Belal Mahmud-বেলাল মাহমুদ

  • Home
  • Belal Mahmud-বেলাল মাহমুদ

Belal Mahmud-বেলাল মাহমুদ দেওয়ার মত আমার কিছু নেই
আছে শুধু রক্ত, ঘাম আর অশ্রু হয়তো মুক্তি দাও, নয়তো মৃর্ত্যু

03/05/2026
09/02/2026
আজকের দিনটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গভীর শোকের দিন।চলে গেলেন বেগম খালেদা জিয়া একজন মানুষ নন শুধু, একটি অধ্যায়, ...
30/12/2025

আজকের দিনটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গভীর শোকের দিন।

চলে গেলেন বেগম খালেদা জিয়া একজন মানুষ নন শুধু, একটি অধ্যায়, একটি সময়, একটি সংগ্রামের নাম।

তিনি ছিলেন আপোষহীন। ক্ষমতার লোভে নয়, সুবিধার মোহে নয়, নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকা একজন নারী। প্রবল চাপ, কারাবাস, অসুস্থ শরীর, রাজনৈতিক নিঃসঙ্গতা কিছুই তাকে নত করতে পারেনি। এই দৃঢ়তাই তাকে বানিয়েছিল “আপোষহীন দেশনেত্রী”।

বাংলাদেশের ইতিহাসে তিনি শুধু দুইবারের প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন কোটি মানুষের আশা ও ভরসার প্রতীক। একজন নারী হয়েও যে পুরুষশাসিত রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়ানো যায়।খালেদা জিয়া তা প্রমাণ করে গেছেন বারবার। ব্যক্তিগত জীবনে হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান, হারিয়েছেন সুস্থতা, তবুও আদর্শ ছাড়েননি।

অনেকে তাকে ভালোবাসবে, অনেকে সমালোচনা করবে, এটাই রাজনীতির নিয়ম। কিন্তু ইতিহাস অস্বীকার করতে পারবে না, তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেত্রীদের একজন। তার নাম উচ্চারিত হবে বহুদিন, বহু তর্কে, বহু স্মৃতিতে।

আজ তিনি নেই। কিন্তু রয়ে গেলেন তার সংগ্রাম, তার অবিচলতা, তার সাহস।
এই বিদায় আমাদের একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নতুন বাংলাদেশে যেন আর কোনো নেত্রীকে কষ্ট সয়ে বিদায় নিতে না হয়, যেন আর কোনো নেতাকে গু/লি/বিদ্ধ হয়ে রাজনীতি থেকে বিদায় নিতে না হয়। রাজনীতি হোক মতের লড়াই, প্রতিহিংসার নয়। ভিন্নমত থাকুক, কিন্তু থাকুক মানবিকতা।

আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন।
বাংলাদেশ হারাল এক শক্ত চরিত্রের নেত্রী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

16/12/2025
29/11/2025

বাবার হাতে গড়া রাজনৈতিক দল ও সর্বোপরি দেশের স্বার্থেই জনাব তারেক রহমানের এই আত্মত্যাগ। ভুলে গেলে চলবে না, তাঁর মধ্যে প্রবাহিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই পারিবারিক ঐতিহ্য ও শিক্ষা যেখানে আছে:
১। প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে হলেও দেশের স্বার্থে “নো কম্প্রোমাইস”;
২। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।

মায়ের এই কঠিন সময়ে তাঁর পাশে থাকতে না পারার অর্থই হচ্ছে ১৮ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্যই তাঁর এই বিসর্জন।

জনাব তারেক রহমান সমালোচনার ঊর্ধ্বে নন তবে অহেতুক বিতর্কিত করার বাসনা পরিহার করুন আর সম্ভব হলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে একান্ত আলাপচারিতায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জি...
21/11/2025

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে একান্ত আলাপচারিতায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Address

ইলিয়াছ খাঁন রোড়

4391

Telephone

+8801811291480

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belal Mahmud-বেলাল মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belal Mahmud-বেলাল মাহমুদ:

  • Want your business to be the top-listed Law Practice?

Share