MRP & Epassport Comilla

ই-পাসপোর্টের সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমুহ
https://www.epassport.gov.bd/landing/articles/faq


Apply Your e-Passport Application Here
https://www.epassport.gov.bd/onboarding

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ...
08/01/2026

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব মানি চেঞ্জার ও অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জিএফইটি ২০১৮-অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। এ সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে।

মানি চেঞ্জাররা অবশ্যই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা- এ তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে গ্রাহকের কাছ থেকে ফি নেয়ার পর রসিদ দিতে হবে এবং আদায় করা ফির সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে।

আগে জারি করা অন্যান্য সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে লাইসেন্সপ্রাপ্ত সব মানি চেঞ্জার এবং বিদেশি মুদ্রার অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে।







#জন্মনিবন্ধন

#হেল্পলাইন


#পাসপোর্ট


বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট অফিসের সকল সেবা এখন অনলাইনে। আগে যেখানে পাসপোর্টের অবস্থা জানতে অফিসে যেতে হতো, এখন ঘরে বসে...
23/12/2025

বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট অফিসের সকল সেবা এখন অনলাইনে। আগে যেখানে পাসপোর্টের অবস্থা জানতে অফিসে যেতে হতো, এখন ঘরে বসেই আপনি অনলাইনে জানতে পারবেন আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা, প্রক্রিয়াধীন আছে কিনা, নাকি রেডি ফর ডেলিভারি অবস্থায় আছে।

#বাংলাদেশ #পাসপোর্ট #অনলাইন #সরকার

তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা ক...
19/05/2025

তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।

এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক আজ এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।


@

পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন আর লাগবে না। এটা আমাদের নাগরিক অধিকার। -ড. মুহাম্মদ ইউনুস #পাসপোর্ট
16/02/2025

পাসপোর্ট করতে পুলিশ ভ্যারিফিকেশন আর লাগবে না। এটা আমাদের নাগরিক অধিকার।

-ড. মুহাম্মদ ইউনুস

#পাসপোর্ট

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি  হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য জল...
08/11/2024

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)

মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য জলছাপের মাধ্যমে ছবির নিচে লুক্বায়িত থাকে এবং একই সঙ্গে এতে থাকে একটি “মেশিন রিডেবল জোন(MRZ)” যা পাসপোর্ট বহনকারীর ব্যক্তিগত তথ্য, বিবরণী ধারণ করে। MRZ লাইনে লুকায়িত তথ্য শুধুমাত্র নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পড়া যায় ফলে ভ্রমণ ডকুমেন্ট এর নিরাপত্তা বৃদ্ধি পায় এবং MRZ লাইন দ্রুততম সময়ে পড়া যায় ফলে ইমিগ্রেশনে প্রক্রিয়াকরণ সময় কম লাগে। এমআরপি কম্পিউটার এ মুদ্রিত।

কিভাবে করবেন এমআরপি ?

