14/05/2018
সম্মানিত সুধী,
আসসালামু-আলাইকুম,
ফ্রিলেন্সিং খাতকে উৎসাহিত ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর সকল, স্থানীয় ফ্রিল্যান্সার সহ নতুন ফ্রিলেন্সিং সম্ভবনা শীর্ষক একটি গোল টেবিল আলোচনা আয়োজন করতে চাইছেন। এর ধারাবাহিকতায় মাননীয় জেলা প্রশাসক কর্ম ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের সকল সমস্যা, সমস্যা উত্তরণে করনীয় বিষয় সমূহ এবং জেলা প্রশাসন, কুমিল্লার পক্ষ থেকে কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা একটি প্রতিবেদন আকারে লিপিবদ্দ করার আদেশ প্রদান করেন স্থানীয় ফ্রিল্যান্সারদের।
পরবর্তীতে গত ৮ এপ্রিল ২০১৮ ইং তারিখ, কুমিল্লার স্থানীয় ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে, স্কুল অফ ফ্রিলেন্সিং এর প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা আইসিটি বিষয়ক কমিটির সদস্য- এস কে চৌধুরী মাসুম একটি প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন দাখিল পরবর্তীতে, কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর, স্থানীয় ফ্রিল্যান্সারদের সহ আগামী ১৬ মে ২০১৮ ইং তারিখ, বিকাল ৫:০০ ঘটিকা জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে সকল ফ্রিল্যান্সারদের সাথে আলোচনা সভায় যোগ দিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অতএব কুমিল্লা জেলার সকল ফ্রিল্যান্সারদের আগামী, ১৬ মে ২০১৮ বিকাল ৫:০০ ঘটিকা জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেলো।