Barrister Showgatul Anwar Khan

Barrister Showgatul Anwar Khan Barrister Showgatul khan is a Lawyer, Politician and Social Worker simultaneously.

04/01/2025

নিখিলেশ দাদার সাথে প্রিতম আচার্য্য

04/01/2025

থেমে গেছে রাত আমার আকাশে -

আজকের দৈনিক আজাদী পত্রিকায়.....
09/09/2023

আজকের দৈনিক আজাদী পত্রিকায়.....

"শিক্ষা আর জ্ঞানের প্রসার মানুষকে মুক্তি দিতে পারে"-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আজ পর্যন্ত আমার কাছের মানুষ থেকে শুরু কর...
05/09/2023

"শিক্ষা আর জ্ঞানের প্রসার মানুষকে মুক্তি দিতে পারে"

-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

আজ পর্যন্ত আমার কাছের মানুষ থেকে শুরু করে, আমার এলাকার বা বাহিরের এলাকার মানুষ, তাদের ছেলে মেয়ের শিক্ষার বিষয়ে সাহায্য, পরামর্শ চাইতে আসলে, কখনোই না করিনি। কারণ এ শিক্ষা বা উপকারী জ্ঞান একমাত্র জিনিস যা আমাদেরকে বাচিয়ে রাখে। ব্যারিস্টার হওয়ার পর থেকে মানুষের সেবা করার বিন্দুমাত্র সুযোগ আমি ছাড়িনি। আজ পর্যন্ত আমার এলাকার এবং আশেপাশের এলাকার কেউ আমার চেম্বারে এসে খালি হাতে ফিরে গেছে এমন নজির নেই। কিন্তু কিছু জায়গায় অথোরিটির অভাবে যাওয়ার সুযোগ হয়না। তাই আমার যতটুকু সাধ্য আছে তার মধ্যে আমি ভালোবাসা বিলাই।

এতে আর কারো মন খুশি হোক বা না হোক, আমি পরম শান্তি পাই অন্তরের অন্তঃস্থল থেকে।

গতকাল এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ভালোবাসা বিলানোর সময়।

প্রিয় এলাকাবাসীআসসালুআলাইকুম/আদাব আগামীকাল ৬ই সেপ্টেম্বর রোজ বুধবার দক্ষিন-মধ্যম হালিশহরস্হ সিমেনস্ হোস্টেলের বিপরীত পাশ...
05/09/2023

প্রিয় এলাকাবাসী
আসসালুআলাইকুম/আদাব
আগামীকাল ৬ই সেপ্টেম্বর রোজ বুধবার দক্ষিন-মধ্যম হালিশহরস্হ সিমেনস্ হোস্টেলের বিপরীত পাশে ‘লিলি কমিউনিটি সেন্টার’ এ সকাল নয়টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত নবজাতক শিশু থেকে শুরু করে সকল বয়সী সাধারন মানুষের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এক ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

উক্ত চিকিৎসা সেবায় যা থাকছে:

👉যাঁদের চোখে ছানি পড়েছে তাদের ফ্রি ছানি অপারেশন করা হবে।

👉ডায়াবেটিক রোগীদের ফ্রি সুগার টেস্ট করে ফ্রি চিকিৎসাপত্র দেওয়া হবে।

👉ব্লাড প্রেসার রোগীদের প্রেসার টেস্ট করে ফ্রি চিকিৎসা পত্র দেওয়া হবে।

👉হার্টের রোগী সহ অন্যান্য রোগীদের ফ্রি চিকিৎসাপত্র প্রদানসহ ক্ষেত্রবিশেষে ফ্রি ঔষধপত্র প্রদান করা হবে।

👉চিকিৎসা সেবায় রোগী এবং তাদের স্বজনদের অংশগ্রহন করে নিজ নিজ জীবন ও স্বাস্থ্য সুরক্ষার সূযোগ গ্রহনের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

🎇🎇🎇মনে রাখবেন আগামীকাল ৬ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল নয়টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত দক্ষিন- মধ্যম হালিশহরের ‘লিলি কমিউনিটি সেন্টার’ এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে.......

