06/07/2026
📢 কিছু করদাতার জন্য Income Computation Sheet (আয় পরিগণনাপত্র) এখন বাধ্যতামূলক
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৩, ধারা ১১২ক এবং ধারা ১৩০ক অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির করদাতাদের আয়কর রিটার্নের সাথে Income Computation Sheet (আয় পরিগণনাপত্র) দাখিল করা বাধ্যতামূলক।
অর্থাৎ, এই শ্রেণির করদাতারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) অথবা আয়কর আইনজীবী কর্তৃক প্রস্তুত ও প্রত্যয়নকৃত Income Computation Sheet ছাড়া আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
যাদের জন্য এটি প্রযোজ্য:
✅ সকল কোম্পানি
✅ দীর্ঘমেয়াদি চুক্তি (Long-term Contract) থেকে আয় রয়েছে—এমন ব্যক্তি
✅ সকল ফার্ম (Firm)
✅ সকল ব্যক্তিসংঘ (Association of Persons – AOP)
✅ সকল হিন্দু অবিভক্ত পরিবার (Hindu Undivided Family – HUF)
✅ সকল কৃত্রিমসত্তা (Artificial Juridical Person)
✅ স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন, হীরক বা প্লাটিনাম ক্রয়-বিক্রয় ব্যবসা বা পেশায় নিয়োজিত ব্যক্তি (ধারা ১১২ক-এর আওতাভুক্ত)
✅ যেসব উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার খুচরা বিক্রেতার নিকট সরাসরি পণ্য বিক্রয় বা সরবরাহ করেন (ধারা ১৩০ক-এর আওতাভুক্ত)
📌 দ্রষ্টব্য: উপরোক্ত তথ্য আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৩, ধারা ১১২ক এবং ধারা ১৩০ক-এর বিধান অনুসারে প্রস্তুত করা হয়েছে।
সময়সীমার আগেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন এবং বিধি অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করুন।
📞Tax Care
01720-887132
, ,