JUBAER AHMED & ASSOCIATES

JUBAER AHMED & ASSOCIATES A Legal Services Firm that provides full range of legal services to its clients at an affordable cost.

মামলা করার ভয় দেখিয়ে অস্বাভাবিক দেনমোহর বসিয়ে জোরপূর্বক কাবিননামা সম্পাদন করান স্ত্রী। এরপর টাকা দিতে বাধ্য করতে স্বামীর...
24/02/2026

মামলা করার ভয় দেখিয়ে অস্বাভাবিক দেনমোহর বসিয়ে জোরপূর্বক কাবিননামা সম্পাদন করান স্ত্রী। এরপর টাকা দিতে বাধ্য করতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আইন ও আদালত অপব্যবহার করার এক পরিচিত দৃশ্য এটা। সম্প্রতি এমন একটা মামলায় আসামী পক্ষে আইনী লড়াই করেছি আমরা। আজ আদালত আমাদের মক্কেলকে বেকসুর খালাস প্রদান করেছেন। ভীষণ আনন্দের এই অর্জন!

পটভূমিঃ
আমাদের মক্কেলের স্ত্রী আমাদের মক্কেলের বিরুদ্ধে যৌতুকের জন্য মারধর করার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় একটি মামলা দায়ের করে এবং উক্ত মামলায় ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে আজ যুক্তিতর্ক শুনানীর জন্য দিন ধার্য হয়। মামলাটিতে আমি আসামী পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করি।

যুক্তিতর্কঃ
আমি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারাটি বিশ্লেষণ করে অপরাধ সংগঠনের উপাদানগুলো (যথাঃ (১) ভিকটিমের নিকট আসামী কর্তৃক যৌতুকের দাবী, এবং (২) যৌতুকের কারণে বাদীকে সাধারণ জখম করার ঘটনা) বিজ্ঞ ট্রাইব্যুনালের নজরে নিয়ে আসি।

এরপর সেই উপাদানগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে প্রসিকিউশনপক্ষ কিভাবে ব্যার্থ হয়েছে তা সাক্ষ্য বিশ্লেষণ করে বিজ্ঞ ট্রাইব্যুনালের কাছে তুলে ধরি।

যেমনঃ যৌতুক দাবী করার বিষয়টি প্রসিকিউশনপক্ষ প্রমাণ করতে পারেনি। এজাহারের কোথাও যৌতুক শব্দটির উল্লেখ নেই। এজাহারকারী তার সাক্ষ্যতে এসে যৌতুকের কথা উল্লেখ করলেও সমর্থনযোগ্য সাক্ষ্য দিয়ে তা প্রমাণ করতে পারেনি। যেমনঃ এজাহারকারী বলেছে, "ঘটনার দিন আসামী ফার্নিচার কেনার জন্য যৌতুক চেয়েছে।" এজাহারকারীর বাবা বলেছে, "ঘটনার দিন আসামী বিদেশ যাবার জন্য যৌতুক চেয়েছে।" আবার আরেক সাক্ষী বলেছে, "ঘটনার দিন আসামী নেশা করার টাকার জন্য যৌতুক চেয়েছে।" পরস্পর সাংঘর্ষিক এই সাক্ষ্যগুলো যৌতুক চাওয়ার ঘটনার ব্যাপারে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে।

আসামী এজাহারকারীকে যৌতুকের জন্য সাধারণ জখম করেছে বলে যে অভিযোগ এজাহারকারী করেছেন তিনি তাও প্রমাণ করতে পারেননি। এ বিষয়ে ট্রাইব্যুনালে আমি কয়েকটি বিষয়ে আলোকপাত করি। যেমনঃ কোন ধরণের জখমের মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মামলা দায়ের করার ঘটনা, মামলা দায়েরের ছয় বছর পর একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেয়া, মেডিকেল সার্টিফিকেট প্রদানকারী ডাক্তারকে সাক্ষী হিসেবে পরীক্ষা না করা। এছাড়াও জখমের ব্যাপারে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগুলো ছিলো বিভ্রান্তিকর, যেমনঃ- ভিকটিম তার সাক্ষীতে বলেছে, আসামী তার কপালে আঘাত করেছে অথচ তার বাবা বলেছে আসামী তার মেয়ের চোখে আঘাত করেছে।

