16/04/2026
ধার্মিকতাই ভালো আচরণের নিশ্চয়তা দেয় না
ইবন নাসর আল-ফাকিহ (রহ.) বলেন:
“আমি এমন এক নারীকে বিয়ে করেছিলাম, যিনি আল্লাহর কিতাবের (কুরআন) হাফেজা এবং মুয়াত্তা মালিক (বিখ্যাত হাদিস গ্রন্থ) তার মুখস্থ ছিল। ইবাদতে ছিলেন অত্যন্ত যত্নশীল।
তবুও, এসব কিছু থাকা সত্ত্বেও আমি তার সাথে টানা তিন দিনও প্রকৃত সুখ অনুভব করিনি।”
[আবু বকর আল-মালিকি, ‘রিয়াদ’, ২/১৮৬]
বাস্তবতা হলো: জ্ঞান বা ইবাদত থাকলেই সুন্দর চরিত্র (আখলাক) নিশ্চিত হয় না।
একজন ব্যক্তি প্রতিদিন ১০০ রাকাআত নামাজ পড়তে পারেন, কিন্তু পরিবারের হক আদায় না করতে পারেন, কৃপণ হতে পারেন, বা রাগের বশে স্ত্রী-সন্তানের সাথে খারাপ আচরণ করতে পারেন।
একজন নারী প্রতিদিন ১০০ পৃষ্ঠা কুরআন পড়তে পারেন, কিন্তু অকৃতজ্ঞ হতে পারেন, গীবত করতে পারেন, ঝগড়া-বিবাদ সৃষ্টি করতে পারেন, কিংবা স্বামীকে কষ্ট দিতে পারেন।
তাই জীবনসঙ্গী বা সঙ্গীনী নির্বাচন করার সময় এমন কাউকে বেছে নিন, যার মধ্যে একসাথে রয়েছে—
দ্বীনদারিতা (ধর্মপরায়ণতা)
জ্ঞান
এবং উত্তম আখলাক (সুন্দর চরিত্র)
কারণ প্রকৃত পরিপূর্ণতা এই তিনটির সমন্বয়েই আসে।
আর যে ব্যক্তি এমন সমন্বিত গুণের অধিকারিনী কোনো জীবনসঙ্গিনী পেলো সে তো সফলদের একজন। আলহামদুলিল্লাহ।
পোস্টটি Mohmand Afghan থেকে নিয়ে অনুবাদ করে কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে।