29/08/2026
১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ১২২ক ধারা সংশোধন হতে যাচ্ছে, জমি দান করার পরও আমৃত্যু দাতা সেই জমি ভোগদখল করতে পারবে।
পিতা-মাতা ও ছেলেমেয়ে, দাদা-দাদি নানা-নানি ও নাতি নাতনি এবং স্বামী স্ত্রীর মধ্য এই ধরণের শর্তযুক্ত দান দলিল সম্পাদন করা যাবে। যেকোনো ধর্মের ব্যক্তিরাই এরকম শর্তযুক্ত দান দলিল করতে পারবে।
দলিলের উভয়পক্ষ মিলে দলিল বাতিলও করতে পারবে। দাতা একা বাতিল করতে চাইলে দেওয়ানি আদালতে যেতে হবে। গ্রহিতা মারা গেলে সম্পত্তির মালিকানা গ্রহিতার ওয়ারিশ বরাবর হস্তান্তর হবে।