একটি ফৌজদারী মামলায় সময় (Time), ঘটনাস্থল (Place), ঘটনার ধরণ (Manner) প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমি বিজ্ঞ ট্রাইব্যুনালের নিকট প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগুলো বিশ্লেষণ করে সে বিষয়ে তাদের ব্যর্থতা দেখাতে সমর্থ হই; যেমনঃ- এজাহারকারী তার সাক্ষ্যতে বলেছে ঘটনা ঘটেছে সকালঃ ৯:০০ টায়। অথচ তাদের বাসার কেয়ারটেকার বলেছে, ঘটনা ঘটেছে রাতঃ ৯:০০ টায়।

ঘটনাস্থল সম্পর্কে এজাহারকারী বলেছে, ঘটনা ঘটেছে বর্ণিত ভবনের সাত তলায়। আবার তদন্তকারী কর্মকর্তা বলেছে, ঘটনা ঘটেছে বর্ণিত ভবনের তিন তলায়।

ঘটনার বর্ণনা করতে গিয়ে এজাহারকারী তার সাক্ষ্যতে বলেছে, ঘটনার দিন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।কিন্তু দাড়োয়ান বলেছে, ঘটনার দিন এজাহারকারীকে তার বড় বোনের বাসায় পাঠিয়ে দেয়া হয়।

প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগুলো বিশ্লেষণ করে আমি বিজ্ঞ ট্রাইব্যুনালকে দেখাই প্রসিকিউশন পক্ষ ফৌজদারী মামলা প্রমাণের নীতিতে (Beyond any reasonable doubt) মামলাটি প্রমাণ করতে কিভাবে ব্যার্থ হয়েছে।

বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাদের যুক্তিতর্ক আমলে গ্রহণ করে আসামীকে বেকসুর খালাস প্রদান করে ন্যায়বিচার করেছেন।

Lawyering with joy!
08/02/2026

Lawyering with joy!

বি আর এস সংক্রান্ত ডিপি (ড্রাফট পর্চা) খতিয়ান সংশোধন সংক্রান্ত রীট মামলা। পটভূমি: আমাদের মক্কেল পারিবারিক আপোষে নালিশী জ...
19/01/2026

বি আর এস সংক্রান্ত ডিপি (ড্রাফট পর্চা) খতিয়ান সংশোধন সংক্রান্ত রীট মামলা।

পটভূমি:
আমাদের মক্কেল পারিবারিক আপোষে নালিশী জমির মালিক ও দখলকার থাকাবস্থায় তার এলাকায় বি আর এস জরিপ শুরু হয় এবং তার নামে ডি পি খতিয়ান প্রকাশিত হয়।

আমাদের মক্কেলের প্রতিপক্ষ নিজেকে নালিশী সম্পত্তির মালিক দাবী করে এবং উক্ত ডিপি খতিয়ান চ্যালেঞ্জ করে ১৯৫৫ সালের টেনান্সি রুলের ৪২ক বিধি মোতাবেক সংশ্লিষ্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে একটি আবেদন করে।

তার আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সেটেলমেন্ট অফিসার আমাদের মক্কেলের নামে প্রকাশিত ডিপি খতিয়ান বাতিল করে আমাদের মক্কেলের প্রতিপক্ষের নামে নতুন ডিপি খতিয়ান প্রকাশ করার আদেশ প্রদান করে। অত:পর উক্ত আদেশবলে আমাদের মক্কেলের প্রতিপক্ষের নামে নালিশী জমি সংক্রান্তে নতুন ডিপি খতিয়ানে প্রকাশিত হয়। এরপর আমাদের মক্কেলের প্রতিপক্ষ আমাদের মক্কেলকে নালিশী জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকে।

সেটেলমেন্ট অফিসারের উক্ত আদেশকে চ্যালেঞ্জ করে আমরা আমাদের মক্কেলের পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দায়ের করি।

মোশন শুনানি:
উক্ত রীট পিটিশনের মোশন শুনানিতে আমি অংশগ্রহণ করি এবং মহামান্য হাইকোর্টের সামনে নিম্নোক্ত যুক্তিসমূহ তুলে ধরি:-

(১) ১৯৫৫ সালের টেনান্সি রুলের ৪২ক বিধি অনুযায়ী প্রস্তুতকৃত ডিপি খতিয়ান সংশোধন করা যায় কেবলমাত্র ফ্রডের (fraudulent entry in the record of rights) গ্রাউন্ডে। অথচ আমাদের প্রতিপক্ষের আবেদনপত্রের কোথাও ফ্রডের কথা উল্লেখ নেই। কাজেই উক্ত আবেদনপত্রটি খারিজযোগ্য ছিল। আর সেকারণে উক্ত আবেদনপত্রটি মঞ্জুর করে সেটেলমেন্ট অফিসার মারাত্মক আইনগত ভুল করেছেন।

(২) আমাদের মক্কেল তার প্রতিপক্ষের নিকট থেকে আপোষনামা (Compromise Deed) সম্পাদনের মাধ্যমে নালিশী সম্পত্তির স্বত্ব (title) ও দখল (possession) অর্জন করেন এবং উক্ত দলিল বিবেচনা না করে সেটেলমেন্ট অফিসার তার আদেশটি প্রদান করেন যার দরুণ তিনি মারাত্মক আইনগত ভুল করেছেন।

(৩) ১৯৫৫ সালের টেনান্সি রুলের ৪২ক বিধির অধীন সেটেলমেন্ট অফিসার কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোন আপীল করার বিধান নেই অর্থাৎ সেটেলমেন্ট অফিসারের আদেশের বিরুদ্ধে আইনের দ্বারা কোন সমফলপ্রদ বিধান করা হয়নি (no other equally efficacious remedy is provided by law), সেকারণে বাধ্য হয়ে আমাদের মক্কেল রীট পিটিশনটি দায়ের করেছেন।

আদেশ:
মোশন শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটেলমেন্ট অফিসারের আদেশটি কেন বাতিল করা হবেনা এই মর্মে আমাদের মক্কেলের পক্ষে রুল (rule nisi) প্রদান করেন এবং একইসাথে নালিশী সম্পত্তিতে স্থিতাবস্থা (status quo) বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশনা প্রদান করেন।

We have changed our address. We are now located at House No. 120, Bankers Row, Lucas Mor, West Nakhalpara, Tejgaon, Dhak...
17/01/2026

We have changed our address. We are now located at House No. 120, Bankers Row, Lucas Mor, West Nakhalpara, Tejgaon, Dhaka.

Just behind the office of the Chief Adviser (Prime Minister’s Office).

Wishing a very happy and prosperous new year to our valued clients, friends and well wishers.
31/12/2025

Wishing a very happy and prosperous new year to our valued clients, friends and well wishers.

YEAR-END REVIEW At the end of this year we take a look at the legal works done by us for our clients in the previous yea...
18/12/2025

YEAR-END REVIEW

At the end of this year we take a look at the legal works done by us for our clients in the previous year.

CIVIL MATTERS:
We represented our clients in more than thirty civil matters.

We filed fifteen civil revisions before the High Court Division on matters relating to ‘Declaration of Title’, ‘Recovery of Khas Possession’, ‘Cancellation of Deed’, ‘Partition’, ‘Pre-emption’, ‘Money Suit’, ‘Specific Performance of Contract’ etc. and obtained rule, stay and status quo (in appropriate cases) in favour of our clients.

We took part in the ‘rule hearing’ of six civil revisions and obtained verdict in favour of our clients in five cases.

We filed five Appeals (FA) and (FMA) before the High Court Division relating to ‘CIB Matter’, ‘Acquisition and Requisition of Immovable Property’, ‘Suit for Declaration’, ‘Money Suit’ etc. which have been admitted by the Court. We also obtained stay and status quo (in aprropriate cases) in favour of our clients.

We took part in the ‘hearing’ of several Appeals in the High Court Division out of which three Appeals have been finally decided in our clients’ favour.

WRIT MATTERS:
In the past year we filed more than twenty writ petitions before the High Court Division on matters relating to ‘Enforcement of Fundamental Rights’, ‘Service Matter’, ‘Banking Matter’, ‘Artha Rin Matter’, ‘Immigration Matter’, ‘Vested Property Matter’, ‘Court of Settlement Matter’, ‘Environment Matter’, ‘Acquisition Matter’, ‘Tender Matter’, ‘RAJUK Matter’ etc. and obtained rule nisi, stay and status quo (in the appropriate case) in sixteen writ petitions.

We also took part in the ‘rule hearing’ of several pending writ petitions out of which five writ petitions have been finally decided by the Court in favour of our clients.

CRIMINAL MATTERS:
We represented our clients in more than twenty criminal cases relating to Criminal Revision, Criminal Appeal, Application under Section 561A, Bail Matter etc.

We filed few criminal revisions before the High Court Division challenging the judgment of affirmation of conviction and sentence in cases relating to dishonor of cheque and obtained rule, bail and stay on realization of fine in favour of our clients.

We also filed and moved at least ten bail applications for our clients. Those bail applications relate to ‘Wife Killing Case’, ‘Forgery’, ‘Grievous Hurt’, ‘Kidnapping’, ‘Murder’, etc. We are happy that our clients obtained bail in all those cases.

We filed and moved several criminal appeals and applications under section 561A of the CrPC in the High Court for our clients challenging the orders as well as the judgment passed by appropriate courts and tribunals below and all those appeals have been admitted by the court.

COMPANY MATTERS:
We filed and moved several Company Cases before the concerned Company Court of the High Court Division on behalf of our client companies in (AGM) Matters. In all those cases we have been successful in obtaining order from the Court in favour of our clients so as to enable them to hold AGM.

We sincerely thank our valued clients for their constant support to us throughout the year.

14/12/2025

Being a litigation based law chambers we spend much time in the court rooms and then get back to our office to prepare o...
06/09/2025

Being a litigation based law chambers we spend much time in the court rooms and then get back to our office to prepare ourselves for the next day. We work restlessly to serve the best to our valued clients. We know that this is the way of lawyering in a megacity and we simply follow the rules.

Still, we don’t have to compromise with our mental health because we have ensured a homely atmosphere in our law office. It has become a comfort zone for us to do all the uncomfortable jobs.

We find peace in every corner of our office.

সম্প্রতি আমরা বন্ধকী সম্পত্তি বিক্রীর জন্য পত্রিকায় প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি...
29/07/2025

সম্প্রতি আমরা বন্ধকী সম্পত্তি বিক্রীর জন্য পত্রিকায় প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন মামলা পরিচালনা করেছি।

পটভূমিঃ
আমাদের মক্কেলের মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি নিয়ে জনৈক ব্যক্তি ভুয়া দলিল সৃষ্টি করে। পরবর্তীতে তিনি নিজেকে উক্ত সম্পত্তির মালিক দেখিয়ে প্রতারণামুলকভাবে উক্ত সম্পত্তি বন্ধক রেখে আমাদের মক্কেলের অজ্ঞাতে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।

উক্ত ভুয়া দলিল বিষয়ে আমাদের মক্কেল জানতে পারলে জনৈক ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি হয় যা পরবর্তীতে মামলায় গড়ায়। উক্ত মামলার তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে, জনৈক ব্যক্তির দলিল জাল ও প্রতারণামুলকভাবে সৃষ্ট।

