Falcon Law Firm

Falcon Law Firm This is a law firm and we will give you ultimate legal advice for your comfort.

জরুরী বিজ্ঞপ্তি, ৩০শে নভেম্বর হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন!নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোন সুযো...
04/11/2024

জরুরী বিজ্ঞপ্তি,
৩০শে নভেম্বর হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন!

নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোন সুযোগ নাই, সুতরাং মুটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় আগামী ৩০শে নভেম্বর হবে ট্যাক্স ডে। এছাড়াও নতুন আইনে ব্যাক্তিশ্রেনীর সময় বৃদ্ধি আবেদনেরও সুযোগ থাকছে না। তবে ট্যাক্স ডে পরে রিটার্ন দাখিল করা যাবে। সেক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা, করমুক্ত আয়ের সুবিধা, হ্রাসকৃত হারে কর সুবিধা, বিনিয়োগ জনিত কর রেয়াত থেকে বঞ্চিত হবেন। সেই সাথে নতুন আইনের ১৭৪ ধারায় অতিরিক্ত কর এবং ২৬৬ ধারায় জরিমানাও পরিশোধ করতে হবে। তবে প্রথমবার আয়কর দাখিলকারীর ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ দিন হবে ৩০শে জুন।


#আয়কর

26/11/2023

আর মাত্র 04 দিন বাকি! #নতুন #আয়কর #আইন অনুযায়ী যাদের "ইনকাম ট্যাক্স সার্টিফিকেট টিআইএন ( ) আছে, তাদের #আয়কর #রিটার্ন #দাখিল করা #বাধ্যতামূলক করেছে৷ কারন সরকারী বেশকিছু প্রতিষ্ঠান হতে সেবা নেওয়ার পূর্বশর্ত আয়কর রিটার্ন দাখিল করা৷ জারি জরিমানা এড়াতে ৩০ নভেম্বর এর মধ্যে আপনার আয়কর রিটার্ন জমা দিন । আয়কর/ট্যাক্স রিটার্ন তৈরি সংক্রান্ত সেবা পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন৷
Contact: 01681048318 (WhatsApp )

যারা এখনও ট্যাক্স রিটার্ন সাবমিট করতে অবহেলা করতেছেন, তারা শুনে নেন ট্যাক্স রিটার্ন জমা দেয়া শেষ দিন  30 শে নভেম্বর 2023
15/10/2023

যারা এখনও ট্যাক্স রিটার্ন সাবমিট করতে অবহেলা করতেছেন, তারা শুনে নেন ট্যাক্স রিটার্ন জমা দেয়া শেষ দিন 30 শে নভেম্বর 2023

Fact: ঢাকা-১৭ নির্বাচন ৷ (ক্যান্টনমেন্ট,ভাষানটেক,মানিকদি,গুলশান,বনানী, মহাখালী, করাইল বস্তি, মহাখলী সাত তলা) আপনি ভোটার ...
16/07/2023

Fact: ঢাকা-১৭ নির্বাচন ৷
(ক্যান্টনমেন্ট,ভাষানটেক,মানিকদি,গুলশান,বনানী, মহাখালী, করাইল বস্তি, মহাখলী সাত তলা)
আপনি ভোটার না, এমন এলাকায় অবস্থান করবেন না , অন্যথায় গ্রেফতার হতে পারেন ৷ নিজ নিজ এলাকায় অবস্থান করুন, নিরাপদে থাকুন৷
জনস্বার্থে: ফ্যালকন ল' ফার্ম ৷

08/07/2023
দলিল রেজিস্ট্রেশন এর পর দলিলের বিষয়বস্তু সরকারি বালামে লিখা হয়। যার জন্য ৬ মাস থেকে ২ বছর সময় লাগে। বালামে লিখার পর এই র...
02/07/2023

দলিল রেজিস্ট্রেশন এর পর দলিলের বিষয়বস্তু সরকারি বালামে লিখা হয়। যার জন্য ৬ মাস থেকে ২ বছর সময় লাগে। বালামে লিখার পর এই রশিদ দেখিয়ে আপনার দলিল আপনি ফেরত পাবেন।
দলিলের আসল কপি ছাড়াও অবিকল নকল বা সাটিফিকেট কপি দিয়েও সব কাজ করা যায়।
তাই মূল দলিলের আসায় বসে না থেকে অবিকল নকল তুলে নামজারি করে নিন।
নামজারি ফি মাত্র ১১৭০;টাকা মাত্র

গণ সচেতনতামুলক পোস্ট। যারা কারণে অকারণে ৩০/০৬/২০২২ এর পূর্বে টিআইএন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত রিটার্ন দাখি...
07/06/2023

গণ সচেতনতামুলক পোস্ট।

যারা কারণে অকারণে ৩০/০৬/২০২২ এর পূর্বে টিআইএন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই তাদের জন্য ২৭/০৬/২০২৩ পর্যন্ত জরিমানা ব্যাতিরেকে জিরো ট্যাক্স রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। আশাকরি এই সুবর্ণ সুযোগ কেউ হাত ছাড়া করবেন না।

প্রয়োজনে যোগাযোগ
মোঃ নাজমুল হক
+8801681048318(whatsapp)

04/06/2023

জমি ক্রয়ের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করুনঃ

১। সম্পত্তিতে বিক্রেতার সঠিক মালিকানা আছে কিনা ও উক্ত সম্পত্তি বিক্রয়ের বৈধ অধিকার তার আছে কি-না তা যাচাই করুন।

২। সম্পত্তির সর্বশেষ খতিয়ান দাতার নিজ নামে আছে কিনা কিংবা পূর্ব পুরুষের সম্পত্তি হলে সম্পত্তির সর্বশেষ খতিয়ান পূর্ব পুরুষের নামে আছে কি-না তা যাচাই করুন।

৩। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি-না যাচাই করুন।

৪। প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি-না, যাচাই করুন। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা সঠিক হবে না।

৫। সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা যাচাই করুন।

৬। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কিনা তা যাচাই করুন।

৭। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা তা যাচাই করুন।

৮। নাবালকের সম্পত্তি হলে বৈধ অভিভাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের বিক্রয়ের
ক্ষমতা আছে কি-না যাচাই করুন।

০৯। দলিল লেখার জন্য একজন ভাল দলিল লেখকের সহযোগীতা নিন।

রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের পূর্বে দলিলটি ভালভাবে পড়ে নিন।
দলিলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বার বার পড়ে নিশ্চিত হোন যে, দলিলটি নির্দিষ্ট ফরমেটে আইন ও
বিধি অনুযায়ী লেখা হয়েছে।

Address

South Kafrul Road
Dhaka
1206

Telephone

+8801681048318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falcon Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Falcon Law Firm:

Share