Alliance Law Chamber

Alliance Law Chamber A law chamber deals with Criminal, Civil and Writ matters.

সৌদি প্রবাসী, ছুটি শেষ বিদেশ যাবে কিন্তু স্ত্রীর যৌতুকের মামলার কারণে বিদেশ গমণে বাঁধা। এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে ফেরত...
27/07/2026

সৌদি প্রবাসী, ছুটি শেষ বিদেশ যাবে কিন্তু স্ত্রীর যৌতুকের মামলার কারণে বিদেশ গমণে বাঁধা। এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে ফেরত। দিক-বিদিক ঘুরাঘুরি কিন্তু কোন উপায়ন্ত নাই। অবশেষে, রীট করার পরামর্শ দিলে ক্লায়েন্ট বিদেশ যাত্রার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ রীট করে। অবশেষে, মাননীয় হাইকোর্ট আজ রুল জারি করে বিদেশ যাত্রায় কোন বাধা সৃষ্টি না করার নির্দেশ দেয় ইমিগ্রেশন ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে। শুধু মামলা থাকার কারণে কারো বিদেশ যাত্রা বন্ধ করার সুযোগ নেই কারণ Freedom of Movement is a constitutional right.
প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা ও এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই সবসময় তাদের পাশে থাকতে চাই।

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবে...
24/04/2026

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবেন, পাসপোর্টে সংশোধনের আগে এনআইডি-তে তথ্য সঠিক থাকা জরুরি, কারণ পাসপোর্টের অনেক তথ্য এনআইডি থেকে যাচাই করা হয়।
এনআইডি (NID) কার্ড সংশোধনঃ

এনআইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য বর্তমানে অনলাইন আবেদন সবচেয়ে জনপ্রিয়।

অনলাইন আবেদন: বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে লগইন করুন। এরপর 'তথ্য পরিবর্তন' অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন।

ফি প্রদান: সংশোধন ক্যাটাগরি অনুযায়ী বিকাশের মতো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

নাম/বয়স সংশোধন: এসএসসির সনদ, অনলাইন জন্ম নিবন্ধন, অথবা পাসপোর্ট।

পিতা-মাতার নাম: পিতা-মাতার এনআইডি কপি এবং আপনার শিক্ষাগত সনদ।

বিবাহিতদের জন্য: কাবিননামা বা বিবাহ বিচ্ছেদের প্রমাণপত্র।

অফলাইন পদ্ধতি: খুব জটিল সংশোধনের ক্ষেত্রে সরাসরি আপনার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।

পাসপোর্ট (Passport) সংশোধন

পাসপোর্টের ভুল সংশোধন মূলত একটি নতুন পাসপোর্ট ইস্যু করার মতোই প্রক্রিয়া।

অনলাইন আবেদন: ই-পাসপোর্ট পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করে 'পাসপোর্ট রিনিউ/রি-ইস্যু' (Re-issue) অপশনটি সিলেক্ট করুন।

অঙ্গীকারনামা (Affidavit): অনেক ক্ষেত্রে তথ্যের বড় পরিবর্তনের জন্য একটি অঙ্গীকারনামা বা এফিডেভিট আপলোড বা জমা দিতে হতে পারে।

ফি: নতুন পাসপোর্টের জন্য যে ফি লাগে, ভুল সংশোধনের ক্ষেত্রেও একই পরিমাণ ফি প্রযোজ্য হবে।

বায়োমেট্রিক ও ভেরিফিকেশন: আবেদন সাবমিট করার পর আপনাকে শিডিউল অনুযায়ী পাসপোর্ট অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। তথ্য পরিবর্তন হলে পুনরায় পুলিশ ভেরিফিকেশন হতে পারে

জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টে ভুল থাকলে আপনি অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই তা সংশোধন করতে পারেন। তবে মনে রাখবেন, পাসপোর্টে সংশোধনের আগে এনআইডি-তে তথ্য সঠিক থাকা জরুরি, কারণ পাসপোর্টের অনেক তথ্য এনআইডি থেকে যাচাই করা হয়।

ধন্যবাদান্তে,
এডভোকেট মাহবুব মইনুল
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

"ফিরোজ ল একাডেমি" কতৃক আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা এবং পেশাগত দিক নির্দেশনা মূলক আলোচনা সভা- ২০২৬উক্ত অনুষ্ঠানে প্রধ...
18/04/2026

"ফিরোজ ল একাডেমি" কতৃক আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা এবং পেশাগত দিক নির্দেশনা মূলক আলোচনা সভা- ২০২৬

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুল রহমান মিলন স্যার এবং আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান স্যার।

অসংখ্য ধন্যবাদ Adv S M Feroz স্যার কে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।

ঈদ ভ‍্যাকেশনের পূর্বে শেষ কর্মদিবসের কার্যক্রম শেষে আমরা।আলহামদুলিল্লাহ,আমরা অত‍্যন্ত সফলতার সহিত দিনটি পার করলাম।আমরা ম...
12/03/2026

ঈদ ভ‍্যাকেশনের পূর্বে শেষ কর্মদিবসের কার্যক্রম শেষে আমরা।
আলহামদুলিল্লাহ,আমরা অত‍্যন্ত সফলতার সহিত দিনটি পার করলাম।আমরা মোট ১৬ টি মামলা শুনানি করে, ১৪টি বেইল, রীটে ১টি রুল এন্ড স্টে ও ১টি টেক ব‍্যাক।আমার দেখা আজ ছিলো আমাদের চেম্বারের সবচেয়ে ব্যস্ততম দিন।
আল্লাহ মহান ও সবই আল্লাহর ইচ্ছা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ,এখন যথারীতি আইন পেশায় মনোনিবেশ আমরা Alliance Law Chamber এর এসোসিয়েট  এবং হেড অফ চেম্বার ব্...
16/02/2026

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ,এখন যথারীতি আইন পেশায় মনোনিবেশ আমরা Alliance Law Chamber এর এসোসিয়েট এবং হেড অফ চেম্বার ব্যারিস্টার আশরাফ রহমান ভাইয়া। দলমত নির্বিশেষে আমাদের চেম্বারের দুয়ার সকলের জন‍্য খোলা এবং প্রয়োজনে সর্বদা আইনী সেবা দিয়ে এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে নিজ উপজেলার জন্য কাজ করতে চাই।

দেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উৎসবমুখর  পরিবেশ তার আগ মুহূর্তে আমরা Alliance Law Chamber ব্যস্ত সময় পার করতেছি সাধা...
04/02/2026

দেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তার আগ মুহূর্তে আমরা Alliance Law Chamber ব্যস্ত সময় পার করতেছি সাধারণ বিচার প্রার্থীদের আইনী সেবা দিয়ে। 🧑‍⚖️🖤

Address

Pallabi, Mirpur 11. 5
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alliance Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share