Advocate Anisur Rahman

Advocate Anisur Rahman Civil / Criminal / Income Tax Lawyer
01813781232
01787028289

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার রাষ্ট্রের এক্সিডেন্ট ট্রাস্টি বোর্ড হইতে আর্থিক অনুদান পাবেন। এক্ষেত্রে দুর্ঘটনার ৩০ দিনের...
17/09/2025

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার রাষ্ট্রের এক্সিডেন্ট ট্রাস্টি বোর্ড হইতে আর্থিক অনুদান পাবেন। এক্ষেত্রে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে (ফরম নং-৩২) যথাযথভাবে পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৫৩ এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হইতে ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ বা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা খরচ প্রাপ্তির নিমিত্তে ধারা ৫৯ অনুযায়ী আবেদন ফরম নিম্নে দেওয়া হলো।

অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিচারপ্রার্থী পক্ষগণ, তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক...
14/05/2025

অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিচারপ্রার্থী পক্ষগণ, তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানী সংক্রান্ত অনুসরণীয় `প্র্যাকটিস নির্দেশনা` প্রসঙ্গে :

দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী সংস্কার...সামারি ট্রায়াল সহ ড্রাফটে থাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী বাদ গিয়ে দেওয়ানি ...
08/05/2025

দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী সংস্কার...

সামারি ট্রায়াল সহ ড্রাফটে থাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী বাদ গিয়ে দেওয়ানি কার্যবিধির নতুন সংশোধনীতে নিচের বিষয়গুলো এসেছে। বাদ যাওয়া বিষয়গুলো থাকলে বোধহয় আরো বেশি সুবিধাজনক হতো মামলা নিষ্পত্তি।

১. মিথ্যা, তুচ্ছ দাবি বা আত্মপক্ষ সমর্থনের জন্য ৫০০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে।
২. মেসেজ, ফোনকল দিয়ে সমন জারি করা যাবে এবং সমন যে জারি হয়েছে তার প্রমাণ রাখতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর আর্জিতে দিতে হবে।
৪. আদেশ ৯, বিধি ১৩ এর অধীন একতরফা ডিক্রি হলে তার বিরুদ্ধে ছানি একবারই চলবে।
৫. সাক্ষ্যগ্রহণ এর আগের পর্যায়ে ৪ বার সময় মঞ্জুর করা যাবে খরচা ছাড়া যেটা আগে ৬ বার ছিল।
৬. অ্যাফিডেভিট দিয়ে সাক্ষ্য দিতে হবে। ডকে দাঁড়িয়ে আর দিনের পর দিন সাক্ষ্য দিতে হবে না, নিতে হবে না। পক্ষ এবং বিচারক উভয়েরই কষ্ট কমে গেল। এতে মামলা নিষ্পত্তি কিছুটা এগিয়ে আসবে।
৭. রায় পাবার পর নতুন করে আর ডিক্রিজারি মামলা করতে হবে না। এই হয়রানি থেকে বিচারপ্রার্থীরা রক্ষা পেল।
৮. নথিতে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ থাকলে আপিল আদালত আর মামলা পুনর্বিচারে পাঠাতে পারবেন না, নিজেই নিষ্পত্তি করতে হবে।

28/04/2024

BDS রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে -
১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ
করুন।
৩। খাজনা হালনাগাদ রাখুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানা আইল নির্ধারণ করে রাখুন।
৬। জমি দখলে রাখুন।
৭। ইজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ
সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন,
প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে
রাখুন।

আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে
জমি খাস হয়ে যাবে। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন-মানসিকতা প্রস্তুত করুন।

খুতবার সময় দানবাক্স চালানোজুমআর সওয়াবকে নষ্ট করে দেয়ার মত কাজঅনেক মসজিদে দেখা যায়, জুমআ'র খুৎবা চলা অবস্থায়ও দানবাক্স ...
05/05/2023

খুতবার সময় দানবাক্স চালানো

জুমআর সওয়াবকে নষ্ট করে দেয়ার মত কাজ

অনেক মসজিদে দেখা যায়, জুমআ'র খুৎবা চলা অবস্থায়ও দানবাক্স চলতে থাকে। হাদীস শরীফে খুৎবা চলা অবস্থায় অন্যকে চুপ করতে বলাকেও অনর্থক কাজ বলা হয়েছে। সেখানে খুৎবার সময় দানবাক্স চালানো তো আরো বড় অনর্থক কাজ। সুতরাং তা পরিহার করা জরুরী।

বিগত একটি জুমআয় খুতবার সময়ে একজন মুরুব্বি লোক পকেট থেকে আতর বের করে নিজে লাগালেন। পাশাপাশি তাঁর আশেপাশের যতজনকে সম্ভব হয় সবাইকে স্বেচ্ছায় সেধে সেধে আতর লাগিয়ে দিলেন। তাঁর নিয়তটি অবশ্যই ভাল। জুমআর দিন সুগন্ধি ব্যবহার সুন্নত। তিনি হয়ত সেই সুন্নতের উপর আমল করতে চেয়েছেন। কিন্তু তিনি হয়ত জানেন না খুতবার সময় এই কাজটিও একটি অনর্থক কাজ বলে বিবেচিত হতে পারে। কারণ একটি হাদীসে এসেছে, খুতবার সময় বেখেয়ালে একটি পাথরও যদি কেউ স্পর্শ করে তাহলেও তা একটি অনর্থক কাজ।

