Real Law Consultant

Real Law Consultant আইন বিষয়ক যেকোন পরামর্শ ও সেবা পেতে পে

15/03/2026

আলহামদুলিল্লাহ

দলিল লেখকদের সনদের জন্য আবেদন ফরমনিবন্ধন ম্যানুয়াল-২০১৪ অনুয়ায়ী✅বিঃদ্রঃ খুবই দ্রুতই শুরু হবে দলিলে লেখক সনদ প্রদান।
25/02/2026

দলিল লেখকদের সনদের জন্য আবেদন ফরম
নিবন্ধন ম্যানুয়াল-২০১৪ অনুয়ায়ী
✅বিঃদ্রঃ খুবই দ্রুতই শুরু হবে দলিলে লেখক সনদ প্রদান।

25/02/2026
‎ভূমি সংক্রান্ত বহুল ব্যবহৃত ২০টি গুরুত্বপূর্ণ শব্দের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো:‎‎🔹 দলিল – মালিকানা হস্তান্তরের আইনগত দল...
24/02/2026

‎ভূমি সংক্রান্ত বহুল ব্যবহৃত ২০টি গুরুত্বপূর্ণ শব্দের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো:

‎🔹 দলিল – মালিকানা হস্তান্তরের আইনগত দলিলপত্র
‎🔹 খতিয়ান – সরকারিভাবে রেকর্ডকৃত মালিকানা বিবরণ
‎🔹 দাগ নম্বর – জরিপে নির্ধারিত প্লট নম্বর
‎🔹 মৌজা – ভূমি প্রশাসনিক ইউনিট
‎🔹 পর্চা – খতিয়ানের সত্যায়িত কপি
‎🔹 নামজারি – নতুন মালিকের নামে রেকর্ড সংশোধন
‎🔹 সাব-রেজিস্ট্রি অফিস – দলিল নিবন্ধনকারী দপ্তর
‎🔹 কবুলিয়ত – শর্তসাপেক্ষ গ্রহণের লিখিত স্বীকারোক্তি
‎🔹 হেবা – জীবদ্দশায় দান
‎🔹 বায়না দলিল – প্রাথমিক চুক্তিপত্র
‎🔹 বিক্রয় দলিল – চূড়ান্ত মালিকানা হস্তান্তর দলিল
‎🔹 ইজারা – নির্দিষ্ট সময়ের ভোগদখলের অধিকার
‎🔹 রায়ত – ভূমি ভোগকারী ব্যক্তি
‎🔹 খাজনা – সরকারি ভূমি রাজস্ব
‎🔹 সিএস খতিয়ান – প্রাথমিক জরিপ রেকর্ড
‎🔹 এসএ খতিয়ান – রাষ্ট্রীয় অধিগ্রহণ পরবর্তী রেকর্ড
‎🔹 আরএস খতিয়ান – সংশোধিত জরিপ রেকর্ড
‎🔹 বিএস খতিয়ান – হালনাগাদ জরিপ রেকর্ড
‎🔹 দখল – বাস্তব ভোগ ও নিয়ন্ত্রণ
‎🔹 ওয়ারিশ সনদ – উত্তরাধিকার প্রত্যয়নপত্র

‎⚖️ মনে রাখবেন, কেবল দলিল করলেই মালিকানা শতভাগ নিরাপদ হয় না। টাইটেল যাচাই, রেকর্ড মিলানো, এবং নামজারি সম্পন্ন করা—সবই সমান গুরুত্বপূর্ণ।

‎আপনি যদি জমি ক্রয়, বিক্রয় বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে আইনি পরামর্শ চান, যথাযথ যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না।

‎ #ভূমি_সেবা #জমি #আইনজীবী

‎যে-কোন আইনী সহায়তা পেতে যোগাযোগ করুন-
‎Real Law Consultant
‎☎️ +8801764-492454
‎যোগাযোগ হোয়াটসঅ্যাপঃ 01764-492454
‎🏢 অফিস ঠিকানাঃ DHAKA JUDGE COURT,DHAKA.
‎আইনী পরামর্শ এবং সহায়তা কেন্দ্র (সমগ্র বাংলাদেশ)

‎মামলার আগে লিগ্যাল নোটিশ দেওয়া কেন গুরুত্বপূর্ণ!! ‎‎👉অনেক ক্ষেত্রে লিগাল নোটিশ দেওয়া আপনার আইনি অবস্থানকে শক্ত করে এবং...
24/02/2026

‎মামলার আগে লিগ্যাল নোটিশ দেওয়া কেন গুরুত্বপূর্ণ!!

