M & M3 Associate- A Corporate Law House

M & M3 Associate- A Corporate Law House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M & M3 Associate- A Corporate Law House, Legal Service, 136/2 Gudaraghat, Gulshan Link Road, Gulshan 1, Dhaka.

Our versatile firm with expert panel lawyers assists our diverse clientele with matters of civil and criminal nature, companies starting from creation to the winding up process, tax and VAT related matters from registration to appeal.

11/09/2022

Income from House property Section 24 of IT ordinance 1984.

11/09/2022

Income from House Rent Section 24....of IT Ordinance 1984.

02/08/2022

Some change of Investment sector.

15/09/2021

If any letter get from VAT or TAX office....

To call and email for details tax matter..Assessment year 2021-2022
31/07/2021

To call and email for details tax matter..Assessment year 2021-2022

ওয়ারিশন সনদ। আমরা প্রতিনিয়ত একটি সনদের কথা শুনে থাকি, হ্যা সেটি হলো ওয়ারিশন সনদ। এটি মৃত ব্যাক্তির কোন কাজে আসে না তবে এ...
10/06/2021

ওয়ারিশন সনদ।

আমরা প্রতিনিয়ত একটি সনদের কথা শুনে থাকি, হ্যা সেটি হলো ওয়ারিশন সনদ। এটি মৃত ব্যাক্তির কোন কাজে আসে না তবে এটি মৃত ব্যাক্তির সন্তানদের খুব কাজের। আসুন জেনে নেই উক্ত সনদ কি বা এটি কি কাজে লাগে। 🤔

যে সনদ/সারর্টিফিকেটের মাধ্যমে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন মৃত ব্যক্তির ওয়ারিশগণকে (মৃতের ছেলে-মেয়ে) চিহ্নিত করে সেই সনদকেই ওয়ারিশ সনদ বলে।

একজন ব্যক্তির মৃত্যুর পর তার প্রকৃত ওয়ারিশগনের সংখ্যা, নাম, বয়স, ধরন (ছেলে/মেয়ে) ও অবস্থা ইত্যাদি জানতে এই সনদ প্রদান করা হয়ে থাকে। উল্লেখ্য যে আমাদের বর্তমান জাতীয় পরিচয় পত্র বা অন্যান্য সার্টিফিকেট ব্যবস্থা কিছু দিন আগেও ছিল না তাই এই উক্ত সনদের প্রয়োজনীয়তা ছিলো অপরিসীম। অন্য দিকে বর্তমান ব্যবস্থায় অনেক ভুল ভ্রান্তি থাকে বা আপডেট থাকে না কিংবা কিছু স্থানে বাস্তব চিত্র হয়তো সার্টিফিকেট বা সরকারি তথ্যের সাথে অমিল থাকতে পারে তাই উক্ত বিষয় গুলো পরিষ্কার করতে ওয়ারিশ সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে।

উক্ত সনদ কোথায় দরকার হয়?

১) জমি-জমা বা সম্পত্তি বাটোয়ারায়
২) নামজারি করতে
৩) আইনগত অধিকার আদায়ে
৪) ঘোসনামূলক মোকদ্দমায়
৫)ব্যাংক- বীমায় মৃত ব্যক্তির অর্থ থাকলে পেনশন তুলতে।

কিভাবে সংগ্রহ করবেন ?

১) ওয়ারিশন সনদ সাধারণত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর / পৌরসভা / ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদনের ভিত্তিতে প্রাপ্ত হওয়া যায়। যাহা একজন মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী ওয়ারিশদের স্বীকৃতি প্রদান করেন।

২) ওয়ারিশন সনদ সংশ্লিষ্ট দেওয়ানী আদালতে (Succession Suit) রুজু করার মাধ্যমেও পাওয়া যায়। সাধারণত অর্থ ও অস্থাবর সম্পত্তির দেনা-পাওনা ইত্যাদির সুষ্ঠ সুষম হিসাব পাওয়ার জন্য এবং যাতে করে অদূর ভবিষ্যতে কাউকে যেনো কোন ধরনের ঝামেলা পোহাতে না হয় সে জন্য দেওয়ানী আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ নেওয়া হয়। যাহা (The Succession Act, 1925) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এ সনদের জন্য কি কি লাগবে?

১) ওয়ারিশগণের ১ কপি ছবি (সত্যায়িত)
২) মৃত্যু সনদ ১ কপি (সত্যায়িত)
৩) মেয়র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান এর তদন্ত প্রতিবেদন
৪) সংশ্লিষ্ট বাজার চৌধুরী/হেডম্যান এর তদন্ত প্রতিবেদন।

ওয়ারিশ সনদ কেন দরকার?

