30/07/2026
আলহামদুলিল্লাহ! ❤️ আমাদের আরও একজন হ্যাপি ক্লায়েন্টের সফলতার গল্প।
দুবাই পৌঁছানোর দিনই আমাদের ক্লায়েন্টের মেডিকেল সম্পন্ন হয়েছে। পরের দিনই তিনি কোম্পানির ব্যাংক কার্ড এবং কোম্পানি আইডি কার্ড পেয়ে গেছেন। তৃতীয় দিনেই কোম্পানির পক্ষ থেকে ৩টি প্যান্ট, ৩টি শার্ট, সেফটি শু, পানির ফ্লাস্কসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রদান করা হয়েছে।
প্রথম দিনেই ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হওয়ায় ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই তাঁর এমিরেটস আইডিও হাতে চলে আসবে। বর্তমানে তিনি কোম্পানির ট্রেনিং ও পরীক্ষার ধাপে রয়েছেন।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, তাঁর ভালো ইংরেজি দক্ষতার কারণে যে পদে তিনি গিয়েছিলেন, তার চেয়েও ভালো একটি পজিশনে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও আমরা যে বেতনের কথা জানিয়েছিলাম, বাস্তবে তিনি তার থেকেও বেশি বেতন পাচ্ছেন। আমরা থাকার ব্যবস্থা ফ্রি বলেছিলাম, আলহামদুলিল্লাহ এখন তিনি ফ্রি খাবারের সুবিধাও পাচ্ছেন।
আমাদের ক্লায়েন্ট সম্পূর্ণ সন্তুষ্ট এবং তাঁর ইতিবাচক রিভিউ আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আল্লাহ যেন তাঁর রিজিকে আরও বরকত দান করেন এবং সকল প্রবাসী ভাইদের হালাল উপার্জনের তাওফিক দান করেন। আমিন।
Global Visa Hub BD
বিশ্বাস, সততা ও সফলতার ঠিকানা। 🌍✈️ #সফলতা