‎👉অনেক ক্ষেত্রে লিগাল নোটিশ দেওয়া আপনার আইনি অবস্থানকে শক্ত করে এবং অনেক সময় মামলা ছাড়াই সমস্যা মিটে যায়।

‎👉যে সব ক্ষেত্রে নোটিশ দেওয়া ভালো ---টাকা পাওনা /ধার/ ব্যবসার লেনদেন, চেক ডিজঅনার, ভাড়া ও বাসাবাড়ি সংক্রান্ত ঝামেলা, চুক্তিভঙ্গ, তালাক, দেনমোহর, ভরণপোষণ, চাকরির বেতন বা সার্ভিস বেনিফিট, মানহানি বা অনলাইন হুমকি.......!!!

‎👉নোটিশ দিলে প্রমাণ হয়- আপনি আগে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন।

‎👉আদালতে গেলে এটি আপনার পক্ষে শক্ত প্রমাণ হিসেবে কাজ করে।

‎👉অনেক সময় মামলা ছাড়াই টাকা/ অধিকার ফেরত পাওয়া যায়।

‎👉হুট করে মামলা নয় আগে লিগ্যাল নোটিশ পরে আইনি ব্যবস্থা নেওয়া ভালো

‎ #আইনি #পরামর্শ #লিগ্যাল #নোটিশ

‎যে-কোন আইনী সহায়তা পেতে যোগাযোগ করুন-
‎Real Law Consultant
‎☎️ +8801764-492454
‎যোগাযোগ হোয়াটসঅ্যাপঃ 01764-492454
‎🏢 অফিস ঠিকানাঃ DHAKA JUDGE COURT,DHAKA.
‎আইনী পরামর্শ এবং সহায়তা কেন্দ্র (সমগ্র বাংলাদেশ)

পাঁচ লক্ষ-(৫,০০ ০০০/-) টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র...
16/02/2026

পাঁচ লক্ষ-(৫,০০ ০০০/-) টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট....!!!

Negotiable Instruments (Amendment) Ordinance, 2026....!!!

দেওয়ানী আদালতসমূহের অবকাশকালীন ছুটি  পূণঃনির্ধারণ পুরো ডিসেম্বর মাসের পরিবর্তে ০১ জুন হতে ১৫ জুন পর্যন্ত ১৫ দিন এবং ১৭ ড...
16/02/2026

দেওয়ানী আদালতসমূহের অবকাশকালীন ছুটি পূণঃনির্ধারণ
পুরো ডিসেম্বর মাসের পরিবর্তে ০১ জুন হতে ১৫ জুন পর্যন্ত ১৫ দিন এবং ১৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।

রমজান মাসে অফিস টাইম এর নির্দেশিকা
09/02/2026

রমজান মাসে অফিস টাইম এর নির্দেশিকা

‎বর্তমান সময়ে জমি বেদখল হলে করনীয় কি?‎চলুন জেনে নেওয়া  যাক......!!!‎‎➡️ জমি বেদখল হলে প্রথমে বৈধ কাগজপত্র (দলিল) ও প্রমা...
07/02/2026

‎বর্তমান সময়ে জমি বেদখল হলে করনীয় কি?
‎চলুন জেনে নেওয়া যাক......!!!

