03/08/2026
আজ ৩ আগস্ট ২০২৬, মানব প্রগতি সংঘ, প্রজেক্ট অফিস, টাঙ্গাইলে অনুষ্ঠিত হয় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক অ্যাডভোকেসি কার্যক্রম।
ইউএন উইমেন-এর কারিগরি সহায়তায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সাইবার সিকিউরিটি টু রিডিউস জেন্ডার বেজড ভায়োলেন্স (জিবিভি) শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে মানব প্রগতি সংঘ (এমপিএস) ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন, শিশু একাডেমির জেলা কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, ওসিসি টাঙ্গাইল সদর হাসপাতালের কর্মকর্তা হেলালুদ্দিন, ব্লাস্ট-এর সমন্বয়ক খন্দকার আমিনা রহমান এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় চারটি স্কুলের প্রধান শিক্ষক ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইকবাল।
অনুষ্ঠানের শুরুতে এমপিএস-এর নির্বাহী পরিচালক মাহমুদা শেলী নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে জেন্ডার বেজড ভায়োলেন্স-এর আওতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা এবং উত্তরাধিকার আইনে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে কী কী কর্মসূচি গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে বিস্তর আলোচনা করেন।
প্রোগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও সময়ের চাহিদা অনুযায়ী জেলা পর্যায়ে বিভিন্ন উপায়ে বাস্তবায়ন উপযোগী। তিনি তাঁর বক্তব্যে বলেন, যেহেতু নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে তিনি প্রথমবারের মতো জানতে পেরেছেন, কাজেই এই অ্যাডেন্ডার চারটি মূলনীতি বাস্তবায়নে আমরা একসাথে কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ মতামত ব্যক্ত করে বলেন, যেহেতু আমাদের স্কুলে প্রায় হাজারখানেক ছেলেমেয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে, আপনারা যদি অ্যাসেম্বলিতে এসব আলোচনা করেন তাহলে শিক্ষার্থীরা অনেকটা সচেতন হতে পারে। তাঁরা প্রতিশ্রুতি দেন যে, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে আইনের সুস্পষ্ট ধারা এবং সরকারি হেল্পলাইন নম্বরসমূহ প্রতিটি স্কুলের দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হবে।