Islam for Young Generation

Islam for Young Generation It is a islamic group

29/04/2021
24/04/2021

জীবনসঙ্গীনী সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল (রহ) এর ছেলেকে দেয়া নসীহত:

নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি-রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবগত। তারা ভালবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে স্ত্রীর কাছে এসব কথা প্রকাশে কখনোই কার্পণ্য করবেনা। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে। যদি এসবে কার্পণ্য কর,তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালবাসা জানলা দিয়ে পালাবার পথ খুঁজবে।
নারীরা কঠোর-কর্কশ-রূঢ়-বদমেজাজি-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করেনা। তোমার মধ্যে এমন কিছু থাকলে এখুনি ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল,ভদ্র,উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালবাসা অর্জনের জন্য,তাকে আশ্বস্ত করার জন্য হলেও গুণগুলো অর্জন কর।
এটা খুব ভালো করে মনে রাখবে,তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন,সুন্দর,পরিপাটি,গোছালো
সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও,তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে,তার চাহিদা পূরণে যেন কোন অবস্থাতেই তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়।
ঘর হল নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সবসময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়,স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়,রচনা করে। খুবই সাবধান থাকবে। কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেংগে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াশও চালাবেনা। তুমি তো জানোই,আল্লাহ্ তা'আলার কাছে সবচেয়ে অপছন্দজনক বিষয় কী?
- তাঁর সাথে কোনকিছু শরীক করা।
- হ্যাঁ,ঠিক বলেছো। একজন রাজার কাছেও সবচেয়ে ঘৃণিত বিষয় কী?
- তার রাজ্যে অন্য কেউ হস্তক্ষেপ করা।
নারীরা তার স্বামীকে মনে প্রাণে,সর্বান্ত:করণে প্রবলভবে স্বামীকে পেতে চায়। হুঁশিয়ার থেকো বাবা! তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিওনা। তুমি এ অন্যায় দাবী করে বসো না 'হয় আমাকে বেছে নাও,নাহলে তোমার বাবা-মাকে। তুমি এই বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে সে হয়তো চাপে পড়ে মেনে নিবে। কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা বোবা কান্না গুমরে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে।

তুমি জানো,অনেক শুনেছো এবং পড়েছো নারীকে

18/03/2021

নারীদের নখ সর্বদা মেহেদি দ্বারা রাঙ্গিয়ে রাখা উত্তম! ❤

মিশকাত (4467)

16/03/2021

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক সবথেকে বেশি বন্ধুত্বের..❤️

★বাইরে থেকে বাসায় ফিরে স্ত্রীকে সালাম ও কিছু হাদিয়া দেয়া সুন্নাত।🌼
★স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত।🌸
★স্ত্রীর মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত।🌼
★স্ত্রীর সাথে এক প্লেটে বসে খাওয়া সুন্নাত।🌸
★পানির পাত্রে স্ত্রীর ঠোঁট লাগানো স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নাত।🌼
★স্ত্রীর মুখের থেকে খাবার নিয়ে সেটা খাওয়া সুন্নাত।🌸
★নামাজে যাওয়ার আগে স্ত্রীকে জড়িয়ে ধরা ও চুমু দেয়া সুন্নাত।🌼
★স্ত্রীর সাথে সালাত আদায় করা সুন্নাত।🌸
★স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা সুন্নাত।🌼
★স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়া ও সময় কাটানো সুন্নাত।🌸
★স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতে হাঁটতে গল্প করা সুন্নাত।🌼
★দুজন একসাথে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত।🌸
★স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা সুন্নাত।🌼
★বিয়ের সময় স্ত্রীর মহরানা পরিশোধ করা ফরজ।🌸
★স্ত্রীর হক আদায় ও তাকে পর্দায় রাখা ফরজ।🌼
★স্ত্রীর ইজ্জতের হেফাজত করা ফরজ।🌸

সেই ব্যক্তিই সর্বোত্তম,যে তার স্ত্রীর নিকট উত্তম।
স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে আল্লাহর রহমত। স্বামী স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলে, আল্লাহ্ তা'আলাও তাদের দিকে তাকিয়ে হাসেন..সুবহানআল্লাহ!❤
আপনার ও আমাদের সব বৈধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দান করুক, আমিন..!❤

আসসালামু আলাইকুমসূরা আদ-দাহর (আয়াত: ১মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।সূরা আল মু'...
13/03/2021

আসসালামু আলাইকুম

সূরা আদ-দাহর (আয়াত: ১

মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।

সূরা আল মু'মিনূন ( ১৩. ১৪. ১৫

অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।

এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।

এরপর তোমরা মৃত্যুবরণ করবে।

আল্লাহ আকবার 💙

10/03/2021

রাতে স্ত্রীকে নিয়ে নির্জনে হাটা সুন্নত।। বুখারী ৫২১১

05/03/2021

❤️আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।❤️সূরা ইউসুফ : ৮৬

05/03/2021

”🌏যে ব্যক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় অথচ সে জানে যে, সে তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম 🌏। (সহীহ মুসলিম, হাদীস নং- ১২৩)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam for Young Generation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category