BD Law House - বিডি ল' হাউস

BD Law House - বিডি ল' হাউস Committed to giving the best Legal Advice
& Service to the clients with maintaining confidentiality

27/04/2026

নবপ্রণীত #রেজিস্ট্রেশন আইন (সংশোধন) ২০২৬, এ কোন কোন উল্লেখযোগ্য বিষয় সংযোজিত হলো দেখে নিন-

সংশোধিত আইনের
➡️ ২ নং ধারা- বায়নাপত্র দলিল সম্পাদনের ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হবে।

➡️৩ নং ধারা- বাংলাদেশের বাহিরে সম্পাদিত #দলিল বাংলাদেশে প্রবেশের ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হবে। (পূর্বে ৪ মাসের মধ্যে করতে হতো)

➡️৪ নং ধারা- পূর্বসূরির নামে রেকর্ডের মাধ্যমে সৃষ্ট খতিয়ান বা নামজারি খতিয়ান থাকলে নিজ নামে নামজারি ছাড়াই ওয়ারিশ সনদ দিয়ে সাফ-কবলা, দানপত্র, হেবার ঘোষণা, দানের ঘোষণা এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল (পাওয়ার অব অ্যাটর্নি আইনের অধীনে) দলিল সম্পাদনা করা যাবে।

অর্থাৎ, পিতা-মাতা, দাদা-দাদী ইত্যাদির নামে #খতিয়ান খতিয়ান বা #নামজারি থাকলে তাদের ওয়ারিশদের পুনরায় নামজারি না করলেও চলবে । ওয়ারিশান সনদের মাধ্যমেই তারা জমি হস্তান্তর করতে পারবেন।
তবে তাদের ওই পূর্বসূরীদের নামে কেবল দলিল থাকলে হবে না, ঐ দলিলমূলে রেকর্ডীয় খতিয়ান বা নামজারি থাকতে হবে। শুধু দলিল থাকলে আগে ঐ দলিলমূলে ওয়ারিশসূত্রে নামজারি করে আসতে হবে।

➡️ ৯ নং ধারা- ডিজিটাল পদ্ধতিতে অনলাইন দলিল রেজিস্ট্রেশন তথা ই- রেজিস্ট্রেশনকে আইনগতভাবে বৈধতা ও স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এছাড়াও আরও বিভিন্ন বিষয় সংযোজিত হয়েছে।
----

#ভূমি_সমাধান #জমি #আইন #জায়গা #ভূমি

Address

Court Hill
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 22:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
18:00 - 19:00
Thursday 09:00 - 22:00
18:00 - 19:00
Sunday 09:00 - 22:00
18:00 - 19:00

Telephone

+8801824100890

Alerts

Be the first to know and let us send you an email when BD Law House - বিডি ল' হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Law House - বিডি ল' হাউস:

Shortcuts

Share