‎➡️ জমি বেদখল হলে প্রথমে বৈধ কাগজপত্র (দলিল) ও প্রমাণসহ জেলা প্রশাসকের কাছে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩' অনুযায়ী আবেদন করতে পারেন, যেখানে ৭ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশনা আসতে পারে।

‎➡️ বিকল্পভাবে, দ্রুত প্রতিকারের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় বা স্থায়ী মালিকানা ও দখলের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে পারেন এবং প্রয়োজনে সালিশের মাধ্যমেও সমাধানের চেষ্টা করতে পারেন।

‎➡️ (১) প্রশাসনিক পদক্ষেপ (দ্রুত সমাধান)

‎➡️ জেলা প্রশাসকের কাছে আবেদন:
‎ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩'-এর ৮ ধারা অনুযায়ী, বৈধ মালিক জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারেন। ম্যাজিস্ট্রেট তদন্ত করে ৭ দিনের মধ্যে উচ্ছেদের আদেশ দিতে পারেন।

‎➡️ (২) আইনি পদক্ষেপ (আদালত)

‎➡️ ফৌজদারি মামলা (ধারা ১৪৫):
‎ দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বা দাঙ্গা-হাঙ্গামা হলে দ্রুত প্রতিকারের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা যায়। এটি দ্রুত নিষ্পত্তি হলেও এতে স্থায়ী মালিকানা নির্ধারিত হয় না।

‎➡️ দেওয়ানি মামলা:
‎স্থায়ী মালিকানা ও দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হয়। সম্পত্তির মূল্য অনুযায়ী সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করতে হয়। এক্ষেত্রে একজন দক্ষ আইনজীবীর সাহায্য নিন।

‎➡️ (৩) অন্যান্য উপায় (সালিশ)

‎➡️ সালিশ:
‎উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম আদালত বা মুরুব্বিদের মাধ্যমে সালিশ করে জমি ফেরত পাওয়ার চেষ্টা করা যেতে পারে।

‎➡️ যা যা প্রয়োজন:
‎জমির মূল দলিল (পর্চা, খতিয়ান), জমির দখল থেকে উচ্ছেদের প্রমাণ।

‎➡️ একজন দক্ষ আইনজীবীর পরামর্শ ও সহায়তা।
‎গুরুত্বপূর্ণ: জমি বেদখল হলে দেরি না করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া জরুরি, বিশেষত 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩' অনুযায়ী জেলা প্রশাসকের কাছে আবেদন করা একটি কার্যকর ও দ্রুত পদ্ধতি হতে পারে।

‎যে-কোন আইনী সহায়তা পেতে যোগাযোগ করুন-
Real Law Consultant
‎☎️ +8801764-492454
‎যোগাযোগ হোয়াটসঅ্যাপঃ 01764-492454
‎🏢 অফিস ঠিকানাঃ DHAKA JUDGE COURT,DHAKA. আইনী পরামর্শ এবং সহায়তা কেন্দ্র (সমগ্র বাংলাদেশ)

‎যে কোন জিজ্ঞাসা কমেন্টস বক্সে লিখুন ও যে কোন আইনী পরামর্শের জন্য কল করার পূর্বে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন, নিজে জানুন এবং অন্যকে জানতে টাইমলাইনে শেয়ার করে দিন।

‎দাতা মারা গেলে কি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নি পুরোপুরি  বাতিল হয়ে যায়.....???‎‎চলুন আলোচনা করি...........!!!‎‎➡️ ...
05/02/2026

‎দাতা মারা গেলে কি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নি পুরোপুরি বাতিল হয়ে যায়.....???

‎চলুন আলোচনা করি...........!!!

‎➡️ দাতা মারা গেলে, পণমূল্য ব্যতীত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি সাধারণত বাতিল হয়ে যায়।

‎➡️ তবে, পণমূল্য বা অন্য কোনো বৈধ লেনদেনের মাধ্যমে সম্পাদিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে, দাতার মৃত্যুর পরেও এটি কার্যকর থাকে যদি পাওয়ার অব অ্যাটর্নি দলিলে নির্দিষ্ট কোনো শর্ত থাকে বা যদি এটি পণমূল্য গ্রহণ (Consideration) করে সম্পাদিত হয়ে থাকে।

‎➡️ কখন পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়

‎➡️ সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি:
‎দাতা মারা গেলে সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়ে যায়।

