স্পেশাল প্রসিকিউটর (ডেপুটি এটর্নি জেনারেল)
ও এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট
উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ (জিওপি)
সভাপতি, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ
আহবায়ক, সমৃদ্ধ উলিপুর গড়ি আন্দোলন
প্রধান নির্বাহী, কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন ল'গুরু চেম্বারস:
সরকার মো: নুরে এরশাদ সিদ্দিকী, হেড অব ল'গুরু চেম্বারস (Law Guru Chambers)। ল'ফার্মটি রীট, ক্রিমিনাল ও কর্পোরেট মামলা নিয়ে কাজ করে।
আই
ন শিক্ষা:
তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। অতঃপর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর পুলিশ লাইন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) কর্তৃক বিজনেস ল'জ এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত।
আইন পেশা:
তিনি ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিনিয়োগ বোর্ডে প্রজেক্ট ল'ইয়ার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালের ০৬ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট হন এবং কুড়িগ্রাম বারে আইন পেশায় যোগদান করেন। অতঃপর ঢাকা বার ও ঢাকা ট্যাক্সেস বারের সদস্যভূক্ত হন। বর্তমানে তিনি হাইকোর্ট বিভাগে একজন প্রাকটিশনার।
সামাজিক দায়বদ্ধতা:
তিনি বাংলাদেশ আইন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক; ছোঁয়া ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, ছোঁয়া স্কুল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর অন্যতম উদ্যোক্তা, রেডলিফ পাবলিশিং লি. এর কো-ফাউন্ডার, কুড়িগ্রাম সমিতি, ঢাকার দফতর সম্পাদক, Kurigram Students Welfare Association in Dhaka (KSWAD)'র সাবেক সভাপতি।
রাজনীতি:
২০২১ সালের ২৬ অক্টোবর তারুণ্য ও অধিকারভিত্তিক নতুন রাজনৈতিক দল "বাংলাদেশ গণঅধিকার পরিষদ-জিওপি" ঘোষিত হলে তিনি উক্ত দলের "কেন্দ্রীয় সহকারি আহবায়ক" হন এবং গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি, রংপুর বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি, আইন ও মানবাধিকার বিষয়ক উপ-কমিটি এবং শিক্ষা ও গবেষণা উপ-কমিটির সহ-সমন্বয়ক-এর দায়িত্ব পান। এছাড়াও আইনপেশায় ন্যায়বিচার, অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি "বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ" AOP গঠনের জন্য অন্যতম সহ-সমন্বয়ক হিসেবে নিরলসভাবে কাজ করছেন।