E-Legalbd.com

E-Legalbd.com e-Legalbd.com is a online legal support for you. We do counseling, consultancy, & advice on your problems. Know Law Stay Safe

Here you always find us beside you when you face any difficulty in life.

মারধর করা, টাকা- পয়সা আত্মসাত করা, চুরি-ডাকাতি করা, অপহরণ-ধর্ষন করা, ভাংচুর-সম্পদের ক্ষতি সাধন করা  বা কেউ খুন হলো এমন স...
01/01/2023

মারধর করা, টাকা- পয়সা আত্মসাত করা, চুরি-ডাকাতি করা, অপহরণ-ধর্ষন করা, ভাংচুর-সম্পদের ক্ষতি সাধন করা বা কেউ খুন হলো এমন সব অপরাধকে সাধারণ ভাবে Criminal Offence বা ফৌজদারী অপরাধ বলা হয়।
প্রত্যেক নাগরিকের বিচার চাওয়া ও বিচার পাওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার। এই বিচার চাওয়া বা পাওয়ার অধিকার দুই ভাবে প্রতিষ্ঠিত হতে পারে- ভিক্টিম নিজে মামলা দায়ের করতে পারে বা রাষ্ট্র স্বয়ং মামলা আনয়ন করতে পারে। ভিক্টিম মামলা করতে চাইলে সংশ্লিষ্ট থানায় অথবা এখতিয়ারাধিন আদালত দুই এর যেকোন এক জায়গায় অভিযোগ দাখিল করতে পারে। ভিক্টিম বা তার পরিবার যাতে ন্যায় বিচার পায় সে জন্য বাদীপক্ষে বিজ্ঞ আইনজীবী নিয়োজিত থাকেন। অপরদিকে কোন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় কিংবা লঘু অপরাধে গুরু দন্ড যেন না হয় সেজন্য আসামি পক্ষেও বিজ্ঞ আইনজীবী নিয়োজিত থাকেন। আর আমরা চাই- আপনি আইন জানুন, সচেতন হউন। অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন।

Civil Suit বা দেওয়ানি মোকদ্দমা বলতে খুব সাধারণ ভাবে আমরা বুঝি জায়গা-জমি সংক্রান্ত মামলা। যদিও আরো বেশ কিছু বিষয় এর মধ্য...
01/01/2023

Civil Suit বা দেওয়ানি মোকদ্দমা বলতে খুব সাধারণ ভাবে আমরা বুঝি জায়গা-জমি সংক্রান্ত মামলা। যদিও আরো বেশ কিছু বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, যেমন- পারিবারিক বিষয়, দেনমোহর-ভরনপোষণ, চুক্তি ইত্যাদি অনেক কিছু দেওয়ানী বিষয়। দেওয়ানী সমস্যা আদালতের বাহিরে শালিশ এর মাধ্যমেও আইনগতভাবে নিষ্পত্তি করা যায়। দেওয়ানীমোকদ্দমা শুধু মাত্র আদালতে দায়ের করা যায়, থানায় এ সংক্রান্ত মামলা/অভিযোগ আনয়ন করা যায় না। মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি কাল রয়েছে, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ারপর সাধারণত দেওয়ানী মামলা-মোকদ্দমা দায়ের করা যায় না। দেওয়ানী বিষয়ে সমস্যায় পরার পূর্বেই আমাদের পরামর্শ নিন, আপনার মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় করুন।

আয়কর বিষয়ক কিছু  জরুরি তথ্য:-------------------------------------------------(১) আপনি যদি চাকরিজীবী কর্মকর্তা হোন কিংব...
28/05/2022

