LAW & Consultancy

LAW & Consultancy Family Law Related any Query ...............???????
# .......
All calls are confidential..

01/01/2022

Happy new year 2022

20/11/2021

বিয়ের অনুষ্ঠানে বিয়ে রেজিস্ট্রেশন করা উত্তম তবে কোন কারণে তা না হলে ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

14/11/2021

মুসলিম আইনে দেনমোহর স্ত্রী প্রতি সম্মান প্রদর্শন হিসাবে স্বামীর উপর আরোপিত একটি দায়িত্ব মাত্র।

বিস্তারিত জানতে কল করুন.................. 01773-487851.

13/11/2021

একজন নারী একই সাথে একাধিক স্বামী রাখাতে পারেন না এটা অবৈধ এবং বেআইনি।

12/11/2021

জুম্মা মোবারক

11/11/2021

শারীরিক বা অর্থনৈতিক নির্যাতন সামনে এলেও মানসিক নির্যাতন অনেকটাই আড়ালে রয়ে যায়। কারণ বাইরে থেকে শারীরিক নির্যাতনের চিহ্ন দেখা যায়। কিন্তু মানসিক নির্যাতনের ক্ষেত্রে কোনো দাগ থাকে না। এক জরিপে দেখা গেছে, স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন ৬৫ শতাংশ নারী। আর মানসিক নির্যাতনের শিকার হন ৮২ শতাংশ। অর্থাৎ মানসিক নির্যাতনের পরিমাণ বেশি। কিন্তু মানসিক নির্যাতন কোনটিকে বলা হবে আর কোনটিকে বলা হবে না, সেটি এই সমাজের কাছে স্পষ্ট নয়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন বিবাহিত নারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের একটি গবেষণায় নারীদের দুর্বল মানসিক স্বাস্থ্যের জন্য তাদের ওপর নির্যাতনকে দায়ী করেছে।

এখন নিশ্চয় প্রশ্ন উঠবে মানসিক নির্যাতন কী?

কোনটা কোন মানুষের জন্য মানসিক নির্যাতনের কারণ আর কোনটা নয়, তা নিয়ে মতভেদ রয়েছে। তবে চাকরি করতে বাধা দেওয়া, বাইরের মানুষের সামনে কথা শোনানো, পুরুষতান্ত্রিক আচরণ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা, সন্দেহ করা, চলাচলে বাধা দেওয়া, ভয় দেখানো, অবজ্ঞা/ অপমান করা- এসব আচরণ করে নারীকে মানসিক নির্যাতন করা হয়। পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে এই বিষয়গুলোর বিরুদ্ধে মামলাও করা যায়। কিন্তু মামলা করার হার মাত্র ৩ শতাংশ।

08/11/2021

বাংলাদেশে প্রচলিত মুসলিম আইন অনুযায়ী, ১ম স্বামীকে তালাক না দিয়ে ২য় বিয়ে করলে তা অবৈধ এবং বাতিল বিয়ে বলে গণ্য হবে।

07/11/2021

খ্রিস্টান আইনে বিয়ে রেজিস্ট্রেশন করা বিয়ের একটি মূল অংশ বলা হয়ে থাকে এবং এটি বাধ্যতামূলক।

05/11/2021

মুসলিম আইনে বিয়ে রেজিস্ট্রেশন না করা শাস্তিযোগ্য অপরাধ। রেজিস্ট্রেশন না করলে ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০ টাকা জরিমানা বা উভয়দন্ড হতে পারে তবে বিয়েটি বাতিল হবে না।

03/11/2021

মেয়েরা ডিভোর্স দিলে কি দেনমোহর পরিশোধ করতে হয়- এটা আমাদের সমাজের জন্য খুবই সাধারণ একটি প্রশ্ন, হ্যাঁ দিতে হয় - মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৭৪ আইন, অনুযয়ী বিয়ে করলেই আপনি দেনমোহর পরিশোধ করতে বাধ্য থাকবেন ডিভোর্স হোক বা না হোক ।

01/11/2021

বিবাহ রেজিষ্ট্রীকরণ :

অন্য যে কোন আইন, প্রথা বা রীতিতে যে কোন কিছু থাকা সত্ত্বেও মুসলিম আইন অনুযায়ী অনুষ্ঠিত প্রত্যেক মুসলিম বিবাহ, মুসলিম বিবাহ ও তালাক (রেজিষ্ট্রী করণ) আইন, ১ঌ৭৪ বিধানাবলী অনুযায়ী রেজিষ্ট্রী করতে হবে।

31/10/2021

পিতামাতা সন্তানকে ত্যাজ্য করতে পারে এমন কোন বিধান রাষ্ট্রীয় আইন বা মুসলিম পারিবারিক আইনের কোন বিধানে নেই, এটা নিছক একটি ভ্রান্ত্য ধারণা। ত্যাজ্য করার কারণে সন্তান উত্তরাধিকার ‍থেকেও বঞ্চিত হবে না। ত্যাজ্য যদি করে তবে তা হবে বেআইনী, যেহেতু, আইনে এর কোন ভিত্তি নেই।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801761699742

Website

Alerts

Be the first to know and let us send you an email when LAW & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LAW & Consultancy:

Share