TIMES LAW CARE

TIMES LAW CARE TIMES LAW CARE is the mental wellbeing charity for the legal community ‍and legal news .

TIMES LAW CARE is the mental wellbeing charity for the legal community in Dhaka, Bangladesh. We are publishing law news, law video blog, articles and known for criminal and constitutional litigations. Our specialty includes civil, company, trust, society, administrative, immigration and family matters. Our team is comprised of dynamic lawyers with sound understanding of law. We render the best services to our clients for that's "TIMES LAW CARE" trusted address for legal service.

 #রাজনৈতিক মামলায় ভুলভাবে অন্তভুক্ত হওয়া ব্যাক্তিকে আইন সেবা দিতে ব্যস্ত "টাইমস ল কেয়ার"
14/10/2025

#রাজনৈতিক মামলায় ভুলভাবে অন্তভুক্ত হওয়া ব্যাক্তিকে আইন সেবা দিতে ব্যস্ত "টাইমস ল কেয়ার"

11/03/2023

ইভিএমে নির্বাচন নিয়ে তথ্যনির্ভর কোনো অভিযোগ আসেনি: সিইসি

জীবনে প্রথম বাংলায় রায় দিতে পেরে গর্ববোধ করছি: বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারডেস্ক রিপোর্টভাষা শহীদদের প্রতি সম্মান জ...
02/02/2023

জীবনে প্রথম বাংলায় রায় দিতে পেরে গর্ববোধ করছি: বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার
ডেস্ক রিপোর্ট
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিনে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ ১৪৯টি রায় ও আদেশ বাংলায় ঘোষণা করেছেন।

এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। পাশপাশি তিনি বলেছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন।

আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার ও বিচারপতি মো. আশরাফুল কামাল একটি করে রায় এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায়টি বাংলায় ঘোষণা করেন। অর্পিত সম্পতি সংক্রান্ত এ রিট মামলাটির রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে এ রায় ঘোষণা করছি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় ও আদেশ দেন।

বাংলায় রায় ঘোষণার সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম এবং বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ করছি। তিনি আরও বলেন, ভাষার মাসে আরও বাংলায় রায় দেওয়ার প্রত্যাশা রাখছি।

সব সময়ই বাংলা ভাষায় রায় ও আদেশ দিয়ে থাকেন বিচারপতি মো. আশরাফুল কামাল। আজও একটি রায় বাংলায় ঘোষণা করেছেন তিনি।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ দেন।

বাংলায় দেওয়া আদেশে রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ মারতে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট।

বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।

সুরক্ষা নিশ্চিতে পহেলা ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে প্রবেশে লাগবে পাসডেস্ক রিপোর্টসুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশাধিকা...
29/01/2023

সুরক্ষা নিশ্চিতে পহেলা ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে প্রবেশে লাগবে পাস
ডেস্ক রিপোর্ট
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশাধিকার সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রবেশে কড়াকড়ি আরোপ করে পাস ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবেশ পাস ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোনো বিচারপ্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশে করতে পারবেন না।

অনলাইনে নির্দেশিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনের মাধ্যমে এই পাস সংগ্রহ করতে হবে। তবে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের প্রবেশে পাস লাগবে কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বুধবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতিত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

বিচারপ্রার্থী সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের এই পাস সংগ্রহ করতে পারবেন। এরপর সেটি ব্যবহার করে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করতে পারবেন।

পুলিশ বক্স উচ্ছেদ নিয়ে ডিএনসিসি-পুলিশ মুখোমুখি: মেয়র যা বলবেন সেটাই করণীয়ডেস্ক রিপোর্টঘটনার শুরু একটি পুলিশ বক্সের উচ্ছে...
29/01/2023

পুলিশ বক্স উচ্ছেদ নিয়ে ডিএনসিসি-পুলিশ মুখোমুখি: মেয়র যা বলবেন সেটাই করণীয়
ডেস্ক রিপোর্ট
ঘটনার শুরু একটি পুলিশ বক্সের উচ্ছেদ নিয়ে। রাজধানীর আসাদ গেট এলাকায় ডাম্প ট্রাক ও পে-লোডার নিয়ে ওই পুলিশ বক্সটি উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।

পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদের পর আর সেটি উচ্ছেদ হয়নি। পুলিশ বলছে, সড়ক থেকে বক্স উচ্ছেদ করতে হলে ডিএমপি কমিশনারের অনুমতি লাগবে। আর ডিএনসিসি বলছে, ওই ঘটনা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। তাহলে এখন কি সেখানে পুলিশ বক্স থাকবে না কি উচ্ছেদ হবে? দুপক্ষের সঙ্গে কথা বলেছে গণমাধ্যম।

ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। বরং সিটি কর্পোরেশন থেকে পুলিশের জন্য পুলিশ বক্স করে দেওয়ার প্রস্তুতি চলছে। আর পুলিশ বলছে, হুট করে এসে বক্স ভাঙ্গার সুযোগ নেই। এরপর কেউ আসলে ডিএমপি কমিশনারের কাছ থেকে অনুমতি আনতে হবে।

কর্পোরেশন বলছে, অনুমতি ছাড়াই সেখানে পুলিশ বক্স গড়ে তোলা হয়েছে। ভাষা শহীদ আসাদ সরণির স্মৃতিস্তম্ভ বরাবর সড়কে প্রবেশ করতে (বিজয় ল্যান্ড) ওপরে ৬-৭ ফুট পাশে ৮-৯ ফুট লম্বা একটা কংক্রিটের ভবন; যেখানে একতলার একটা রুম করা হচ্ছে।

এসময় পুলিশ সদস্যরা তাদের উদ্দেশ্য করে বলেন, তারা ভোররাতে চুরি করতে আসছে, তারা কি এখানে উচ্ছেদ করতে আসছে? উচ্ছেদ করতে আসার আগে কেন পুলিশকে জানায়নি। তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এগুলো করছেন। তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। এর আগের দিনও (সোমবার) পুলিশ বক্সটি উচ্ছেদ করতে সেখানে যান ডিএনসিসি কর্মকর্তারা।

এখন ট্রাফিক বক্স ভেঙে ফেলার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতনদের জানিয়েছি। এখানে আমার সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই; প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মেয়র স্যার যেটা বলেন সেটাই পরবর্তীতে করণীয়।

পাঠ্যপুস্তকে ভুল: অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিটিবিডেস্ক রিপোর্টনতুন বছরের শুরুতে স্কুল পর্যায়ে বিতরণ কর...
28/01/2023

পাঠ্যপুস্তকে ভুল: অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিটিবি
ডেস্ক রিপোর্ট
নতুন বছরের শুরুতে স্কুল পর্যায়ে বিতরণ করা নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পাঠ্যবইয়ে এ ধরনের ভুলকে ‘লজ্জাজনক’ হিসেবে বর্ণনা করেছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।

ভুলের বিষয়টি স্বীকার করে বিবৃতি দিয়েছেন বই সম্পাদনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষকরাও। এ অবস্থায় অভিযুক্ত লেখকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি )।

জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ভুলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা এটি নিয়ে কাজ করছি। যারা ভুল করেছেন এবং প্লেজিয়ারিজমে জড়িত তাদের আগামীতে পাঠ্যপুস্তক এবং সংশ্লিষ্ট কাজে যুক্ত করা হবে না।

তিনি বলেন, প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই এবার পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। এ বছর মাঠপর্যায়ে সবার মতামতের পর ব্যাপক পরিমার্জন করে আগামী বছর দেওয়া হবে বইগুলোর প্রথম সংস্করণ।

তিনি বলেন, নবম দশম শ্রেণির বইয়ে যেসব ভুল রয়েছে তার সংশোধনী ইতোমধ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি অনলাইনে এবং এনসিটিবির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। যেখানে সারা দেশের সব প্রতিষ্ঠানের সংযুক্তি রয়েছে। আমরা তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

