TRLC

TRLC No man is above the law and no man is below it. Fight for your rights.

মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১৫ বছর বয়সী এক ছেলে—পেট খালি, পকেট খালি, ঘরে অসুস্থ মা।ক্ষুধায় মাথা ঝিমঝিম করছিল।অবশেষে পাশ...
24/11/2025

মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১৫ বছর বয়সী এক ছেলে—
পেট খালি, পকেট খালি, ঘরে অসুস্থ মা।
ক্ষুধায় মাথা ঝিমঝিম করছিল।
অবশেষে পাশের দোকান থেকে রুটি আর পনির চুরি করল।
ধরা পড়ল।
হাতকড়া পরে আদালতে হাজির করা হলো।

বিচারক ধীর স্বরে জিজ্ঞেস করলেন—

“চুরি করলে কেন?”

ছেলেটার চোখ ভিজে গেল।
মুখ নিচু করে বলল—

“মা খুব অসুস্থ… দুইদিন খাইনি…
টাকা ছিল না স্যার… তাই…”

আদালত ঘর নিঃশব্দ হয়ে গেল।
এক মুহূর্তের জন্য বিচারকের চোখও কেঁপে উঠল।

তারপর বিচারক উঠে দাঁড়িয়ে বললেন—

“আজ এই শিশুটি অপরাধী নয়।
দোষী আমরা…
হ্যাঁ, আমরা সবাই—
যে সমাজ এক বাচ্চাকে বেঁচে থাকার জন্য খাবার চুরি করতে বাধ্য করে।”

তিনি ঘোষণা করলেন—

🔸 আদালতকক্ষে উপস্থিত প্রতিটি প্রাপ্তবয়স্ককে ৫০ ডলার জরিমানা
🔸 আর দোকানদারকে ৫০০ ডলার, কারণ সে ক্ষুধার্ত শিশুকে সাহায্য করেনি।

সব মিলিয়ে যে অর্থ হলো—
সবটাই সেই ছেলেটির হাতে তুলে দেওয়া হলো।

আর বিচারক শেষ কথাটা বললেন—

“এক ক্ষুধার্ত শিশুর অপরাধ নয়…
এটা একটি ব্যর্থ সমাজের মুখোশ।”

সেদিন আদালত শাস্তি দেয়নি—
সংস্কার দিয়েছিল।

বাংলাদেশের আইন মোতাবেক ১০টি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডযে কোনো আইনী পরামর্শ ও সহায়তা পেতে যোগাযোগ করুন- ০১৩২৯-২৬৬২৫৫।
10/11/2025

বাংলাদেশের আইন মোতাবেক ১০টি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড

যে কোনো আইনী পরামর্শ ও সহায়তা পেতে যোগাযোগ করুন- ০১৩২৯-২৬৬২৫৫।

বাংলাদেশের আইন মোতাবেক অপরাধের ৫ ধরণের শাস্তি|যে কোনো আইনী পরামর্শ ও সহায়তা পেতে যোগাযোগ করুন- ০১৩২৯-২৬৬২৫৫।
09/11/2025

বাংলাদেশের আইন মোতাবেক অপরাধের ৫ ধরণের শাস্তি|

যে কোনো আইনী পরামর্শ ও সহায়তা পেতে যোগাযোগ করুন- ০১৩২৯-২৬৬২৫৫।

সরকারি কর্মচারী অপরাধী হিসাবে প্রমাণিত হলে যে সব দণ্ডে দণ্ডিত হবেন।
09/11/2025

সরকারি কর্মচারী অপরাধী হিসাবে প্রমাণিত হলে যে সব দণ্ডে দণ্ডিত হবেন।

ভুয়া মার্কশীট, সার্টিফিকেট তৈরি করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদন্ডে  দন্ডিত হবেন।
08/11/2025

ভুয়া মার্কশীট, সার্টিফিকেট তৈরি করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদন্ডে দন্ডিত হবেন।

