ইবনু জাহিদ

ইবনু জাহিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইবনু জাহিদ, Legal, Shapahar Naogaon, Dhaka.

🌟 ওহে আসমান–জমিনের মালিক ও সকল মাখলুকের খালিক, সুবিশাল আরশের অধিপতি, তুমিই চিরন্তন, তুমিই চিরণজীব।
ইয়া রহমান, তুমি আমায় তোমার করুনা ও রহমের ছাঁয়ায় আশ্রয় দাও। আবৃত কর তোমার রহমতের চাদরে। শান্তরাখ তোমার অপূর্ব নেয়ামতে।
আমাকে শক্তি-সামর্থ দাও এলেম অর্জনের।

রজনীর দ্বিপ্রহরে,তোমার নিঃস্বতার পাশে বসেখাতাকে বলি—আর কতদিন অপেক্ষা করাবে?কালিরাও আজশব্দ হতে চায় না;পাতার ভাঁজে ভাঁজেজ...
11/07/2026

রজনীর দ্বিপ্রহরে,
তোমার নিঃস্বতার পাশে বসে
খাতাকে বলি—
আর কতদিন অপেক্ষা করাবে?

কালিরাও আজ
শব্দ হতে চায় না;
পাতার ভাঁজে ভাঁজে
জমে আছে দীর্ঘশ্বাসের ইতিহাস।

যে স্বপ্নগুলো
তোমার জন্যে সাজিয়েছিলাম,
তারা একে একে
নক্ষত্রের মতো ঝরে পড়ে—
কেউ ফিরে আসে না।

আমি শুধু অপেক্ষা করে প্রহর গুনি,
যেন অপেক্ষাই
আমার একমাত্র পরিচয়।

আজ এমন দিন এসেছে—
সবরও আমার জন্য
আফসোস করে।

তবু জানো,
ভোরের আগে রাতই সবচেয়ে গভীর হয়।
তাই শেষ প্রদীপটি নিভতে দিই না;
হয়তো কোনো এক ফজরের আলোয়
তোমার নামেই
আবার জন্ম নেবে আমার সব কবিতা।

25/06/2026
25/02/2026

আকাশছোঁয়া স্বপ্ন দেখার আগে পাহাড় ছোঁয়ার শক্তি অর্জন করো।আর পাহাড় ছুঁতে হলে অবশ্যই তোমাকে মাথার ওপরের ছাদটা ছুঁতে হবে।
জীবন একটা– সংগ্রাম। শুধু ইচ্ছা নয়, বরং তার বাস্তবতা চাই।
অর্জন করো—
• তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
• প্রবল কল্পনাশক্তি
• নিখুঁত নৈতিক চরিত্র

পাঁচটা দুধের গাভী কিনবো। একটা থেকে ২৫ কেজি করে দুধ রেগুলার আসবে। ৫ টা গাভী থেকে ১২৫ কেজি। একটা ক্রিম সেপারেটর মেশিন কিনব...
17/11/2025

পাঁচটা দুধের গাভী কিনবো। একটা থেকে ২৫ কেজি করে দুধ রেগুলার আসবে। ৫ টা গাভী থেকে ১২৫ কেজি। একটা ক্রিম সেপারেটর মেশিন কিনবো। ১২৫ লিটার দুধ থেকে প্রতিদিন মিনিমাম ১০ কেজি ক্রিম বের হবে। সে ক্রিম জ্বাল দিয়ে ৬ কেজি মতো ঘি তৈরি করবো। ৬ কেজি ঘি অনলাইনে ১৫০০ টাকা করে সেল করবো। প্রতিদিন ৯০০০ টাকা ঘি থেকে ইনকাম। আর ক্রিম বের করার পর দুধের ঘোল থাকবে ১১৫ কেজির মতো। সেটা মিস্টির দোকানে বিক্রি করে দিবো। সেখানেও ধরেন ৬০০০ টাকা।

৯০০০+৬০০০= ১৫০০০ টাকা ডেইলি।
৩০ দিনে সাড়ে চার লক্ষ টাকা।

সেখান থেকে প্রতি মাসে ১ লাখ টাকা গরুর খাবার, ৫০০০০ টাকা ফ্যামলীর খরচ, আর ১ লাখ টাকা বউয়ের শপিংয়ের জন্য রাখবো। বাকি দুই লাখ টাকা ব্যাংকে।
খামারে কাজের লোক রাখবো না। কাজ করবে আমার দুই সন্তান। বড় ছেলে গরুকে খাওয়াবে, ছোট ছেলে গোবর পরিষ্কার করবে। ওদেরকে পড়াশোনা করাবো না। পড়াশোনা করালে পোলাপান বেয়াদব হয়ে যায়। মা বাপের সেবা করতে চায় না।

ওওও... ৫ টা গরু থেকে বছরে আবার ৫ টা বাছুর পাবো। ষাড় বাছুর হলে বিক্রি করে দিবো। লেডিস বাছুর হলে ওকেও দুধ দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। তারপর......