প্রথমে এমআরপি ফরম সংগ্রহ করতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করুন। (ওয়েব সাইট হতে সংগ্রহকৃত/অনলাইনে আবেদনকৃত ফরমটি অবশ্যই উভয় পেজে প্রিন্ট করতে হবে)
অথবা online এ আবেদন করুন । (শুধুমাত্র নতুন আবেদনের ক্ষেত্রে online পদ্ধতি ব্যবহার করুন)
আবেদন ফরম পূরণ করার আগে আবেদনপত্রে উল্লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন। নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র/দলিলপত্রাদি সংযুক্ত করুন।
ব্যাংকে পাসপোর্টের নির্ধারিত ফি প্রদান করে ব্যাংক ভাউচার আবেদন ফরম এর সঙ্গে সংযুক্ত করুন।
পূরণকৃত ফরম সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্হিত হয়ে জমা দিন।
প্রয়োজনীয় তথ্য:
সরকারি কর্মকর্তা/ কর্মচারী, সরকারি চাকরিজীবীগণের স্বামী/স্ত্রী এবং তাদের নির্ভরশীল ১৫ (পনের) বছরের কম বয়সী সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
সরকারি কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বামী/স্ত্রী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান সাধারণ ফি জমা করে জরুরী সুবিধা পাবেন।
প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্বামী/স্ত্রী সাধারণ ফি প্রদান করে জরুরী সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে।
পাসপোর্ট সমর্পণকৃতদের (সারেন্ডারড) আবেদনপত্রের সাথে অবশ্যই পূর্বের পাসপোর্ট নিয়ে আসতে হবে।
কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।
ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পুর্বে একটি প্রাক ডেলিভারী রশিদ প্রদান করা হয় যাতে পাসপোর্ট এ প্রদর্শিত সকল তথ্য দেওয়া থাকে। উক্ত রশিদে আপনার তথ্য সঠিক আছে কিনা যাচাই করে নিন এবং কোন তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে জানিয়ে তাৎক্ষণিক সংশোধন করে নিতে পারবেন। উল্লেখ্য যে, পাসপোর্ট আবেদনকারীর ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পর মূল ডেলিভারী রশিদ প্রদান করা হয় এবং এরপর সংশোধনের আর কোন সুযোগ থাকে না। অতএব, কাউন্টার ত্যাগের পূর্বে আপনার তথ্য যাচাই করে ডেলিভারী রশিদ বুঝে নিন।
www.passport.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে Application Status অপশন থেকে ডেলিভারী রশিদে প্রদত্ত আপনার Enrolment ID এবং Date of Birth প্রদান করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন।
বিঃ দ্রঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন প্রতিটি বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ নাগরিক, অসুস্থ ব্যক্তি ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা কাউন্টারে আবেদন করার ব্যবস্থা আছে।
machine readable passport (mrp)
3machine ( )
#মেশিন #রিডেবল #পাসপোর্ট ( #এমআরপি)
@

👉 পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে :👉 Documents need to be carried w...
19/01/2023

👉 পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে :
👉 Documents need to be carried while enrolment at Passport offices.

👉 প্রয়োজনীয় কাগজপত্র:

১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি

👉 Required documents:

1.Printed application summary incl. appointment(if any)
2.Identification documents (NID card or Birth certificate)
3.Payment Slip
4.Previous Passport (if any)
5.GO/NOC for govt. service holder(if any)
6.Further documents depends on application nature/correction
7.Printed application form

Last updated: 12 আগস্ট 2021



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


মহান বিজয়ের মাসে অদ্য ০১ ডিসেম্বর থেকে কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য চালু হলো “ক্ষুদে বার্তা” সেবা।এই সেবার মা...
02/12/2022

মহান বিজয়ের মাসে অদ্য ০১ ডিসেম্বর থেকে কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য চালু হলো “ক্ষুদে বার্তা” সেবা।এই সেবার মাধ্যমে সেবা প্রত্যাশী আবেদনকারী তার আবেদীত পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্ষুদে বার্তার মাধ্যমে অবগত হতে পারবেন।

সাধারণত কোন আবেদনকারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য আবেদন দাখিল করলে তার আবেদন ফরমটি কোথায়, কি অবস্থায় আছে তা জানার জন্য দূর-দূরান্ত হতে শহরে এসে বিভিন্ন দপ্তরে যাতায়ত করেন।এতে করে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আর্থিক খরচের মধ্যে পড়েন এবং অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। এই ধরণের বিড়ম্বনা বন্ধে কুমিল্লা জেলার পুলিশ সুপার একটি বিশেষ অ্যাপ চালু করেন।