সাইবার স্পেসে জুয়া খেলার শাস্তিঃজুয়া খেলা, খেলতে সহায়তা বা উৎসাহ প্রদান করা আইনত অপরাধ, কেউ যদি এই অপরাধ সংঘটন করেন, তাহ...
03/11/2025

সাইবার স্পেসে জুয়া খেলার শাস্তিঃ
জুয়া খেলা, খেলতে সহায়তা বা উৎসাহ প্রদান করা আইনত অপরাধ, কেউ যদি এই অপরাধ সংঘটন করেন, তাহা হইলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০ ধারা মোতাবেক তিনি অনধিক ২ বৎসর কারাদণ্ডে, বা অনাধিক ১ কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দন্ডে দন্ডিত হবে।

যে কোনো আইনী পরামর্শ ও সহায়তা পেতে যোগাযোগ করুন- ০১৩২৯-২৬৬২৫৫।

বিগত ১০/০২/২০২৫ খ্রিঃ তারিখের ১১২ নং স্বারকের পরিপ্রেক্ষিতে জারীকৃত পরিপত্র মোতাবেক ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজা...
01/11/2025

বিগত ১০/০২/২০২৫ খ্রিঃ তারিখের ১১২ নং স্বারকের পরিপ্রেক্ষিতে জারীকৃত পরিপত্র মোতাবেক ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারি করার ক্ষেত্রে আইনি বিধানঃ

✅বর্তমান সময়ে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারি করিবার ক্ষেত্রে সকল ওয়ারিশের নামে যৌথ নামজারি খতিয়ান সৃজন করিতে বাটোয়ারা দলিল এর প্রয়োজন নেই।

✅যদি ওয়ারিশগণ পৃথক পৃথক নামজারি খতিয়ান চান, তাহলে আলাদা আলাদা নামজারি খতিয়ান সৃজন করিতে রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল আবশ্যক।

ওয়ারিশদের মধ্যে কেউ আপনার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে আপনার হিস্যার সম্পত্তি আপনাকে বুঝাইয়া না দেয়, সে ক্ষেত্রে আপনার হিস্যার সম্পত্তি বুঝিয়া পাওয়ার জন্য অত্র ওয়ারিশের বিরুদ্ধে দেওয়ানী আদালতে বাটোয়ারা মামলা করিতে পারিবেন।

যে কোনো আইনি পরামর্শ ও সহযোগিতা পেতে কল করুন- ০১৩২৯-২৬৬২৫৫।

বন্টননামা বা বাটোয়ারা দলিল কীভাবে করবেন রেজিষ্ট্রেশন ও আনুষঙ্গিক খরচ কি ?বাংলাদেশের বিভিন্ন আদালতে যত জমি সংক্রান্ত মামল...
27/10/2025

বন্টননামা বা বাটোয়ারা দলিল কীভাবে করবেন রেজিষ্ট্রেশন ও আনুষঙ্গিক খরচ কি ?

বাংলাদেশের বিভিন্ন আদালতে যত জমি সংক্রান্ত মামলা দায়ের হয় এর মধ্যে বন্টনজনিত মামলাই (Partition Suit) অধিকাংশ। তাই সবারই ওয়ারিশান সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় একটি বাটোয়ারা দলিল করে নেওয়া উচিত।