প্রায় সকল মসজিদেই দানবাক্স চালানোর জন্য খুতবার আগে অথবা নামাজের পরে সময় দেয়া হয়। ইমাম সাহেবগণ খুতবার সময় দানবাক্স না চালানোর ব্যাপারে বারবার সতর্ক করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় কিছু অসচেতন মুসল্লি খুতবা চলাকালীন সময়ে এক পাশ থেকে দানবাক্স চালু করে দেন। যদিও ইমাম সাহেব দানবাক্স চালানোর কথা বলেন নি। ইমাম সাহেবের নিষেধ সত্ত্বেও অনেককে এরকম কাজ করতে দেখা যায়। আল্লাহ আমাদের ক্ষমা করুন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুমার জন্য মসজিদে এল তারপর চুপ থেকে খুৎবা শুনল তার দশ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে (খুতবার সময় একটি সামান্য) নুড়ি পাথর স্পর্শ করল সে ‘অনর্থক’ কাজ করল।
(সহীহ মুসলিম, কিতাবুল জুমুআ, হাদীস : ৮৫৭)

আরেক হাদীসে এসেছে, জুমার দিন খুৎবা চলা অবস্থায় যদি তোমার পাশের সাথীকে বল, ‘চুপ কর’ তাহলে তুমিও একটি অনর্থক কাজ করলে। (সহীহ বুখারী, হাদীস ৯৩৪; সহীহ মুসলিম, হাদীস ৯৩১)

‘নাহি আনিল মুনকার’ বা গোনাহের কাজ থেকে নিষেধ করা তো ভালো। কিন্তু খুৎবা চলা অবস্থায় সেটাকেও অনর্থক ও গোনাহের কাজ বলা হয়েছে। মসজিদের জন্য দান করা বা দান সংগ্রহ করা নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু তা যদি খুৎবা চলা অবস্থায় করা হয় তাহলে তাও অনর্থক ও গোনাহের কাজ বলে গণ্য হবে। এজন্য এ বিষয়ে খুবই সতর্ক থাকা জরুরী।

রেফারেন্সঃ
মাসিক আলকাউসার
https://www.alkawsar.com/bn/article/804/

জুমআর দিনের সুন্নাহ ভিত্তিক কিছু আমল সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পোস্টে:
https://muslimsday.com/জুমআর-দিনের-আমল/

03/04/2023
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা!কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকীয় পোস্টসহ মোট-১৩টি পদ নিয়ে বিএনপি জামায়াত মনো...
26/02/2023

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা!

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকীয় পোস্টসহ মোট-১৩টি পদ নিয়ে বিএনপি জামায়াত মনোনীত আইনজীবী ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী ও আওয়ামী আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিজয়ী লাভ করেন।

✅ জাল দলিল চেনার ৯টি সহজ উপায়ঃজমি কেনা-বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়। এমন বহু মানুষ রয়েছেন, জ...
22/02/2023

✅ জাল দলিল চেনার ৯টি সহজ উপায়ঃ

জমি কেনা-বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়। এমন বহু মানুষ রয়েছেন, জমি কেনা-বেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন। এজন্য দলিল চেনা খুবই জরুরি। নিম্নে জেনে নিন বিস্তারিত তুলে ধরা হল।

১. ভলিউডেমর তথ্য:
সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্ট্রার বা ভলিউমে লেখা হয়ে থাকে। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে।

২. স্বাক্ষর যাচাই:
অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়।

৩. মূল মালিক শনাক্ত:
এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিক কে, তা নির্ণয় করতে হবে।

৪. নামজারি:
সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না, সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায়, সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে, তাহলে বুঝতে হবে, কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে, তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না, তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কি না, এসব যাচাই করতে হবে।

৫. আমমোক্তারনামা:
সম্প্রতি কোনো আমমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে।

৬. তারিখ যাচাই:
কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কী, তা যাচাই করতে হবে।

৭. লেখক যাচাই:
সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিক্রীত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরেজমিন কথা বলে নেয়া দরকার।

৮. মালিকানা যাচাই:
জমির স্বত্ব কী বা মালিকানা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে। সাব-রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কি না।

৯. সিল-স্ট্যাম্প যাচাই:
দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এ নম্বরটি ঠিক আছে কি না, প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন।

১৩ ফেব্রুয়ারী ২০২৩যুগান্তর।।
13/02/2023

১৩ ফেব্রুয়ারী ২০২৩
যুগান্তর।।

Address

Chittagong
4761

Telephone

+8801787028289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Anisur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Anisur Rahman:

Share