সেই দুঃসাহসী দিনগুলোর কিছু ছবি পেলাম। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর আওতাধীন ৪০ নং উত্তর পতেঙ্গা শাখার সাধারন সম্পাদক হিসেব...
03/09/2023

সেই দুঃসাহসী দিনগুলোর কিছু ছবি পেলাম। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর আওতাধীন ৪০ নং উত্তর পতেঙ্গা শাখার সাধারন সম্পাদক হিসেবে ১৯৯৪ সালে ওয়ার্ডের আওতাধীন একটি ইউনিটের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করাচ্ছি বামের ছবিতে। ডানের ছবিতে একই সালের স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক নিয়ে যাচ্ছি।
১৯৯০ থেকে ১৯৯৬ সালের মাঝামাঝি পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ন পরিবেশে ছাত্রলীগ করার অনেক কষ্টের কথার একটি যদি বলি তা হলো আমার মা সব মিলিয়ে একবছরের ৩৬৫ রাতের কম হবে না আমার জন্য ঘুমাতে পারে নি।

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান

সদস্য, আইন বিষয়ক উপ-কমিটি,
বাংলাদেশ আওয়ামী লীগ

সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ

সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ

সাবেক সাধারণ সম্পাদক, উত্তর পতেঙ্গা ওয়ার্ড ছাত্রলীগ।

৩১ আগষ্ট ২০২৩ইং বৃহঃপতিবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় কাঠগড়স্থ কে স্কয়ার কমিউনিটি সেন্টারে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ...
01/09/2023

৩১ আগষ্ট ২০২৩ইং বৃহঃপতিবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় কাঠগড়স্থ কে স্কয়ার কমিউনিটি সেন্টারে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম শীল এর সঞ্চালনায়, সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ২১ আগষ্ট নারকীয় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী খুনী, দুর্নীতিবাজ, পলাতক আাসামী তারেক জিয়া সহ সকল আসামীদের শাস্তি কার্যকর করার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হারুন অর রশীদ প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এছাড়া ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন জনাব সিরাজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মোঃ ইসহাক।উক্ত আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সদস্য আইন বিষয়ক উপ- কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার,শহর গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবাহান,শিকড় ফাউন্ডেশনের উপদেষ্টা ও বন্দর থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ,চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ এর সাবেক সভাপতি জাহাংগীর আলম , শাহাদাত হোসেন সাবেক সাধারন সম্পাদক ৪০ নং ওয়ার্ড় আওয়ামী লীগ,মোঃ আলী সহ-সভাপতি ৪০ নং ওয়ার্ড় আওয়ামী লীগ,জানে আলম সভাপতি ৩৭ নং ওয়ার্ড় আওয়ামী লীগ,মোঃ ইউনুছ যুগ্ন সাঃ সম্পাদক বন্দর থানা আওয়ামীলীগ, আব্দুর রহিম বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ,ওমর ফারুক ৪০ নং ওয়ার্ড় আওয়ামী লীগ নেতা,মোজাম্মেল হক মেম্বার ৩৮ নং ওয়ার্ড় আওয়ামী লীগ,উপদেষ্টা মোঃ আলী,মনসুর নাদিম সিঃ সহ-সভাপতি শিঃফাঃবাঃ,মোঃ মহসিন,ফরিদ উদ্দিন বাবর,মোঃ আলী,মোঃ সেলিম,এস এম নাসির,মাহমুদল হক,
আবু নাসের রবী যুগ্ন সাঃ সম্পাদক, কামরুল হোসেন,উত্তম শীল,আজাদ হোসেন রাসেল,জাহাঙ্গীর আলম সুজন,মোঃ ইদ্রিস,আলহাজ্ব সেলিম,মোঃ সালাউদ্দিন, জাহিদুল ইসলাম দুর্লভ, মোঃ দেলোয়ার,মোঃ বেলাল,রফিকুল ইসলাম টিপু,শারমিন ফারুক সুলতানা,মোঃ কামাল,এডঃ আজম আলী,এডঃ বরকত উল্লাহ, মঈনুল আলম হ্যাপী,রাসেল মাহমুদ,কামরুন নাহার বেবি,ফারজানা মুন্নী,আয়শা আক্তার,ইফতেখার জিসান,ফারহানা রুশনি,মোঃ সাদ্দাম।

Address

Patenga
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Showgatul Anwar Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share