কিভাবে এ সংশোধনী আনা যাবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভাবছি পাঠ্যপুস্তক চূড়ান্ত করার আগে তার পরীক্ষামূলক কপি করার বিষয়ে। ফলে পাঠ্যবইয়ে ভুলের সংখ্যা কমবে। তবে আমরা চাইলেই কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে পারি না। এভাবে যদি কাটছাঁট বা বাদ দেওয়া চলতে থাকে তাহলে আগামীতে বই লেখার জন্য লোক পাওয়া যাবে না। ফলে সি অথবা ডি গ্রেডের শিক্ষক দিয়ে আমাদের পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।

পাঠ্যবইয়ে ভুল থাকার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা। আমরা সেদিকে এগুচ্ছি। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশোধন করা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষা ব্যবস্থার রূপান্তর হবে।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। আমরা পরবর্তী সংস্করণে প্রয়োজনীয় সংশোধন করবো।

এবার শ্রেণিভেদে শিক্ষার্থীরা দুই ধরনের বই হাতে পেয়েছে। এর মধ্যে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে নতুন বই হাতে পেয়েছে। আর অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা পুরোনো শিক্ষাক্রমের আলোকে বই হাতে পেয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের জন্য ছাপানো পাঠ্যপুস্তকের ভুল সংশোধনে এবং কেন ভুল হলো তা তদন্তে দুটি কমিটি কাজ করবে। একটি কমিটি বিশেষজ্ঞদের নিয়ে, যারা কাজ করবেন ভুল সংশোধন নিয়ে। অন্য কমিটি হবে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে, যারা এ ঘটনার পেছনে কারো ইচ্ছাকৃত ভুল বা অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না তা অনুসন্ধান করবে।

কারাগারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর শারীরিক অসুস্থতা নিয়ে ইউট্যাবের উদ্বেগডেস্ক রিপোর্টকারাগারে বন্দী বিএনপির ...
26/01/2023

কারাগারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর শারীরিক অসুস্থতা নিয়ে ইউট্যাবের উদ্বেগ
ডেস্ক রিপোর্ট
কারাগারে বন্দী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

একই সঙ্গে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

প্রসঙ্গত, গত সোমবার দুপুর থেকে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন রিজভী। বৃহস্পতিবার তার স্ত্রী আরজুমান আরা আইভী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সেদিন চার শতাধিক নেতাকর্মীর সঙ্গে রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিবৃতিতে ইউট্যাব দাবি করে, গত সোমবার থেকে রিজভী পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং বমি করেছেন। এ অবস্থায় তার জীবনে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে। বার বার আদালতে আনা নেওয়ায় রিজভী অসুস্থ হয়েছেন এমন অভিযোগ করে বিবৃতিতে ইউট্যাব জানায়, কারাগারের ভেতরে রিজভীকে জীর্ণ কক্ষ ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে দেওয়া হয়েছে।

মিথ্যা মামলায় তাকে কারাগারে নেওয়ার পরের সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন আদালতে আনা নেওয়া করা হয়। রিজভীর স্ত্রীকে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আরও অভিযোগ করে ইউট্যাব জানায়, আরজুমান আরা আইভী কারাগারে গেলে তাকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি, রিজভীর সঙ্গেও দেখা করতে দেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান তাকে দীর্ঘসময় বসিয়ে রেখে বলেন, ‘রিজভী সাহেব ভালো আছেন। তাকে চিকিৎসকরা দেখাশোনা করছেন। আপনি চলে যান।’ একজন অসুস্থ ব্যক্তির স্ত্রীকেও দেখা করতে না দেওয়াটা চরম অমানবিক।

অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে রিজভী সুচিকিৎসার দাবি জানিয়ে ইউট্যাব বলে, রুহুল কবির রিজভীর কিছু হলে এর দায় সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ এবং সরকারকেই বহন করতে হবে।

অভাবগ্রস্ত মা-বাবা বিক্রি করল সন্তান, উদ্ধার করল পুলিশ
26/01/2023

অভাবগ্রস্ত মা-বাবা বিক্রি করল সন্তান, উদ্ধার করল পুলিশ

কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা, কারারক্ষী প্রত্যাহারসহ দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে ডেস্ক রিপ...
26/01/2023

কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যা, কারারক্ষী প্রত্যাহারসহ দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে
ডেস্ক রিপোর্ট
গাজীপুরের কাশিমপুর কারাগারে নজরুল ইসলাম (৩০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এক কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, নিজের স্ত্রী-সন্তান হত্যার অভিযোগের মামলায় ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম মৃত্যুদণ্ডের এ আদেশ দেন।

এদিকে এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। তবে ওই দুই কারারক্ষীর নাম জানাননি তিনি।

অ্যান্ড্রয়েডে বিজয় কি–বোর্ড বাধ্যতামূলক নয় সেটি সম্পূর্ণ ব্যবহারকারীর নিজেস্ব এখতিয়ার: মোস্তাফা জব্বারডেস্ক রিপোর্টঅ্যা...
25/01/2023

অ্যান্ড্রয়েডে বিজয় কি–বোর্ড বাধ্যতামূলক নয় সেটি সম্পূর্ণ ব্যবহারকারীর নিজেস্ব এখতিয়ার: মোস্তাফা জব্বার
ডেস্ক রিপোর্ট
অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি–বোর্ডের সফটওয়্যার ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ–সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি একটি শব্দ ব্যবহার করেছে বাধ্যতামূলক। এই শব্দটি বিভ্রান্তিকর। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি কোনো সফটওয়্যার রাখতে পারেন, ইনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই।

এটি বাধ্যতামূলক নয়। কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? যেটি বলা হয়েছে, যিনি উৎপাদক অথবা আমদানিকারক, তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তাঁর এখতিয়ার।’

২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারিডেস্ক রিপোর্টদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্...
25/01/2023

২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি
ডেস্ক রিপোর্ট
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে বুধবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

আগের দিন মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছিলেন তিনি।

সিইসি জানান, সংসদ সদস্যদের ভোটে সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি পদের এ নির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। এই নির্বাচনের ভোটার ৩৪৩ জন সংসদ সদস্য।

৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন। সেই হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। আইনের বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন কেউ বসবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্টডেস্ক রিপোর্টপিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবে...
24/01/2023

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা: হাইকোর্ট
ডেস্ক রিপোর্ট
পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক মা হতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত।

ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুননাহার সিদ্দিকা, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম এবং অ্যাডভোকেট আয়েশা আক্তার। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

২০০৭ সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফরম এ অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ঠাকুরগাঁও জেলার এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। উল্লেখ্য যে, মা ও সন্তানকে কোনরূপ স্বীকৃতি না দিয়ে বাবার চলে যাওয়ার পর উক্ত তরুণী তার মায়ের একার আদর স্নেহে বড় হয়েছিলেন।

পরবর্তীতে এ ঘটনার যথাযথ অনুসন্ধানের উপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মা এর স্বীকৃতি প্রতিষ্ঠার দাবীতে ২০০৯ সালের ২ আগস্ট ৩টি মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে রিট দায়ের করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার, সমতার পরিপন্থী ও বিশেষভাবে শিক্ষার অধিকারে প্রবেশগম্যতার বাধাস্বরূপ বিদ্যমান বৈষম্যমূলক এ বিধানকে কেন আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না- মর্মে রুল জারি করেন।

একইসঙ্গে, বর্তমানে কোন কোন শিক্ষা বোর্ডে এস এসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বাবা ও মা উভয়ের নাম সম্পর্কিত তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয় তার একটি তালিকা এবং যে সকল যোগ্য শিক্ষার্থী তাদের বাবার পরিচয় উল্লেখ করতে অপারগ তাদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়, সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

পরে ২০২১ সালের ৬ জুন ব্লাস্ট আবেদনকারীদের পক্ষে একটি সম্পূরক হলফনামা আদালতে দাখিল করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

Address

Segungbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when TIMES LAW CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share