Legal Art Law Chamber

Legal Art Law Chamber Legal Aid & Service Provider
☎️ 01685988138

05/02/2026

দলিলে ভুল হলে কী মামলা করে দলিল সংশোধন করা যায়?

উত্তর-অবশ্যই। দেওয়ানী আদালতে মোকদ্দমা করে দলিল সংশোধন কীা যায়।

অনেক সময় জমির দলিল লেখার সময় অসাবধানতা বা ভুল তথ্যের কারণে দলিলে সমস্যা তৈরি হয়। যেমন—
➡️ নামের বানান ভুল
➡️ দাগ/খতিয়ান নম্বর ভুল
➡️ জমির পরিমাণ কম-বেশি লেখা
➡️ সীমানা ভুল লেখা
➡️ জমির শ্রেণি বা জমির বিবরণ ভুল
➡️ দলিলে কারো নাম বাদ পড়ে যাওয়া বা ভুলভাবে যুক্ত হওয়া
📌 এমন ভুল থাকলে পরবর্তীতে জমি বিক্রি, নামজারি, ব্যাংক লোন ইত্যাদি কাজে বড় সমস্যা হয় এমনকি আপনার মালিকানাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
✅ দলিলে ভুল হলে সংশোধনের আইনগত উপায় কী?
আদালতে মামলা করে দলিল সংশোধন (Deed Rectification Suit)

অর্থাৎ আদালতের আদালতের কাছে প্রার্থনা করা হয়—
➡️ সাব রেজিষ্টারকে দলিলের ভুল অংশ সংশোধন করে সঠিক তথ্য সংযুক্ত করার আদেশ দিতে
➡️ প্রয়োজনে রেকর্ড সংশোধনের আদেশ
📝 মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
📍 মূল দলিল/সার্টিফাইড কপি (লাগবেই)
📍 খতিয়ান/পরচা (লাগবেই)
📍 নামজারি কাগজ (যদি থাকে)
📍 ম্যাপ/মৌজা নকশা (অপশনাল)
📍 ভূমি উন্নয়ন করের রশিদ (যদি থাকে)

🔸 দলিল সংশোধনের মামলা করার আগে সিভিল আইনজীবীর (দেওয়ানী/ভূমি সংক্রান্ত বিষয়ে প্রেক্টিস করেন এমন) মাধ্যমে দলিল যাচাই করা জরুরি।
🔸 ভুল ছোট মনে হলেও ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।
🔸 সময়মতো পদক্ষেপ নিলে জমি সংক্রান্ত জটিলতা এড়ানো যায়।
📌 আপনার দলিলে ভুল থাকলে দেরি না করে আইনগত পরামর্শ নিন।
⚖️ আইনের মাধ্যমে দলিল সংশোধন সম্ভব, তবে প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা জরুরি।
লেখক-
চিরঞ্জীব দাস সুমিত
এডভোকেট
ঢাকা ও নেত্রকোনা জজ কোর্ট
এক্স লেকচারার, নেত্রকোনা ল' কলেজ।
মোবাইল-01685988138

Address

Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Art Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share