Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম

Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম Income Tax, VAT & Company Law Consultants & Service Provider
আয়কর, ভ্যাট এবং কোম্পানি আইন পরামর্শদাতা এবং সেবা প্রদানকারী

📢 নতুন অর্থবছর শুরু ১ এপ্রিল থেকে!🇧🇩 ১ এপ্রিল – ৩১ মার্চ হবে বাংলাদেশের নতুন অর্থবছর—এমন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে ২০...
18/08/2026

📢 নতুন অর্থবছর শুরু ১ এপ্রিল থেকে!

🇧🇩 ১ এপ্রিল – ৩১ মার্চ হবে বাংলাদেশের নতুন অর্থবছর—এমন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে ২০২৮-২৯ অর্থবছর থেকে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই – ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। নতুন ব্যবস্থায় অর্থবছরের সময়সীমা পরিবর্তন করে ১ এপ্রিল – ৩১ মার্চ করা হলে বাজেট প্রণয়ন, সরকারি আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে।

📌 নতুন অর্থবছর: ১ এপ্রিল – ৩১ মার্চ
📌 কার্যকর: ২০২৮-২৯ অর্থবছর থেকে

💬 অর্থবছরের সময় পরিবর্তনের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

#নতুন_অর্থবছর #অর্থবছর #বাংলাদেশ #অর্থনীতি #বাজেট

📢 একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ!ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC) একবারে ৫ ...
17/08/2026

📢 একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ!

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC) একবারে ৫ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের উদ্যোগ নিয়েছে।

✅ একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়ন
✅ ঘরে বসেই অনলাইনে নবায়নের উদ্যোগ
✅ হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের সুবিধা

তবে, ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়ন সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা এখনো প্রকাশ হয়নি। নির্দেশনা জারি হওয়ার পর নবায়নের বিস্তারিত নিয়ম, ফি ও অন্যান্য শর্ত জানা যাবে।

👉 নির্দেশনা প্রকাশ হলে বিস্তারিত জানানো হবে।

📞 আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম
বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ঢাকা।
01521-432072

টার্নওভার ট্যাক্স—না কি ক্ষুদ্র ব্যবসায়ীদের গলার কাঁটা?গত অর্থবছর পর্যন্ত টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হওয়ার জন্য ন্যূনত...
22/07/2026

টার্নওভার ট্যাক্স—না কি ক্ষুদ্র ব্যবসায়ীদের গলার কাঁটা?

গত অর্থবছর পর্যন্ত টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হওয়ার জন্য ন্যূনতম ৪ কোটি টাকা টার্নওভার/গ্রস রিসিপ্টের শর্ত ছিল। কিন্তু অর্থ আইন, ২০২৬-এ সেই সীমা আর রাখা হয়নি।
ফলে আইনের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যবসা বা পেশাজীবীর বার্ষিক গ্রস রিসিপ্ট বা টার্নওভার যদি মাত্র ১ লাখ টাকাও হয়, তবুও তাকে ১,০০০ টাকা টার্নওভার ট্যাক্স পরিশোধ করতে হতে হবে।

এ ধরনের বিধান ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করতে পারে।

করব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত করের আওতা বৃদ্ধি করা, তবে তা যেন ন্যায্যতা ও সক্ষমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
আশা করি, নীতিনির্ধারক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং পূর্বের ন্যায় একটি যুক্তিসঙ্গত গ্রস রিসিপ্ট/টার্নওভার সীমা নির্ধারণ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য এই বিধান শিথিল করবেন।

📞 আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম
বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ঢাকা।
01521-432072

অর্থ আইন ২০২৬ এর ক্রমিক নং ৯৭ যাহা আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭০ অনুযায়ী এখন সারা বছরই রিটার্ন দাখিল করা যাবে।তবে তা ভাগ হবে...
17/07/2026

অর্থ আইন ২০২৬ এর ক্রমিক নং ৯৭ যাহা আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭০ অনুযায়ী এখন সারা বছরই রিটার্ন দাখিল করা যাবে।

তবে তা ভাগ হবে ৪টা কোয়াটারে, যাতে কিছু অংশে থাকবে প্রণোদনা অপর দিকে কিছু অংশে থাকবে জরিমানা।

সময়মত আয়কর রিটার্ন দাখিল করুন জরিমানা ও অতিরিক্ত কর এড়িয়ে চলুন।

📞 আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম
বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ঢাকা।
01521-432072

📌 আয়কর আইন, ২০২৩-এর ধারা ২১: অপ্রদর্শিত বৈদেশিক সম্পদের ক্ষেত্রে জরিমানার বিধানআয়কর আইন, ২০২৩-এর ধারা ২১ অনুযায়ী, কোনো ন...
16/07/2026