কেমন হবে😁😁😁?

.                      ওহে পাঠক!            ওহে পাঠক, তুমি জেগে উঠো,             গন্তব্যে বীরদর্পে ছুটে চলো।            ...
13/11/2025

. ওহে পাঠক!
ওহে পাঠক, তুমি জেগে উঠো,
গন্তব্যে বীরদর্পে ছুটে চলো।

তুমি ইলম অর্জন করতে চাও,
অথচ–সে পথে চল না।

কীভাবে তুমি আলেম হবে!
তাতে নেই তোমার কোনো চেতনা।

সফলতার ছোঁয়া তো তারাই পেয়েছে,
জীবনে যারা করেছে সাধনা।

— আব্দুল মুমিন বিন জাহিদুল ইসলাম
তের।। এগারো।। পঁচিশ

পল্লী গ্রামের ছেলেবেলার সোনালী দিনগুলো কি কোনোদিন ফিরে পাবো?বাড়ির পেছনের ছোট্ট নদীটায় নতুন পানির জোয়ারে সারাক্ষণ জাল–...
07/11/2025

পল্লী গ্রামের ছেলেবেলার সোনালী দিনগুলো কি কোনোদিন ফিরে পাবো?

বাড়ির পেছনের ছোট্ট নদীটায় নতুন পানির জোয়ারে সারাক্ষণ জাল–বরশি নিয়ে মাছ ধরায় ব্যস্ত থাকতাম।
শীতের সকালে ঘন কুয়াশার ঘোরে আনন্দে ছুটে যেতাম মসজিদের দিকে—কুরআনুল কারীম শিখতে।

ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী নানা ধরনের গ্রাম্য ফল–ফলাদি স্বাদ করে খেতাম!

জীবনে ছিল না কোনো স্বপ্ন, ছিল না কোনো গল্প—শুধুই খেলাধুলায় মত্ত থাকতাম।

কিন্তু আজ সেই অতীতগুলো শুধু স্মৃতি হয়েই রয়ে গেছে, আর কখনো ফিরে আসার নয়।
আহা, যদি ফিরে আসতো…!
— আহমাদ আব্দুল মুমিন বিন জাহিদুল ইসলাম

মেধা ও আর্থিক দিক থেকে — ছাত্র দু-দুই প্রকার • মেধার দিক দিয়ে:১- এক ধরনের ছাত্র অনেক মেধাবী, খুবই ব্রিলিয়ান্ট — কিন্তু...
27/10/2025

মেধা ও আর্থিক দিক থেকে — ছাত্র দু-দুই প্রকার
• মেধার দিক দিয়ে:
১- এক ধরনের ছাত্র অনেক মেধাবী, খুবই ব্রিলিয়ান্ট — কিন্তু পড়ালেখায় আগ্রহ নেই।
২- আরেক ধরনের ছাত্রের মেধা তুলনামূলক কম, কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ ও পরিশ্রম অসাধারণ।
• আর্থিক দিক দিয়ে:
১- এক ধরনের ছাত্রের পরিবারের পর্যাপ্ত সম্পদ আছে, কিন্তু সে পড়াশোনায় মনোযোগ দেয় না।
২- আরেক ধরনের ছাত্র পড়াশোনায় অত্যন্ত আগ্রহী, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চমানের শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হয়।

— আসল সাফল্য মেধা বা অর্থে নয়, বরং আগ্রহ ও পরিশ্রমেই নিহিত।
তাই মেধা যদি কমও হয় তারপরেও কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি সম্পদ যথেষ্ট নাও থাকে তবুও নিজস্ব সাধনার মাধ্যমে উপযুক্ত এলেম অর্জনে সচেষ্ট হতে হবে।
আহমাদ আব্দুল মুমিন

জীবনের ধাপে ধাপে...আজকে বুখারী-মুসলিম পড়ছি, ওস্তাদের কাছ থেকে মধুর মত ইলম আহরণ করছি —তবে একদিন এই দরজাও বন্ধ হয়ে যাবে।...
30/09/2025

জীবনের ধাপে ধাপে...
আজকে বুখারী-মুসলিম পড়ছি, ওস্তাদের কাছ থেকে মধুর মত ইলম আহরণ করছি —
তবে একদিন এই দরজাও বন্ধ হয়ে যাবে। সেদিন কি করবো?

আপনারা কি জানেন, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর– নামের চিত্রটি তার কোন জিনিসের দিকে ইঙ্গিত করছে?
27/09/2025

আপনারা কি জানেন, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর– নামের চিত্রটি তার কোন জিনিসের দিকে ইঙ্গিত করছে?

Address

Shapahar Naogaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবনু জাহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category