‎➡️ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য ব্যতীত):
‎যদি দাতা মারা যান, তবে এই ধরনের পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়ে যায়।

‎➡️ বিষয়বস্তু বিলুপ্ত হলে:
‎যে সম্পত্তি বা বিষয়ের জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছিল, সেটি যদি ধ্বংস বা বিলুপ্ত হয়ে যায়, তাহলে পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হয়ে যায়।

‎➡️ কখন পাওয়ার অব অ্যাটর্নি কার্যকর থাকে:
‎পণমূল্যসহ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি
‎ যদি পাওয়ার অব অ্যাটর্নি দলিলে পণমূল্য (Consideration) অন্তর্ভুক্ত থাকে, তবে দাতার মৃত্যুর পরও এটি কার্যকর থাকবে।

‎➡️ আইনগত শর্তাবলী:
‎যদি দলিলে কোনো নির্দিষ্ট শর্ত থাকে যা দাতার মৃত্যুর পরও পাওয়ার অব অ্যাটর্নি চালু রাখে, তবে এটি কার্যকর থাকবে।

‎➡️ আইনগত সক্ষমতা হারানো:
‎যদি পাওয়ারদাতা বা পাওয়ারগ্রহীতা আইনগতভাবে দলিল সম্পাদনে অক্ষম হয়ে পড়েন, তবে পাওয়ার অব অ্যাটর্নি স্থগিত হতে পারে।

‎যে-কোন আইনী সহায়তা পেতে যোগাযোগ করুন-
Real Law Consultant
‎☎️ +8801764-492454
‎যোগাযোগ হোয়াটসঅ্যাপঃ 01764-492454
‎🏢 অফিস ঠিকানাঃ DHAKA JUDGE COURT,DHAKA. আইনী পরামর্শ এবং সহায়তা কেন্দ্র (সমগ্র বাংলাদেশ)

‎যে কোন জিজ্ঞাসা কমেন্টস বক্সে লিখুন ও যে কোন আইনী পরামর্শের জন্য কল করার পূর্বে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন, নিজে জানুন এবং অন্যকে জানতে টাইমলাইনে শেয়ার করে দিন।

02/02/2026

ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮
না হলে আইনতঃ বিয়ে করার কোন সুযোগ নেই....😱😱😱

বিবাহ ও তালাক অনলাইনে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক হচ্ছে

 ্তমানে_ওয়াীশন_সনদের_মেয়াদ_আজীবন..👍অনেকেই প্রশ্ন করেন ওয়ারিশান সনদের মেয়াদ কত? অনেকের কাছে আপডেট তথ্য না থাকায় ভুল উত্তর...
22/01/2026

্তমানে_ওয়াীশন_সনদের_মেয়াদ_আজীবন..👍

অনেকেই প্রশ্ন করেন ওয়ারিশান সনদের মেয়াদ কত?

অনেকের কাছে আপডেট তথ্য না থাকায় ভুল উত্তর ৩ মাস দিয়ে থাকেন। যা সঠিক নয়। এখন #ওয়ারীশন_সনদের কোন মেয়াদ নাই। [২০২২ সালের ৪ঠা ডিসেম্বরের পরিপত্র।]

[এ ছাড়া এই পরিপত্রে #ওয়ারীশন_সনদে ও #দলিলে নামের ভিন্নতা থাকলে জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন অনুসারে ওয়ারীশন সনদ প্রদানের নির্দেশনা দিতে বলা হয়েছে।]

পরিপত্রের পিডিএফ লিঙ্ক নীচে দিলাম। পরিপত্রের ১ নং অনুচ্ছেদ দেখুন (নীচে ছবি হিসাবে দিয়েছি)। লিঙ্কটি ফেসবুক থেকে অপেন না হলে লিঙ্কটি কপি করে কোন ব্রাউজারে (অপেরা, ক্রোম ইত্যাদি) অপেন করবেন।

লিঙ্ক: (https://minland.portal.gov.bd/sites/default/files/files/minland.portal.gov.bd/page/675e1ca9_df70_466b_8f48_5448c5195ac8/Poripotr-2.pdf).

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real Law Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category