Mohiuddin Atiq

Call Directions Contact the business

Mohiuddin Atiq Lawyer | Thinker | Writer |
(আমি সত্য, ন্যায় ও সাম্যের চাষ করি)
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

01/10/2026

জান্নাতের গ্যারান্টি...

হলদিয়ার জন্য দায়িত্বশীল নেতৃত্বে আমার ভাবনা:আমি মো. মহিউদ্দিন (আতিক) শিক্ষাগত যোগ্যতায় মাস্টার অব ল’ এবং বাংলাদেশ সুপ্র...
20/09/2026

হলদিয়ার জন্য দায়িত্বশীল নেতৃত্বে আমার ভাবনা:
আমি মো. মহিউদ্দিন (আতিক) শিক্ষাগত যোগ্যতায় মাস্টার অব ল’ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের Advocate। আইন পেশায় কাজ করার পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকের আইন উপদেষ্টা এবং সোনালী ব্যাংক পিএলসি-তে প্যানেল ল'ইয়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

আমার কাছে ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়। এটি মানুষের দৈনন্দিন অধিকার, সেবা ও স্থানীয় উন্নয়নের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান।

আমি এমন একটি সাসটেইনেবল হলদিয়া ইউনিয়নের ধারণা তুলে ধরছি—
যেখানে আইন হবে সবার জন্য সমান, সরকারি সেবা হবে নাগরিকের অধিকার, নেতৃত্ব হবে জবাবদিহিমূলক এবং উন্নয়ন হবে পরিকল্পিত ও ভবিষ্যতমুখী।

আমাদের লক্ষ্য হতে পারে—
সুস্থ ও জবাবদিহিমূলক নেতৃত্ব, পরিষ্কার পরিবেশ, উন্নত কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ, আধুনিক অবকাঠামো এবং একটি নিরাপদ সমাজ।

চেয়ারম্যান নির্বাচন শুধু একজন ব্যক্তিকে নির্বাচনের বিষয় নয়। এটি আগামী পাঁচ বছরের জন্য ইউনিয়নের প্রশাসন, সেবা ও উন্নয়নের দিক নির্ধারণের বিষয়। তাই প্রার্থীর চরিত্র, সক্ষমতা, অভিজ্ঞতা, অতীত ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

হলদিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে হলদিয়ার মানুষের সচেতন সিদ্ধান্তের ওপর।
আসুন, ব্যক্তি নয়—যোগ্যতা, সততা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিই।

আমাদের ভিশন, আমাদের মিশন.
19/09/2026

আমাদের ভিশন, আমাদের মিশন.

18/09/2026

ইউপি চেয়ারম্যান এমন চাই—যিনি ক্ষমতা ভোগ করবেন না, দায়িত্ব পালন করবেন; মানুষকে নিয়ন্ত্রণ করবেন না, সেবা নিশ্চিত করবেন; ব্যক্তির পক্ষে নয়, আইনের পক্ষে দাঁড়াবেন এবং আজকের হলদিয়া নয়, আগামী প্রজন্মের হলদিয়া সাসটেইনেবল ইউনিয়ন নির্মাণ করবেন।

28/08/2026

চুক্তি আইন, ১৮৭২ এর ২০২ ধারা অনুযায়ী, কোনো এজেন্সিতে বা পাওয়ারে যদি এজেন্টের নিজস্ব কোনো আর্থিক স্বার্থ জড়িত থাকে, তবেই কেবল তা অফেরতযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য হয়। তাই পণবিহীন অফেরতযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা লেখা থাকলেও তা ফেরতযোগ্য বা প্রত্যাহারযোগ্য।

26/08/2026

কোন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করা হয়নি—শুধু এই কারণে তার প্রতিকার নির্ধারিত হবে না। বরং সেই ডিক্রি তার অধিকার বা স্বার্থের ওপর আইনগতভাবে কী প্রভাব ফেলছে, তার ভিত্তিতেই প্রতিকারের পথ নির্ধারিত হবে।

08/08/2026

অনেক চিন্তা-ভাবনা করে ভূমি সংক্রান্ত মামলার বিষয়ে Land Suit Decision Making পলিসি তৈরি করেছি। LSDM = [CoA x Law (Deed25+Khatian15+DigitalEvidence10+Rent15+OralEvidence10+Possession25)+(AD10+HCD5)-Limitation20-{Govt.Claim25-(PublicDocument15+Oldrecord10)}]
আপনি চাইলে এই সরল অঙ্ককে আরো স্মার্ট করতে পারেন। যদি সম্ভব হয় তবে কমেন্টে জানান। আমি এডভোকেট মহিউদ্দিন আতিক আপনাকে অগ্রীম অভিনন্দন জানাচ্ছি।

06/08/2026

লিখিত দলিলের একাধিক পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে সবচেয়ে শেষে যে বক্তব্যটি লেখা হয়, সেটিই পূর্ববর্তী বক্তব্যগুলোকে বাতিল বা Override করে।

21/05/2026

ধর্ষণ প্রতিরোধে শুধু কঠোর আইন যথেষ্ট নয়। প্রয়োজন নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, দায়িত্বশীল মিডিয়া সংস্কৃতি, মানসিক উন্নয়ন এবং দ্রুত ও নিরপেক্ষ বিচারব্যবস্থার সমন্বিত প্রয়োগ। রাষ্ট্র পক্ষে সরকার কর্তৃক দলীয় সিলেকশনের মাধ্যমে পিপি নিয়োগ না দিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে পিপি নিয়োগ দেওয়া উচিত। একই সাথে তদন্তকারী কর্মকর্তাগণ ও পিপিগণের দুর্নীতি ও অবহেলা নজরে রাখার জন্য দুদক কিংবা আলাদা এজেন্সি নিয়োগ করা উচিত। তবেই মানুষ ন্যায়বিচার পাবেন।

06/05/2026

একজন ল'ইয়ারের সবচেয়ে বড় অস্ত্র আইন নয়, তার চিন্তাই সবচেয়ে বড় অস্ত্র। আইনের ফ্রেমে দাঁড়িয়ে সূক্ষ্ম ও সুশৃঙ্খলভাবে চিন্তা করাই সেই অস্ত্রের বুলেট। আর যখন সেই চিন্তা অনুযায়ী কাজ করা হয় তখন প্রতিপক্ষের ভিত্তি নষ্ট ও দুর্বল হয়ে যায়।

Address

Raozan Upazila
Chittagong

Telephone

+8801814839569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin Atiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohiuddin Atiq:

Shortcuts

Share