/468)
টাকা উদ্ধারের দেওয়ানি মামলা
দলিল বাতিল মামলা

সংক্ষেপে:
বন্ধক জমি লুকিয়ে বিক্রি বা বিক্রির নামে টাকা নেওয়া = প্রতারণা + বিশ্বাসভঙ্গ + জালিয়াতি (ক্রিমিনাল অফেন্স)
তাই দেখে, শুনে, বুঝে জমি ক্রয় বিক্রয় করুন।

সকল সমস্যার আইনী সমাধান পাইতে ও জানতে আমাদের সঙ্গে থাকুন।
03/01/2025

সকল সমস্যার আইনী সমাধান পাইতে ও জানতে আমাদের সঙ্গে থাকুন।

প্রশ্ন: স্ত্রী কর্তৃক যদি স্বামীকে তালাক/ডিভোর্স দেওয়া হয় তাহলে কি স্ত্রী তার কাবিনের টাকা (দেনমোহর) পাবেন?উত্তর: স্ত্রী...
03/01/2025

প্রশ্ন: স্ত্রী কর্তৃক যদি স্বামীকে তালাক/ডিভোর্স দেওয়া হয় তাহলে কি স্ত্রী তার কাবিনের টাকা (দেনমোহর) পাবেন?
উত্তর: স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক/ডিভোর্স প্রদান করলেও স্ত্রী তার কাবিনের টাকা (দেনমোহর) পাবেন।

#দেনমোহর_স্ত্রীর_অধিকার

Address

Judge Court
Dhaka
1100

Telephone

+8801550005875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alam & Haque Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alam & Haque Associates:

Share