বন্টন বাটোয়ারা দলিল কি কি কাজে লাগে-
১. অংশীদারগণের মধ্যে ওয়ারিশান সম্পত্তি বন্টনের লিখিত প্রমান হিসাবে বাটোয়ারা দলিল কাজে লাগে। এতে ভবিষ্যতে যে কোন অংশীদার এই দলিল অনুযায়ী নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে বাধ্য থাকে।
২. ওয়ারিশি সম্পত্তির নামজারি করতে বন্টন দলিলের প্রয়োজন হয়।
৩. ওয়ারিশি জমি বিক্রি করতে গেলে বন্টন দলিলের প্রয়োজন হয়।
৪. ভূমি জরিপকালীন সময়ে ওয়ারিশি সম্পত্তিতে রেকর্ড করাতে।
৫. ওয়ারিশি জমির মাধ্যমে ব্যাংক থেকে লোন করাতে গেলে।
৬. অংশীদারগণের মধ্যে ভবিষ্যতে মামলা মকদ্দমা হওয়া থেকে বাচা যায়।
এছাড়া আরো নানা কারনে আপনাদের বন্টন বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হতে পারে ।
তো চলুন এখন দেখি বন্টন দলিল করার জন্য কি কি লাগবেঃ
১. যে ব্যক্তির সম্পত্তি বন্টন করা হবে উক্ত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে
২. মৃত ব্যক্তির ওয়ারিশগণের প্রমান হিসাবে ওয়ারিশ সনদ লাগবে
৩. মৃত ব্যক্তির যে সম্পত্তি বন্টন হবে উক্ত সম্পত্তির দলিল লাগবে
৪. মৃত ব্যক্তির যে সকল ওয়ারিশ সম্পত্তির মালিক হবে স সকল ওয়ারিশের সম্মতি থাকতে হবে
তো চলুন এখন দেখি বাটোয়ারা দলিল করার প্রক্রিয়াগুলোঃ
১. একটি বন্টন দলিল করার সকল প্রয়োজনীয় উপাদানগুলো থাকলে প্রথমে আপনারা একজন দক্ষ দলিল লেখক বা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন।
২. সেখানে গিয়ে মৃত ব্যক্তির পূর্বের দলিলগুলো তাকে প্রদান করবেন এবং একটি বন্টন দলিল লিখার জন্য বলবেন।
৩. দলিল লেখক/আইনজীবী প্রথমে মৃত ব্যক্তির পূর্বের দলিলগুলো দেখে এবং সমন্বয় করে একটি নতুন বন্টন দলিল লিখবেন।
৪. এবার উক্ত দলিলটি নিয়ে ওয়ারিশগণ সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে গিয়ে বাটোয়ারা দলিলের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে
৫. এবার দলিলের সকল অংশীদারগণ সাবরেজিস্ট্রারের সম্মুখে রেজিস্ট্রি ভলিউমে স্বাক্ষর করবেন।
৬. এর পরে সাবরেজিস্ট্রার উক্ত দলিলটি রেজিস্ট্রি করে নিবেন।
আপনারা চাইলে উক্ত বাটোয়ারা দলিলের একটি অবিকল নকল দলিল তখন নিয়ে নিতে পারেন
তো এইভাবেই খুব সহজেই সম্পাদিত হবে একটি আপোষমূলে বাটোয়ারা দলিল।
বন্টননামা (Partition) বা বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য
***************************
রেজিস্ট্রেশন ফিসঃ
(ক) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (১) অনুসারে)।
(খ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (২) অনুসারে)।
(গ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৩) অনুসারে)।
(ঘ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৪) অনুসারে)।
(ঙ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে ২০০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৫) অনুসারে)।
রেজিস্ট্রেশন ফি পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
স্টাম্প শূল্কঃ ৫০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪৫ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
এছাড়া
১। ২০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন- ফিঃ-
(!) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।
(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ-
(!) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।
৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।
মন্তব্যঃ-
১। এন- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
২। এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৩। সরকার নির্ধারিত হলফনামা, ২০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ ১। ওয়ারিশী স্হাবর সম্পত্তি ব্যতিত অন্যভাবে অর্জিত স্হাবর সম্পত্তি সংক্রান্ত বন্টন নামা দলিলের ক্ষেত্রে উৎস কর প্রযোজ্য।
২। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩ বি, ধারা মোতাবেক কোন রেকর্ডীয় মালিক মৃত্যুবরণ করলে তাঁর জীবিত ওয়ারিশগণ নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করবেন।
(সংগৃহীত)

