07/06/2026
"রাষ্ট্র বনাম সোহেল রানা ও স্বপ্না আক্তার (রামিসা ধর্ষণ
ও হত্যা মামলা, ২০২৬)"
#রামিসা হত্যা মামলাটি বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন দ্রুত বিচার মামলার উদাহরণ।
#মামলার সংক্ষিপ্ত বিবরণ :
★১৯ মে ২০২৬: ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ।
★২০ মে ২০২৬: রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
★২৪ মে ২০২৬: পুলিশ চার্জশিট দাখিল করে।
★১ জুন ২০২৬: আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
★২ জুন ২০২৬: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
★৪ জুন ২০২৬: যুক্তিতর্ক শেষ হয়।
★৭ জুন ২০২৬: রায় ঘোষণা করা হয়।
#অর্থাৎ, মামলা দায়ের থেকে রায় পর্যন্ত মাত্র ১৮-১৯ দিনের মধ্যে বিচার সম্পন্ন হয়েছে।
#মামলার রায়: আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রধান আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং সহযোগী আসামি স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা।
#এই মৃত্যুদন্ডের রায় কি অবিলম্বে কার্যকর?
উত্তর না! মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হয় না।
★সাধারণত পরবর্তী ধাপগুলো হলো:
১.ডেথ রেফারেন্স হাইকোর্টে যাবে।
২.হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিল শুনবে।
৩.প্রয়োজনে আপিল বিভাগে আপিল হবে।
৪.রিভিউ আবেদন হতে পারে।
৫.রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা যেতে পারে।
সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকর করা যায়।
#তবে মামলাটি দায়েরের মাত্র ১৮ দিনের মধ্যে রায় ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় দ্রুত বিচারের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
#পরিশেষে একজন আইনজীবী হিসেবে পেশাগত দৃষ্টিকোণ থেকে বললে, মামলাটি" "—এই দুই নীতির ভারসাম্য নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের #ফৌজদারি বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আলোচিত হতে পারে।