সনদটি উত্তরাধিকারগণকে তাদের নামে কোন সম্পত্তি হস্তান্তরিত আছে কিনা, বা উত্তরাধিকার যোগ্য কতটুকু সম্পদ আছে তা সত্যায়ন করে থাকে। উত্তরাধিকারী/ সুবিধাভোগীর আবেদনের প্রেক্ষিতে উত্তরাধিকার আইন অনুযায়ী সনদটি ইস্যু করা হয়। ওয়ারিশ সনদ কার্যকরী, কিন্তু সব সময় এর বলে মৃতের সম্পদে উত্তরাধিকার নাও পাওয়া যেতে পারে। সাথে প্রয়োজন, একটি মৃত্যু সনদ এবং অনাপত্তি সনদ। যে আদালতের এখতিয়ারে সম্পত্তি রয়েছে, সেখানে আবেদন জারি করতে হয়।

#ওয়ারিশন_আবেদন_ফরমেট।

বরাবর,
ওয়ার্ড কাউন্সিলর,
৪৭ নং ওর্য়াড গেন্ডারিয়া, ঢাকা।
বিষয়ঃ- ওয়ারিশন সনদপত্র পাওয়ার জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে আমার পিতাঃ- মৃতঃ মফিজ মিয়া , পিতাঃ- মৃতঃ সবুর মিয়া, সাংঃ-............।

আমার পিতা মৃত জনাব মফিজ মিয়া মৃত্যুকালে নিম্ন বর্ণিত ওয়ারিশাগনকে রাখিয়া মৃত্যু বরন করেন।

ক্রমিক নং ওয়ারিশানদের নাম সম্পর্ক বয়স মন্তব্য
১) নাম ও বয়স
২) নাম ও বয়স
৩) নাম ও বয়স

অতএব সবিনয়ে বিনীত নিবেদন এইযে, উপোরোক্ত উল্লেখিত বিষয়ে আমাকে একটি ওয়ারিশন সনদ প্রদান করিতে যেনো আপনার আজ্ঞা হয়।

বিনীত নিবেদক
নামঃ-
তারিখঃ- পিতাঃ-
সাংঃ-

স্থানীয়ভাবে তদন্ত করে উপরোক্ত বনর্না সত্য পাওয়া গেল। সাটির্ফিকেট প্রদান করার জন্য সুপারিশ করা হলো।

………… ………… …………
ওয়ার্ড সদস্য (সাক্ষর) ও তারিখ

MD. MOYEN UDDIN
ADVOCATE & TAX ADVISER
DHAKA JUDGE COURT

Tax Assesment plan for 2021-2022, and if any tax quire please call 01718709301,  email-mmtaxhouse@gmail.com, chamber- 13...
09/06/2021

Tax Assesment plan for 2021-2022, and if any tax quire please call 01718709301, [email protected], chamber- 136/2, Gudergat, Gulshan Linkroad, Gulshan 01. Dhaka-1212.

Tax plan for next assessment year 2021-2022
30/04/2021

Tax plan for next assessment year 2021-2022

 MARRIAGE@আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই। আইন অনুযায়ী কোর্ট ম্যারেজের মাধ্যমে কোনো বিবাহ হয় না। এটি একটি লোকম...
30/04/2021

MARRIAGE@

আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই। আইন অনুযায়ী কোর্ট ম্যারেজের মাধ্যমে কোনো বিবাহ হয় না। এটি একটি লোকমুখে ব্যবহত প্রচলিত শব্দ। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকেই বোঝানো হয়ে থাকে। এ হলফনামাটি ২০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। এটি বিয়ের ঘোষণামাত্র। অর্থাৎ এ হলফনামার মাধ্যমে বর-কনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে, এ মর্মে ঘোষণা দেয় মাত্র। কেউ চাইলে বিয়ে সম্পাদন ও নিবন্ধনের পরে হলফনামার মাধ্যমে বিয়ের ঘোষণা দিতে পারে।
From Gulshan Chamber
ADVOCATE MOYEN UDDIN
cell 01718709301
Email - [email protected]