🔶 দলিলে দাগ নাম্বার ভুল হলে করণীয় কি? (সবাই জানা দরকার) 🔶👉 অনেক সময় দেখা যায়, জমির দলিলে দাগ নম্বর বা খতিয়ান নম্বর ভুল ল...
27/10/2025

🔶 দলিলে দাগ নাম্বার ভুল হলে করণীয় কি? (সবাই জানা দরকার) 🔶

👉 অনেক সময় দেখা যায়, জমির দলিলে দাগ নম্বর বা খতিয়ান নম্বর ভুল লেখা হয়েছে। ছোট এই ভুলটাই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। তাই সময় থাকতে ঠিক করা খুবই জরুরি। নিচে বিস্তারিত জানুন 👇

⚖️ ১️⃣ ভুলটা কোথায় তা আগে নিশ্চিত করুন:

প্রথমে দেখুন — ভুলটা দলিলে, নাকি নকশা বা খতিয়ানে। এজন্য ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট নকশা ও খতিয়ান কপি বের করে মিলিয়ে নিন।

🧾 ২️⃣ দলিলে ভুল হলে কী করবেন:

যদি দলিল রেজিস্ট্রেশনের সময় দাগ নম্বর ভুল লেখা হয়, তাহলে এটি সংশোধন করার জন্য করতে হবে সংশোধন দলিল (Rectification Deed)।

🖋️ ৩️⃣ সংশোধন দলিল কিভাবে করবেন:

➡️ ক্রেতা ও বিক্রেতা উভয়েই রেজিস্ট্রি অফিসে গিয়ে নতুন করে একটি “সংশোধন দলিল” লিখবেন।
➡️ সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে — “মূল দলিলে দাগ নম্বর ভুলবশত ভুল হয়েছে, সঠিক দাগ নম্বর হলো ______।”
➡️ আগের দলিলের নম্বর, তারিখ ও বিস্তারিত উল্লেখ করতে হবে।
➡️ এই দলিলটিও রেজিস্ট্রি করতে হবে।

🏛️ ৪️⃣ রেজিস্ট্রার অফিসের যাচাই:

সংশোধন দলিলের পর সাব-রেজিস্ট্রার অফিসে সেটি নথিভুক্ত হলে তা আইনগতভাবে বৈধ হবে এবং ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হবে না।

📚 ৫️⃣ নোট রাখুন:

সংশোধন দলিলের কপি আপনি এবং অপর পক্ষ দুজনেই নিজের কাছে রাখবেন এবং ভূমি অফিসে নামজারির সময় এই দলিলের কপি জমা দিন।

⚠️ ৬️⃣ যদি বিক্রেতা মারা যান:

বিক্রেতা মারা গেলে তাঁর ওয়ারিশদের উপস্থিতিতে সংশোধন দলিল করতে হবে। তাদের সম্মতি ছাড়া ভুল সংশোধন করা যাবে না।

🧠 ৭️⃣ আদালতের মাধ্যমে সংশোধন:

যদি বিক্রেতা বা ওয়ারিশরা সহযোগিতা না করেন, তাহলে আদালতের মাধ্যমে দলিল সংশোধনের আবেদন করা যায়।
এটি “Rectification Suit” নামে পরিচিত। আদালত সঠিক প্রমাণ পেলে দলিল সংশোধনের আদেশ দেন।

📌 ৮️⃣ ভুল দাগে দখল বা নামজারি করলে কী হবে:

ভুল দাগে নামজারি করলে সেটি বাতিল হতে পারে, তাই সঠিক দাগ নম্বর সংশোধন ছাড়া নামজারি করবেন না।

🕵️ ৯️⃣ সবসময় প্রমাণ রাখুন:

নকশা, খতিয়ান, পরচা, দলিল—সব নথির ফটোকপি ও প্রমাণ রাখুন। ভবিষ্যতে কাজে লাগবে।
( সংগৃহীত)

Address

Ati Bazar, Keraniganj
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share