T BASS

IBA, FBS নাকি General BBA?   কোনটা কী? (জুনিয়রদের জন্য)প্রতি ভর্তি মৌসুমেই অনেক জুনিয়র প্রশ্ন করে, "IBA আর BBA কি এক?"...
31/07/2026

IBA, FBS নাকি General BBA? কোনটা কী? (জুনিয়রদের জন্য)

প্রতি ভর্তি মৌসুমেই অনেক জুনিয়র প্রশ্ন করে, "IBA আর BBA কি এক?", "FBS আবার কী?", "কোনটা বেশি ভালো?"

আসলে IBA, FBS এবং General BBA এক জিনিস নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ডিগ্রির নাম Bachelor of Business Administration (BBA) হলেও প্রতিষ্ঠান, ভর্তি প্রক্রিয়া, একাডেমিক পরিবেশ, অ্যালামনাই নেটওয়ার্ক এবং ইন্ডাস্ট্রি কানেকশনের দিক থেকে পার্থক্য রয়েছে।

১. IBA (Institute of Business Administration)

IBA বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও প্রতিযোগিতাপূর্ণ বিজনেস ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। এখানে ভর্তি পরীক্ষা সাধারণত অন্যান্য BBA প্রোগ্রামের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং অ্যালামনাই নেটওয়ার্কও বেশ শক্তিশালী।

বাংলাদেশে পরিচিত IBA গুলো হলো—

• IBA, University of Dhaka (DU IBA)
• IBA, Jahangirnagar University (JU IBA)
• IBA, University of Rajshahi (RU IBA)
• Army Institute of Business Administration (Army IBA Savar & Army IBA Sylhet)

এই প্রতিষ্ঠানগুলোর অনেক গ্র্যাজুয়েট বর্তমানে দেশ-বিদেশের বহুজাতিক কোম্পানি, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান এবং সরকারি গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তাই অনেক ক্ষেত্রেই শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক একটি বড় সুবিধা দেয়।

২. FBS (Faculty of Business Studies)

FBS হলো একটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। এর অধীনে Accounting, Finance, Marketing, Management, Banking, MIS-সহ বিভিন্ন বিভাগ পরিচালিত হয়।

আমার জানামতে বাংলাদেশের সবচেয়ে পরিচিত FBS/Business School হলো—

• Faculty of Business Studies, University of Dhaka (DU FBS)
• Faculty of Business Studies, Bangladesh University of Professionals (BUP FBS)
• BRAC Business School (BRAC BBS)

৩. General BBA

অনেক বিশ্ববিদ্যালয় IBA বা FBS এর বাইরে নিজস্ব Business School বা Department-এর মাধ্যমে BBA প্রোগ্রাম পরিচালনা করে।

বাংলাদেশে General BBA এর ক্ষেত্রে সবচেয়ে পরিচিত দুটি বিশ্ববিদ্যালয় হলো—

• North South University (NSU)
• East West University (EWU)

বিশেষ করে NSU এর BBA প্রোগ্রাম দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম শক্তিশালী প্রোগ্রাম হিসেবে পরিচিত এবং কর্পোরেট সেক্টরে এর গ্র্যাজুয়েটদের ভালো অবস্থান রয়েছে।

তাহলে কোনটা ভালো?

এই প্রশ্নের একক কোনো উত্তর নেই।

সবার আগে মনে রাখতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আগে সেখানে চান্স পেতে হবে। কিছু ভর্তি পরীক্ষায় একটি আসনের জন্য শত শত, এমনকি হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতা করে। আবার কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় এক লাখ বা তারও বেশি শিক্ষার্থী। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিজের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করা।

এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় Skill।

বর্তমান সময়ে শুধু বিশ্ববিদ্যালয়ের নাম নয়, তোমার দক্ষতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। University তোমাকে সুযোগ, পরিবেশ এবং একটি Platform দিতে পারে; কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলা সম্পূর্ণ তোমার দায়িত্ব।

Communication Skill, English Proficiency, Leadership, Presentation, Networking, Internship Experience, Problem Solving এবং Practical Knowledge এসবই দীর্ঘমেয়াদে তোমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

মনে রেখো University তোমাকে Platform দেয়, কিন্তু Skill ই তোমাকে Position এনে দেয়।

বি.দ্র.: এই পোস্টটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও সাধারণ ধারণার ভিত্তিতে লেখা। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামকে ছোট বা বড় করার উদ্দেশ্যে নয়। ভর্তি হওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য যাচাই করে নিও।

30/06/2026

🎬📚 Understand Economics with the Dhadkan Movie!

Can a Bollywood love triangle explain economic concepts? Absolutely! 👀

Join me as I break down economics through Dhadkan and make learning fun, relatable, and easy to understand. From choices and opportunity costs to incentives and human behavior—economics is everywhere!

🎓 Explaining Economics with Dhadkan
By Jannat Ul Fowara Tusty
BBA-14 | Army IBA Sylhet

Don't forget to like, share, and follow for more movie-based learning content! ✨

21/06/2026

🎯 Preparing for IBA admission but don’t want to spend money? I’ve got you! 📚✨

In this video, I shared all the BEST FREE resources for IBA admission preparation — lectures, practice materials, study sources, and tips to help you prepare smarter 💯

Save this video & share with your friends who are aiming for IBA! 🚀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when T BASS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share