Adv. Sadia Fatah

Adv. Sadia Fatah I am an Advocate of Bangladesh Supreme Court. It would be a great opportunity for me If I get a chance to give you any legal help!

08/01/2026

বাংলাদেশে ক্রাউড ফান্ডিং ভিক্ষা নয় ,
কিন্তু এটি সম্পূর্ণ স্বাধীনও নয়—
উদ্দেশ্য, স্বচ্ছতা ও অর্থের ধরন অনুযায়ী আইন মানতে হয়।

29/12/2022

বিয়ের সময় দেনমোহর কি দিতেই হবে?

মোহর ( Mahr) বা ডাওয়ার (Dower) যা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ১০ ধারায় 'দেনমোহর' বলে উল্লেখ করা হয়েছে।
দেনমোহর, আইন অনুযায়ী একজন স্বামীর জন্য এতোটাই বাধ্যতামূলক যে, কোনো অবস্থাতেই তিনি তা পরিশোধ করতে অস্বীকার করতে পারবেন না। বিয়ের আগে যদি 'দেনমোহর' নির্ধারিত না হয়ে থাকে অথবা স্ত্রী 'দেনমোহর' দাবি করবে না এমন শর্তে বিয়ে সম্পাদিত হয়, তবুও পরবর্তীতে দেনমোহর নির্ধারণ করে স্ত্রীকে উপযুক্ত 'দেনমোহর' দিতে হবে।

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী 'দেনমোহর' দেয়ার পদ্ধতি সম্পর্কে কাবিনে বিস্তারিত উল্লেখ না থাকলেও স্ত্রী চাওয়া মাত্র সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে বলা হয়েছে।

স্বামীর মৃত্যুর পরেও স্ত্রীর দেনমোহরের অধিকার শেষ হয়ে যাবে না। এ ক্ষেত্রে অন্য সব সাধারন ঋণের মতই তা স্ত্রীর প্রাপ্য। দেনমোহর স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করতে হবে। যদি অন্যান্য উত্তরাধিকারীরা স্ত্রীর প্রাপ্য বুঝিয়ে দিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে।

অন্যদিকে যদি স্ত্রীর আগে মৃত্যু হয় এবং স্ত্রীর 'দেনমোহর' পরিশোধ করা না হয়ে থাকে, তাহলে স্ত্রীর উত্তরাধিকারীরা দেনমোহর পাওয়ার অধিকারী হবেন। কোনো গড়িমসি করলে স্ত্রীর উত্তরাধিকারীরা দেনমোহর পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন।

পরিশেষে বলব, 'আমার বউই তো' ভেবে দেনমোহর কে গুরুত্বহীন মনে করবেন না।

সাদিয়া
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

29/12/2022
25/12/2022

"If you want Peace,
Work for Justice"------ Pope Paul vi

Address

Mirpur-2, Kamal Sarani
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Sadia Fatah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv. Sadia Fatah:

Share

Category