আয়কর বিষয়ক কিছু জরুরি তথ্য:
-------------------------------------------------
(১) আপনি যদি চাকরিজীবী কর্মকর্তা হোন কিংবা পেশাজীবী হোন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুসারে আপনার বার্ষিক আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। (আয় নির্বিশেষে, অর্থাৎ আপনার আয় সীমা করযোগ্য আয় সীমার নিচে হলেও)।
(২) আপনার কোন সম্পদ, বিনিয়োগের তথ্য অপ্রদর্শিত থাকলে কিংবা ব্যাংক হিসাবের তথ্য পূর্বের দাখিলকৃত রিটার্নে অপ্রদর্শিত থাকলে তা আগামি রিটার্নে নিয়মিত করে নেয়া উচিত। বিশেষত নিম্ন সম্পদের বিষয়ে ইতিমধ্যে এনবিআর কর্তৃক দেশের সকল তফসিলি ব্যাংক, বিআরটিএ কর্তৃপক্ষ, ভূমি রেজিঃ অফিস থেকে তথ্য সংগ্রহ সম্পন্ন করেছে এবং এলাকা ভিত্তিক কর সার্কেল সমূহে সরবরাহ করা হয়েছে পরীক্ষা করার জন্য এবং ইতোমধ্যে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যেমন -
(ক) সঞ্চয় পত্র: নিজ নামে বা পরিবারের সদস্যদের নামে অপ্রদর্শিত সঞ্চয় পত্র থাকলে তা সম্পদ বিবরণীতে প্রদর্শন করে নিয়মিত করে নিতে হবে।
(খ) ব্যাংকে বিনিয়োগ: ব্যাংকে কোন বিনিয়োগ যেমন এফডিআর, ডিপিএস ইত্যাদি অপ্রদর্শিত থাকলে কিংবা একাধিক ব্যাংক হিসাব থাকলে কোনটি প্রদর্শন না করে থাকলে;
(গ) গাড়ি: গাড়ি থাকলে সম্পদ বিবরণীতে প্রদর্শন না করে থাকলে;
(ঘ) বাড়ি/ জমি/ ফ্ল্যাট: নিজ নামে বা পরিবারের সদস্যদের নামে বাড়ি, জমি বা ফ্ল্যাট থাকলে এবং তা অপ্রদর্শিত থাকলে;
(৩) আপনার আগামি কর বর্ষে প্রদেয় আয়করের উপর আপনি ১০-১৫% রেয়াত পেতে পারেন যদি আপনার মোট করযোগ্য আয়ের ২৫% আপনি নির্দিষ্ট খাতে বিনিয়োগ করেন। (অবশ্যই ৩০ জুনের মধ্যে)।

For Your Legal Assistance Online
25/05/2022

For Your Legal Assistance Online

18/05/2022

প্রথম বারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনা-বেচা, পান করা, পরিবহন, আমদানী-রপ্তানী এর জন্য নিয়ম-নীতি তৈরী করে গত ০৫-০২-২০২২ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারী করে।

ঢাকা সেনানিবাস এলাকার ট্রাফিক শৃঙ্খলা অমান্যকারী বিভিন্ন অপরাধের জরিমানার হারঃ
13/04/2022

ঢাকা সেনানিবাস এলাকার ট্রাফিক শৃঙ্খলা অমান্যকারী বিভিন্ন অপরাধের জরিমানার হারঃ

আইনাঙ্গনের ইতিহাসে এক নতুন অধ্যায়
26/03/2022

আইনাঙ্গনের ইতিহাসে এক নতুন অধ্যায়

উচ্চ আদালতে কোম্পানি ও অ্যাডমিরালটি–সংক্রান্ত (নৌ) মামলার ই-ফাইলিং পদ্ধতি চালু হয়েছে। এ–সংক্রান্ত মামলার ব্যবস...

             আপনার যেকোন আইনি পদক্ষেপে, আইনের জিজ্ঞেসায়, আইনি লড়াইয়ে, আইনি ব্যাখ্যায়, এবং আইনি পরামর্শে আমরা আপনার পাশে...
16/03/2022

আপনার যেকোন আইনি পদক্ষেপে, আইনের জিজ্ঞেসায়, আইনি লড়াইয়ে, আইনি ব্যাখ্যায়, এবং আইনি পরামর্শে আমরা আপনার পাশে আছি সবসময় অনলাইনে।

            e-Legalbd.com is a online legal support for you. We do counseling, consultancy, & advice on your problems.
11/03/2022


e-Legalbd.com is a online legal support for you. We do counseling, consultancy, & advice on your problems.

Address

Ainjibi Samity Bhaban, Room No-1026, Nistola, Kotawli Dhaka
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when E-Legalbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-Legalbd.com:

Share

Category