03/01/2026
রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ এর সংশোধনী :::
সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি, পাওয়ার অফ অ্যাটর্নী, হেবা/দান, হেবার ঘোষণা /দানের ঘোষণা সব দলিল রেজিস্ট্রি করা যাবে, নিজ নামে নামজারির প্রয়োজন নেই।
এই সংশোধনীর চুম্বকাংশ ::--
১) বায়না দলিল দাখিলের মেয়াদ ৩০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করা হয়েছে।
২) বিদেশে সম্পাদিত পাওয়ার অফ অ্যাটর্নী দলিল বাংলাদেশে রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের বরাবর দাখিলের মেয়াদ ছিল ০৪ মাস, যা এখন ০৬ মাসে উন্নীত করা হয়েছে।
৩) কবলা দলিলের পাশাপাশি এবার দান/হেবার ঘোষণা ও দানপত্র দলিল উত্তরাধিকার সূত্রেও রেজিস্ট্রেশন করা যাবে।
৪) সরকারি ফি আদায়ে সাব-রেজিস্ট্রারকে আরো দায়বদ্ধ করা হয়েছে।