📌 আয়কর আইন, ২০২৩-এর ধারা ২১: অপ্রদর্শিত বৈদেশিক সম্পদের ক্ষেত্রে জরিমানার বিধান

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২১ অনুযায়ী, কোনো নিবাসী বাংলাদেশি করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশি এমন কোনো ব্যক্তির রিটার্নে প্রদর্শিত নয়—এমন কোনো বৈদেশিক সম্পদের অস্তিত্ব পাওয়া গেলে এবং করদাতা ওই সম্পদ অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে, উক্ত সম্পদের ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে আরোপযোগ্য হবে।

তবে এই জরিমানা আরোপ ও আদায় প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য—

🔹 ১। প্রযোজ্যতা:
এই বিধানটি মূলত নিবাসী বাংলাদেশি করদাতা অথবা জন্মসূত্রে বাংলাদেশি এমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যার অপ্রদর্শিত বৈদেশিক সম্পদ শনাক্ত হয়েছে।

🔹 ২। তদন্তের ক্ষমতা:
উপ-কর কমিশনারের নিকট যদি যৌক্তিক কারণ থাকে যে কোনো করদাতার অপ্রদর্শিত বৈদেশিক সম্পদ রয়েছে, তবে তিনি এই বিষয়ে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করতে পারেন। এই তদন্তের প্রয়োজনে দেশের ভেতরে কিংবা বিদেশের মাটিতেও তথ্য সংগ্রহের ব্যবস্থা করা যেতে পারে।

🔹 ৩। জরিমানা নির্ধারণ ও আদায়:
উপ-কর কমিশনার কর্তৃক উক্ত জরিমানা নির্ধারিত হবে। জরিমানা আদায়ের লক্ষ্যে প্রয়োজনবোধে সংশ্লিষ্ট করদাতার দেশে বা বিদেশে অবস্থিত অন্য যেকোনো সম্পদ বাজেয়াপ্ত বা বিক্রয় করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

🔹 ৪। আত্মপক্ষ সমর্থনের সুযোগ:
জরিমানা আরোপের সিদ্ধান্তের পূর্বে করদাতাকে আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের জন্য এবং তার বক্তব্য উপস্থাপনের জন্য যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান করা বাধ্যতামূলক।

⚖️ আইন সম্পর্কে সচেতন থাকুন, সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করুন এবং বৈদেশিক সম্পদের তথ্য আইন অনুযায়ী যথাযথভাবে প্রকাশ করুন।

📞 আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন: Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম
📱 01521-432072

#আয়কর

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিJunior Associate (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগএকটি স্বনামধন্য Law Firm-এ Junior Associate পদে এক...
10/07/2026

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
Junior Associate (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগ

একটি স্বনামধন্য Law Firm-এ Junior Associate পদে একজন যোগ্য ও উদ্যমী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

🎓 শিক্ষাগত যোগ্যতা: বিজনেস বিষয়ে স্নাতক (Business Graduate)।

⭐ অগ্রাধিকার পাবেন যারা:
*আয়কর (Income Tax) ও ভ্যাট (VAT) বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে।
*ITP, VAT Consultant (VC) অথবা CA Internship সম্পন্ন করেছেন।
*ট্যাক্স ও করপোরেট পেশায় দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে আগ্রহী।

💼 বেতন: আলোচনা সাপেক্ষে।

📍 কর্মস্থল: পুরানা পল্টন, ঢাকা।

📩 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের হোয়াটসঅ্যাপ অথবা ই-মেইলের মাধ্যমে তাঁদের হালনাগাদ (Updated) CV পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ:
📱 +880 1712-355973
📱 +880 1521-432072
ই-মেইল:
📧 [email protected]
📧 [email protected]

⏳ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

📢 অর্থ আইন, ২০২৬-এর তফসিল-২, প্রথম অংশের অনুচ্ছেদ-ক অনুযায়ী ২০২৬–২০২৭ এবং ২০২৭–২০২৮ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির আয়কর হ...
09/07/2026

📢 অর্থ আইন, ২০২৬-এর তফসিল-২, প্রথম অংশের অনুচ্ছেদ-ক অনুযায়ী ২০২৬–২০২৭ এবং ২০২৭–২০২৮ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির আয়কর হার, করমুক্ত আয়ের সীমা এবং ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে।

📊 নির্ধারিত করহার অনুযায়ী আহরীত আয়ের বিপরীতে কত টাকা আয়কর প্রযোজ্য হতে পারে, তার একটি সহজ ও বোধগম্য কর হিসাব (Calculation) উপস্থাপন করা হলো।

✅ সঠিক তথ্য দিন, সঠিক কর প্রদান করুন।

📝 আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন এবং দেশের উন্নয়নে আপনার দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করুন।

📞 কর, ভ্যাট ও কোম্পানি আইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম
📱 01521-432072

#আয়কর

📢 সম্পত্তির দলিল নিবন্ধনে দানকর: নতুন বিধান নিয়ে বিভ্রান্তি দূর করুন।✅ যা জানা জরুরি:🔹 আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎ...
07/07/2026

