07/06/2022
নতুন মোটরযান আইনে শাস্তির ধারা।
#ধারা_৬৬ ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত মোটরযান ও গণপরিবহন চালনা।
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/ ২৫ হাজার টাকা জরিমানা।
#ধারা_৬৭ ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করলে।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৬৮ বিদেশী নাগরিক কর্তৃক প্রবিধানের কোন বিধান বা লাইসেন্সের শর্ত অমান্য করলে।
শাস্তিঃ লাইসেন্স বাতিল,গাড়ি চালনা করতে পারবেন না/ ৩০০০০ টাকা জরিমান।
#ধারা_৬৯ ভূয়া লাইসেন্স প্রস্তুত,প্রদান ও নবায়ন করলে।
শাস্তিঃ ৬ মাস হতে ২ বছর পর্যন্ত কারাদন্ড/ ১০০,০০০- ৫০০,০০০ টাকা জরিমানা।
#ধারা_৭০ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার, স্থগিত বা বাতিলকৃত ব্যাক্তি কর্তৃক গাড়ি চালনা।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২৫,০০০ টাকা জরিমানা।
#ধারা_৭১ কন্ডাক্টর লাইসেন্স ব্যাতিত গণপরিবহনে কন্ডাক্টরের দায়িত্ব পালন করলে।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৭২ রেজিস্ট্রেশন ব্যাতিত মোটরযান চালনা।
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/৫০,০০০ টাকা জরিমানা।
#ধারা_৭৩ ভূয়া রেজিষ্ট্রেশন নম্বর প্রদর্শন ও ব্যবহার।
শাস্তিঃ ৬ মাস হতে ২ বছর পর্যন্ত কারাদন্ড/ ১০০,০০০ টাকা -৫০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা।
#ধারা_৭৪ মোটরযানের মালিকানা পরিবর্তন না করিলে।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমান।
#ধারা_৭৫ ফিটনেস বিহীন অথবা মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা করিলে।
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/ ২৫,০০০ টাকা জরিমানা।
#ধারা_৭৬ টেক্সটোকেন বিহীন/ মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা।
শাস্তিঃ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৭৭ রুটপারমিট বিহীন/ মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২০,০০০ টাকা জরিমানা।
#ধারা_৭৮ বিদেশী নাগরিক কর্তৃক নিজ দেশের মোটরযানের রুটপারমিট গ্রহণ না করিলে।
শাস্তিঃ ৩০০০০ টাকা জরিমানা।
#ধারা_৭৯ ব্যক্তিগত মোটরযান বানিজ্যিক ভাবে ব্যবহার করিলে।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২৫০০০ টাকা জরিমানা এবং ১ পয়েন্ট কর্তন।
#ধারা_৮০ গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ এবং অতিরিক্ত ভাড়া আদায় এবং ১ পয়েন্ট কর্তন।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৮১ কন্ট্রাক্ট ক্যারিজের( সিএনজি) মিটার অবৈধভাবে পরিবর্তন,অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করা।
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/৫০০০০ হাজার টাকা জরিমানা এবং ১ পয়েন্ট কর্তন।
#ধারা_৮২ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা তাৎক্ষনিক অপসারণ না করলে।
শাস্তিঃ ২ বছরের কারাদন্ড/ ৫০০০০-৫০০,০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৪ মোটরযানে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত মোটরযানের আকার পরিবর্তন করলে।
শাস্তিঃ ১ বছর হতে ৩ বছর কারাদন্ড/ ৩০০,০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৫ ট্রাফিক সাইন বা সংকেত অমান্য করলে।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৬ অতিরিক্ত ওজন বহন করলে।
শাস্তিঃ ১ বছরের কারাদন্ড/ ১০০০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৭ মোটরযানে নির্দিষ্ট গতিসীমা লংঘন করলে।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৮ নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টি বা হর্ণ বাজানো বা কোন যন্ত্র স্থাপন।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৮৯ পরিবেশ দূষনকারী কালো ধোয়া বা এইরূপ গাড়ি ঝুকিপূর্ণ গাড়ি চালনা।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড /২৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৯০ অবৈধ পার্কিং বা নির্দিষ্ট স্থান ব্যাতিত যাত্রী বা পন্য উঠানামা করা।
শাস্তিঃ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৯১ মহাসড়কে দ্রুতগতির বিধিবিধান লংঘন করলে।
শাস্তিঃ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৯২ (১) মদ্যপান সেবন,কন্ডাক্টর কর্তৃক গাড়ি চালনা,উল্টো পথে গাড়ি চালনা,মোটরসাইকেলে ৩ জন আরোহন ও হেলমেট বিহীন চালনা,চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা করা ও ফুটপাতে গাড়ি চালনা।
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ১০০০০ টাকা জরিমানা।
#ধারা_৯২ (২) মোবাইল ফোনে কথা,সিটবেল্ট না বাধা,খারাপ আচরণ,অতিরিক্ত যাত্রী বহন,সংরক্ষিত আসনে অন্য যাত্রী বহন।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_৯৩ বিস্ফোরক বা দাহ্য পদার্থ মোটরযানে পরিবহন।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড বা ৫০০০ টাকা জরিমানা।
#ধারা_১০২ আদেশ পালন ও তথ্য প্রদানে অপারগতা।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড /১০০০০ হাজার টাকা জরিমানা।