29/04/2021

কেউ কারো নাম বা ছবি ব্যবহার করে ফেক আইডি খুললে এই দুই ধারায় মামলা করতে পারেন।

➤ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারা অনুযায়ী
(১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করিয়া-
(ক) প্রতারণা করিবার বা ঠকাইবার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করেন বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলিয়া প্রদর্শন করেন, বা
(খ) উদ্দেশ্যমূলকভাবে জালিয়াতির মাধ্যমে কোনো জীবিত বা মৃত ব্যক্তির ব্যক্তিসত্তা নিম্নবর্ণিত উদ্দেশ্যে নিজের বলিয়া ধারণ করেন,-
(অ) নিজের বা অপর কোনো ব্যক্তির সুবিধা লাভ করা বা করাইয়া দেওয়া,
(আ) কোনো সম্পত্তি বা সম্পত্তির স্বার্থ প্রাপ্তি,
(ই) অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিসত্তার রূপ ধারণ করিয়া কোনো ব্যক্তি বা ব্যক্তিসত্তার ক্ষতিসাধন,
তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃপুন সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

➤ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারা অনুযায়ী
(১) যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতিরেকে অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয় বার বা পুনঃপুন সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘পরিচিতি তথ্য’’ অর্থ কোনো বাহ্যিক, জৈবিক বা শারীরিক তথ্য বা অন্য কোনো তথ্য যাহা এককভাবে বা যৌথভাবে একজন ব্যক্তি বা সিস্টেমকে শনাক্ত করে, যাহার নাম, ছবি, ঠিকানা, জন্ম তারিখ, মাতার নাম, পিতার নাম, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন নম্বর, ফিংগার প্রিন্ট, পাসপোর্ট নম্বর, ব্যাংক হিসাব নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ই-টিআইএন নম্বর, ইলেকট্রনিক বা ডিজিটাল স্বাক্ষর, ব্যবহারকারীর নাম, ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর, ভয়েজ প্রিন্ট, রেটিনা ইমেজ, আইরেস ইমেজ, ডিএনএ প্রোফাইল, নিরাপত্তামূলক প্রশ্ন বা অন্য কোনো পরিচিতি যাহা প্রযুক্তির উৎকর্ষতার জন্য সহজলভ্য।

সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, ডিএমপি।

29/04/2021

#মহামান্য_হাইকোর্ট_বিভাগ_থেকে_জামিনপ্রাপ্ত অাসামীর জামিন বাতিল করার ক্ষেত্রে ৪টি বিশেষ নির্দেশনা দিয়ে রায় প্রকাশিত হয়েছে।

কোনো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামিদের জামিন বাতিল করা না করা নিয়ে অধস্তন আদালতকে চার দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

মাননীয় বিচারপতি মো. হাবিবুল গণি ও মাননীয় বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশ করা হয়।

#চার_দফা_নির্দেশনা_হলো:

১. হাইকোর্ট ডিভিশন থেকে কোনো আসামি যদি নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পান, তবে অধস্তন আদালত জামিনের সুস্পষ্ট অপব্যবহার ব্যতীত সেই জামিন বাতিল করতে পারবেন না।

২. নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পাওয়া ব্যক্তি যদি অধস্তন আদালতে নিয়মিত হাজিরা দেয় শুধু হাইকোর্টের জামিনের এক্সেনশন অর্ডার না থাকার কারণে অধস্তন আদালত জামিন বাতিল করে জেলহাজতে পাঠাতে পারবেন না।

৩. নির্দিষ্ট সময়ে জামিন পাওয়ার পর যদি সেই সময় পার হয়ে যায় তবে হাইকোর্টে আসামি যেই রুল বা আপিলে জামিন পেয়েছেন সেই রুল বা আপিল নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৪. অধস্তন আদালত হাইকোর্টের দেয়া জামিন কোনো অবস্থাতেই হাইকোর্ট যেই রুলে বা আপিলে জামিন দিয়েছেন তা খারিজ না হওয়া পর্যন্ত বাতিল করতে পারবেন না, তবে যদি হাইকোর্ট কোনো শর্তসাপেক্ষে জামিন দেন সেই শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল করা যাবে।

ায়ের_ফলে_বিচারপ্রার্থীদের_ভোগান্তি_কমবে। অধস্তন আদালতের বিচারকরাও স্বাচ্ছন্দ্যে এ নির্দেশনা মেনে কাজ করবেন। আগে প্রায়ই দেখা যেতো হাইকোর্ট থেকে জামিনের মেয়াদ বর্ধিত না হওয়ায় আসামিদের জেলে যেতে হতো। এ রায়ের ফলে বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে।

Address

136/2 Gudaraghat, Gulshan Link Road, Gulshan 1
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 16:00 - 21:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801718709301

Website

Alerts

Be the first to know and let us send you an email when M & M3 Associate- A Corporate Law House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M & M3 Associate- A Corporate Law House:

Share

Category