📢 সম্পত্তির দলিল নিবন্ধনে দানকর: নতুন বিধান নিয়ে বিভ্রান্তি দূর করুন।

✅ যা জানা জরুরি:

🔹 আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে।

🔹 ২০২৬-২০২৭ অর্থবছর থেকে ধারা ১২৫-এ নতুন উপধারা (২ক) সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে—

শুধুমাত্র হেবা (হিবা) বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে, নিবন্ধনকারী কর্মকর্তা দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে এ-চালানের মাধ্যমে দানকর সংগ্রহ করবেন।

গুরুত্বপূর্ণ বিষয়

✅ হেবা/দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে দানকর প্রযোজ্য:-

১. দানকর প্রদান করবেন দানকারী/হেবাকারী।
২. দানকরের হার, অব্যাহতি ও অন্যান্য বিষয় নির্ধারিত হবে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী।
৩. এক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য নয়।

✅ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর

১. দানকর প্রযোজ্য নয়।
২. শুধুমাত্র প্রচলিত বিধান অনুযায়ী উৎসে কর সংগ্রহ করা হবে।

📌 সারসংক্ষেপ:
দানকর শুধুমাত্র হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে দানকর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

⚖️ আইন সম্পর্কে সঠিক তথ্য জানুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ কর আইনজীবীর সহায়তা নিন।

#আয়কর #দানকর #হেবা #সম্পত্তি_নিবন্ধন

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব স্যার।
29/06/2026

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব স্যার।

📌 এক নজরে ধারা ১৮২ অনুযায়ী আয়কর অডিট প্রক্রিয়ার ৮টি ধাপআয়কর রিটার্ন অডিট মানেই অনেকের কাছে আতঙ্ক। কিন্তু বাস্তবে এটি একট...
28/06/2026

📌 এক নজরে ধারা ১৮২ অনুযায়ী আয়কর অডিট প্রক্রিয়ার ৮টি ধাপ

আয়কর রিটার্ন অডিট মানেই অনেকের কাছে আতঙ্ক। কিন্তু বাস্তবে এটি একটি আইন দ্বারা নির্ধারিত ও ধাপে ধাপে পরিচালিত প্রক্রিয়া।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৮২ অনুযায়ী অডিট প্রক্রিয়ার প্রধান ৮টি ধাপ নিচে তুলে ধরা হলো—

✅ ১. অডিট নির্দেশিকা প্রণয়ন (ধারা ১৮২(১))
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অডিটের জন্য নির্দেশিকা ও Audit Risk Factors নির্ধারণ করে।

✅ ২. রিটার্ন নির্বাচন (ধারা ১৮২(২))
নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে রিটার্ন বা সংশোধিত রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়।

✅ ৩. অনুমোদন (ধারা ১৮২(৩))
নির্বাচিত রিটার্ন আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে।

✅ ৪. অবহিতকরণ (ধারা ১৮২(৪))
করদাতাকে অডিট শুরু হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় তথ্য বা দলিল চাওয়া হতে পারে।

✅ ৫. অডিট প্রতিবেদন (ধারা ১৮২(৫))
অডিট শেষে কর্মকর্তার পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হয়।

✅ ৬. প্রতিবেদন গ্রহণ (ধারা ১৮২(৬))
উপযুক্ত কর্তৃপক্ষ অডিট প্রতিবেদন পর্যালোচনা ও গ্রহণ করেন।

✅ ৭. অসম্পূর্ণতা নিরসন (ধারা ১৮২(৭))
প্রয়োজনে অতিরিক্ত তথ্য, ব্যাখ্যা বা নথি চেয়ে অডিটের অসম্পূর্ণতা দূর করা হয়।

✅ ৮. সময়সীমা (ধারা ১৮২(৮))
সংশ্লিষ্ট করবর্ষ সমাপ্ত হওয়ার পরবর্তী সর্বোচ্চ ২ (দুই) করবর্ষের মধ্যে রিটার্ন অডিটের জন্য নির্বাচন/অনুমোদন এবং অডিট কার্যক্রম শুরু করতে হবে।

💡 মনে রাখবেন

🔹 অডিটে নির্বাচন হওয়া মানেই কর ফাঁকি দেওয়া হয়েছে—এমন নয়।
🔹 এটি একটি Risk-Based Verification Process, যার উদ্দেশ্য হলো রিটার্নে প্রদত্ত তথ্যের যথার্থতা যাচাই করা।
🔹 সঠিক তথ্য, প্রয়োজনীয় দলিল এবং আইনসম্মত রিটার্ন দাখিল করলে অডিট নিয়েও অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

আপনার আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন বিষয়গুলোকে করুন আরও সহজ, সঠিক ও ঝামেলামুক্ত।

#আয়কর

Address

Https://maps. App. Goo. Gl/FSHG55Ur8Vmwee6k 7
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Tax Bondhu. Com - ট্যাক্স বন্ধু. কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category