উক্ত অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর ফরমটি পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য পুলিশ গ্রহণ করা মাত্রই আবেদনকারীর দাখিলকৃত মোবাইল নাম্বারে তদন্তকারী অফিসারের নাম, ইউনিট ও মোবাইল নাম্বার সহকারে একটি ক্ষুদে বার্তা পৌঁছে যাবে। উক্ত ক্ষুদে বার্তার সূত্র ধরে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি তদন্তের জন্য কোন অফিসার এর নিকট আছে। আবেদনকারীর দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে পুনরায় আবেদনকারী তার দাখিলকৃত মোবাইল নাম্বারে তার আবেদনটি তদন্ত শেষে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দাখিল করা হয়েছে মর্মে একটি ফিরতি ক্ষুদে বার্তা পাবেন। এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীগণ খুব সহজেই কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই তার পাসপোর্ট এর তদন্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

কুমিল্লা জেলা পুলিশের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়া ও রুপ কল্প ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এর একটি প্রয়াস।



াসপোর্ট_তথ্য_সেবা

াসপোর্ট_কুমিল্লা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট

ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ     াসপোর্ট_তথ্য_সেবা      #বার্থ_সার্টিফিকেট #জন্ম_নিবন্ধন  #হেল্পলাইন ...
08/11/2022

ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


🔵  #বর্তমানে_ই_পাসপোর্ট_ফি_কত❓🔵  ❓➖➖➖➖➖➖➖➖➖➖➖⭕ Regular Delivery: Within 15 Working days / 21 days from the biometric enr...
10/10/2022

🔵 #বর্তমানে_ই_পাসপোর্ট_ফি_কত❓
🔵 ❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭕ Regular Delivery: Within 15 Working days / 21 days from the biometric enrolment date.

⭕ Express Delivery: Within 7 Working days / 10 days from the biometric enrolment date.

⭕ Super Express Delivery: Within 2 Working days from the biometric enrolment date.

⭕ Govt employees who have NOC/Retired doc (PRL) will get Express facilities with Regular fees/Super-Express facilities with Express fees .

e-Passport fees for inside Bangladesh (Including 15% VAT)

👉 e-Passport with 48 pages and 5 years validity

Regular delivery: TK 4,025
Express delivery: TK 6,325
Super Express delivery: TK 8,625

👉 e-Passport with 48 pages and 10 years validity

Regular delivery: TK 5,750
Express delivery: TK 8,050
Super Express delivery: TK 10,350

👉 e-Passport with 64 pages and 5 years validity

Regular delivery: TK 6,325
Express delivery: TK 8,625
Super Express delivery: TK 12,075

👉 e-Passport with 64 pages and 10 years validity

Regular delivery: TK 8,050
Express delivery: TK 10,350
Super Express delivery: TK 13,800
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
NB:
Last updated: 15 September 2022

ePassport fees can be paid in the following ways:

1. Online: Through " "
To check and download online payment slip( ) Click Here
2. Offline: Can be paid at any government or private banks through A-Challan.
To check and download offline payment slip( ) Click Here



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস আজজন্মসনদে ভুল, সংশোধন চেয়ে লাখ লাখ আবেদনজন্ম ও মৃত্যুসনদের তথ্যের সংশোধন চেয়ে ২৪ লাখ ৯১ হাজার...
06/10/2022

জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস আজ
জন্মসনদে ভুল, সংশোধন চেয়ে লাখ লাখ আবেদন
জন্ম ও মৃত্যুসনদের তথ্যের সংশোধন চেয়ে ২৪ লাখ ৯১ হাজার ৫৪৬ আবেদন জমা পড়েছে।
* প্রথম আলো

24/08/2022

NID তে ভুল থাকলে, আপনার সার্টিফিকেট অনুযায়ী এনআইডি কারেকশন করে নিন তারপর আবেদন করুন, ধন্যবাদ

16/08/2022

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না।
সূত্রঃ প্রথম আলো।

Address

Dhaka/Comilla/Chittagong Bypass Rd
Comilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8808165785

Alerts

Be the first to know and let us send you an email when MRP & Epassport Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRP & Epassport Comilla:

Share