Doodeer

Doodeer .

20/03/2026
27/02/2026

যে শিক্ষা বা জ্ঞান মানুষকে আল্লাহর পরিচয়, তাঁর হুকুম-আহকাম মেনে চলতে এবং আখিরাতের কল্যাণের পথে পরিচালিত করে না, তা প্রকৃতপক্ষে উপকারী জ্ঞান বা সঠিক শিক্ষা নয়।

14/02/2026

মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করা একটি শিশু নৈতিকতা, মানবিকতা এবং জ্ঞানচর্চার মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। কিন্তু বর্তমান সমাজে আপাত দৃষ্টিতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও নৈতিকতা ও মানবিকতাবোধের অধঃপতনের ফলে সমাজ আজ অবক্ষয়ের চরম পর্যায়ে।

অনিয়ম, যথাযথ শিক্ষার অভাব, অপরাধের প্রশয়, ক্ষমতার অপব্যবহার, দুর্বল নৈতিক অবস্থান, ধর্মীয় জ্ঞানের অভাব, এগুলো সামজিক অবক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী।

07/12/2025

বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তি ইসলামী শরিয়তের নিয়মে ভাগ করাকে ফরায়েজ বলা হয়।

ফরায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টনের আগে প্রথমে বাবার জানাজা ও দাফনের খরচ, তারপর ঋণ পরিশোধ এবং ওসিয়ত (যদি থাকে, মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের মধ্যে) পূরণ করতে হয়। এরপর অবশিষ্ট সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ করা হয়।

বাবার স্ত্রী, পুত্র, কন্যা ও মা—এরা সাধারণত ফরায়েজের অধিকারভুক্ত হন। স্ত্রী সন্তান থাকলে মোট সম্পত্তির এক-অষ্টমাংশ (১/৮) পান, আর সন্তান না থাকলে এক-চতুর্থাংশ (১/৪) পান। ছেলেমেয়ে থাকলে ছেলে পায় মেয়ের দ্বিগুণ অংশ।

উদাহরণস্বরূপ, যদি দুই ছেলে ও এক মেয়ে থাকে, তবে অবশিষ্ট সম্পত্তি তাদের মধ্যে এমনভাবে ভাগ হবে যে প্রতিটি ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। মায়ের অংশ সন্তান থাকলে এক-ষষ্ঠাংশ (১/৬), না থাকলে এক-তৃতীয়াংশ (১/৩)।

06/12/2025
06/12/2025
05/12/2025

ঘটনা ঘটে গেছে!
মিরপুর চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছে সিংহ!

20/11/2025

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ঐতিহাসিক রায়।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো।

10/08/2025

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা
করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড়
পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম
করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড়
পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন,
কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে
কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা (আঃ) বুঝে
ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে" প্ৰভু, এখন
আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার
পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে
রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ
ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু

একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী".

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি
ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো,বাবা!

এই জঙ্গল কতবড়?

বাবা উত্তরে বলেছিলো, অনেক বড়।
ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড়
কোনো কিছু আছে?

তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল
থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু
আছে?

সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে ও
বড়।
ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?

তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে 'নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ
ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক
দান করুন"

আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল
করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর
অন্যের কাছে পৌঁছে দিয়েছে।

আবু দাউদঃ ৫১৫

Address

Cumilla
3500

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 11:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801711874085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doodeer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share