উক্ত মামলা যখন চলমান, তখন একটি স্বনামধন্য জাতীয় দৈনিক থেকে আমাদের মক্কেল দেখতে পান আমাদের মক্কেলের উক্ত সম্পত্তি বন্ধক রেখে জনৈক ব্যক্তি একটি তপসিলী ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং তা পরিশোধে ব্যার্থ হয়েছে। ফলে উক্ত সম্পতি নিলামে বিক্রীর জন্য ব্যাংক অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ধারা ১২(৩) এর অধীনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আমরা উক্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আমাদের মক্কেলের পক্ষে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করি।

মোশন শুনানীঃ
উক্ত রীট পিটিশনের মোশন শুনানীকালে আমরা মহামান্য হাইকোর্টে নিম্নোক্ত যুক্তিসমূহ তুলে ধরিঃ-

(১) ফৌজদারী মামলার তদন্ত প্রতিবেদন একটি পাবলিক ডকুমেন্ট যা থেকে স্পষ্ট প্রতিভাত হয় যে, জনৈক ব্যক্তি আমাদের মক্কলের সম্পত্তি তার অজ্ঞাতে বেআইনিভাবে ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছে।

(২) ঋণ প্রদানের সময় ব্যাংক উক্ত দলিল বা সম্পত্তির মালিকানা সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে মুল্যায়ন না করে ঋণ প্রদান করেছে যা প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়।

(৩) পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও জনৈক ব্যক্তি নিলাম বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কোন মামলা দায়ের করেনি যা তার প্রতারণামুলক কর্মকান্ডকে সুস্পষ্ট করে তোলে।

(৪) সর্বপরি ব্যাংক এবং জনৈক ব্যক্তির যোগসাজসে একটি আর্থিক প্রতারণার (financial fraud) ঘটনা ঘটেছে যার দরুণ আমাদের মক্কেল ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সেকারনে ন্যায়বিচারের স্বার্থে উক্ত নিলাম কার্যক্রম বন্ধ করা আবশ্যক।

(৫) আমাদের মক্কেল একটি ন্যায়ানুগ প্রতিকার (equitable relief) পাবার অধিকারী।

আদেশঃ
মোশন শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে পত্রিকায় প্রকাশিত তর্কিত নিলাম বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে কারণ দর্শানোর জন্য আমাদের মক্কেলের পক্ষে প্রতিপক্ষের বিরুদ্ধে রুল (Rule Nisi) প্রদান করেন।

পুনশ্চঃ
উক্ত রীট পিটিশনের মোশন শুনানীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব জুলহাস উদ্দিন আহমাদ ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব Jubaer Ahmed Sakib।

A BIG LEARNING OPPORTUNITY!Map of Justice is offering an online certificate course titled: Fundamentals of Information T...
02/07/2025

A BIG LEARNING OPPORTUNITY!

Map of Justice is offering an online certificate course titled: Fundamentals of Information Technology Law: Theory & Practice.

🗓️ Start Date: 16 July 2025 | 💻 Format: Fully Online

This course is designed to equip law students, young professionals, activists and public interest advocates with essential legal knowledge on cyber law, data protection, e-commerce, AI ethics, and digital rights—areas of increasing relevance in Bangladesh’s legal landscape. The course covers the following areas:

· Cybercrime & Digital Rights
· Data Protection & Privacy
· E-Commerce & Online Contracts
· AI & Law in the Bangladeshi context
· AI ethics in the legal profession
· Intellectual Property Law in the Age of Artificial Intelligence

Course Instructors: Legal experts from Oxford, UCLA, University of Malaya, and Public Prosecutor from Cybercrime Tribunals, leading tech companies like Daraz.

📎 Registration Deadline: 11 July 2025
To view the full course details please click on the link below:-
https://www.mapofjustice.org/bn/moj-courses

আমাদের পক্ষ থেকে আমাদের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক।
06/06/2025

আমাদের পক্ষ থেকে আমাদের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক।

Address

House No. 120, Banker's Row, Tejgaon
Dhaka
DHAKA1205

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801912136944

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUBAER AHMED & ASSOCIATES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JUBAER AHMED & ASSOCIATES:

Share

Category