25/07/2018
আজ কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রেস বিজ্ঞপ্তিঃ
"এসো মানুষের জন্য কাজ করি"-এই শ্লোগানে ২০১৪ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠা হওয়া কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
মাত্র ১৮ জন তরুণ উদ্যোক্তার মাধ্যমে শুরু হয়ে বর্তমানে এ ফোরামের অধীনে সমগ্র বাংলাদেশে ১৪০ জন এবং বিদেশে ১০ এর অধিক তরুণ পরিবেশ ও মানবাধিকার কর্মী নিজস্ব ফান্ডে এ ফোরামে কাজ করছে।বর্তমানে ফোরামের কার্যক্রম গণচীন,কাতার,
মায়ানমার,সৌদি আরব প্রভৃতি দেশে চলমান রয়েছে।
বর্তমানে সংস্থাটি ৩০টি শাখা,১০টি অফিস,৩৩টি বিভাগের সমন্বয়ে ১১টি লক্ষ্য এবং ৭১ টি কর্মসূচি নিয়ে কাজ করছে।বর্তমানে ফোরামটির ৪টি ফরেন ডেস্ক কাজ করছে।
তৃনমূল পর্যায়ে মৌলিক মানবাধিকার সংরক্ষণ,পরিবেশগত সংকট নিরসন,জলবায়ু পরিবর্তন রোধ,গণসচেতনতা তৈরি প্রভৃতি বিষয়ে গত ৪ বছরে বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংস্থাটি।
সংস্থাটি বিভিন্ন সময়ে শিক্ষা উপকরন বিতরন,ঈদ বস্ত্র,শীতবস্ত্র বিতরণ,বৃক্ষরোপন অভিযান,সভা,
সেমিনার,সমাবেশ,ক্যাম্পেইন প্রভৃতি আয়োজন করেছে।এছাড়াও বন্যা,জলোচ্ছ্বাস,ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ত্রাণ কার্যক্রম,পরিদর্শন,প্রশাসনকে সহযোগিতা করে আসছে। সরকারের বিভিন্ন পর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রমে বর্তমানে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,
কউক,পৌর কর্পোরেশন,সিভিল সোসাইটি,এনজিও,
আইএনজিও,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক সংগঠন প্রভৃতি ফোরামে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে ২৬ আগস্ট রেপিড এ্যকশন নিয়ে দেশ এবং বিদেশে এ ব্যাপারে সমগ্র বিশ্বের এনজিও এবং গণমাধ্যম সমূহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ফোরামটি।
বর্তমানে কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরাম জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,দক্ষিণ আফ্রিকার এনজিও প্ল্যাটফর্ম পালস,ব্রিটিশ সিভিল সোসাইটি মিডিয়া,এ্যালায়েন্স ম্যাগাজিন,চিলির সেলাভিপ,আন্তর্জাতিক পরিবেশ ফোরাম,ক্লিন আপ দ্যা ওয়ার্ল্ড,কক্সবাজার সিএসও এনজিও ফোরামের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে।অদূর ভবিষ্যতে সংগঠনটি বিশ্বব্যাপী কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংস্থাটির প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া সংস্থাটির উপদেষ্টা পরিষদ,পরিচালনা পর্ষদ,সমন্বয়কবৃন্দ,সেক্রেটারীয়েট,
প্রতিনিধিবৃন্দ,এ্যাম্বাসেডরবৃন্দ,ম্যানেজার,এসোসিয়েট,সদস্য,অনলাইন একটিভিস্ট ও সকল শুভানুধ্যায়ীদের কে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকল পর্যায়ে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতন হওয়ার জন্য এবং ব্যাক্তি,সমাজ,রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তা চর্চার আহবান জানিয়েছেন।
প্রেরক-
ফাহিমুল আলম
সম্পাদক(মিডিয়া)
কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরাম।