লিগ্যাম পাবলিকেশন্স

লিগ্যাম পাবলিকেশন্স মানসমৃদ্ধ আইন বই প্রকাশ করাই লিগ্যাম পাবলিকেশন্স-এর লক্ষ্য ও উদ্দেশ্য।

লিগ্যাম পাবলিকেশন্স বাংলাদেশের একটি বিশ্বস্ত ল’ বুকস প্রকাশনা প্রতিষ্ঠান, বার কাউন্সিল (অ্যাডভোকেটশিপ) ও বিজেএস (সিভিল জজ) পরীক্ষার প্রস্তুতির জন্য সর্বশেষ সংস্করণ ও সর্বোচ্চ কমন প্রাপ্ত বই দিয়ে থাকি। তাই সফল প্রস্তুতির বিশ্বস্ত নাম — লিগ্যাম পাবলিকেশন্স।

08/09/2026

BJS প্রিলি পরীক্ষায় আর কত অকৃতকার্য হবেন?
প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তাহলে পরীক্ষিত বইয়ের সমন্বয়ে প্রস্তুতি নিন ✌️,

BJS প্রিলি প্রস্তুতিতে বড় ভুলটা কী জানেন?
প্রশ্ন ও অপশনের ব্যাখ্যা না বুঝেই শুধু প্রশ্ন সলভ করা! তাই
প্রিভিয়াস প্রশ্নের রহস্য জানতে,
লিগ্যাম প্রশ্নব্যাংক পড়ুন,
পাশ মার্কস নিশ্চিত করুন...

✅ লিগ্যাম প্রশ্নব্যাংক এর সাফল্য:
💥 ১৮শ BJS-এ ৫৫ প্রশ্ন কমন 👌
💥 ১৭শ BJS-এ ৫১ প্রশ্ন কমন 👌
💥 ১৬শ BJS-এ ৫০ প্রশ্ন কমন 👌
💥 ১৫শ BJS-এ ৪২ প্রশ্ন কমন 👌
🔔হুবহু কমন, আংশিক কমন উভয়ই গণ্য করা হয়েছে।
🔔 এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে, জেনারেল অংশে GK পার্ট-সহ বেশির ভাগ প্রশ্ন সাম্প্রতিক বিষয় থেকে এবং একই টপিক/রুলস থেকে ভিন্নভাবে প্রশ্ন হয়, তাই General Part-এ টপিক/রুল কমন আসে, হুবহু/আংশিক প্রশ্ন কমন আসে না; যা আইন অংশে আশীর্বাদ সরূপ 🌼

✅ "বিজেএস প্রিলি: লিগ্যাম প্রশ্নব্যাংক"©-এ পাচ্ছেন—
✔ ৩য়–১৮শ BJS প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক সমাধান💥
✔ অথেনটিক সোর্স থেকে টেকনিক সমৃদ্ধ ব্যাখ্যা💥
✔ প্রশ্ন ও ৪টি অপশনের রেফারেন্সসহ ব্যাখ্যা 💥
✔ অ্যাক্ট ও বিষয়ভিত্তিক অ্যানালাইসিস চার্ট 💥
✔ বক্স ও সুত্রের সমন্বয়ে স্মার্ট রিভিশন💥
✔ প্রশ্ন-প্যাটার্ন বোঝার টেকনিক💥

🏷️১৯তম বিজেএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হলো "বিজেএস প্রিলি : লিগ্যাম প্রশ্নব্যাংক" এর "৯ম সংস্করণ: আগস্ট ২০২৬"
স্মার্ট, গোছানো ও কার্যকর প্রস্তুতি শুরু করুন আজই!

💠 সারাদেশের ল লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। 💠আপনার নিকটতম লাইব্রেরীর নাম জানতে কমেন্ট করুন 👇
💠 আপনার ঠিকানায় পেতে ওয়েবসাইটে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখনই-
🔰হোয়াটসঅ্যাপ: 01775919161
🔰 ওয়েবসাইট: legum-books.com
#বিজেএস #জুডিসিয়ারি #লিগ্যাম #লিগ্যামপ্রশ্নব্যাংক #সিভিলজজ

প্রবেশপত্র সংক্রান্ত তথ্যআবেদনকারী তার User ID ব্যবহার করে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, মধ্যাহ্ন ১২:০০ ঘটিকা থেকে বাংলাদেশ ...
07/09/2026

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য
আবেদনকারী তার User ID ব্যবহার করে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, মধ্যাহ্ন ১২:০০ ঘটিকা থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের E-Application থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।
প্রবেশপত্র প্রিন্ট করার জন্য: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট (BJSC.gov.bd)
সংক্ষেপে:
📅 প্রবেশপত্র পাওয়া যাবে: ১০.০৯.২০২৬
🕛 সময়: মধ্যাহ্ন ১২:০০ ঘটিকা থেকে
👤 প্রয়োজন হবে: Applicant-এর User ID
🖨️ কোথা থেকে: BJSC-এর E-Application অপশন থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।

হাজারও আইনজীবী হয়েছেন ছোট্ট যে বইটি পড়ে 👑,অ্যাডভোকেটশিপ প্রিলিতে আর কত অকৃতকার্য হবেন?প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না...
07/09/2026

হাজারও আইনজীবী হয়েছেন ছোট্ট যে বইটি পড়ে 👑,

অ্যাডভোকেটশিপ প্রিলিতে আর কত অকৃতকার্য হবেন?
প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তাহলে পরীক্ষিত বইয়ের সমন্বয়ে প্রস্তুতি নিন ✌️,

প্রিলি প্রস্তুতিতে বড় ভুলটা কী জানেন?
প্রশ্নের মেইন বডি ও ৪টি অপশনের ব্যাখ্যা বুঝে বুঝে না পড়ে শুধু প্রশ্নের সঠিক উত্তর পড়াটাই বড় বোকামি! তাই প্রিভিয়াস প্রশ্নের রহস্য জানতে, লিগ্যাম প্রশ্নব্যাংক পড়ুন, পাশ মার্কস নিশ্চিত করুন...

✅ লিগ্যাম প্রশ্নব্যাংক এর সাফল্য:
অ্যাডভোকেটশিপ প্রিলি পরীক্ষায় "লিগ্যাম প্রশ্নব্যাংক'' বইটি থেকে কমনের চিত্র-
🍀 ২০২৬ সালের প্রিলিতে ৮৫টি কমন💥,
🍀 ২০২৫ সালের প্রিলিতে ৮৫টি কমন💥,
🍀 ২০২৩ সালের প্রিলিতে ৮২টি কমন💥,
🍀 ২০২২ সালের প্রিলিতে ৮০টি কমন💥,
(হুবহু কমন, আংশিক কমন উভয়ই গণ্য করা হয়েছে)

✅ "অ্যাডভোকেটশিপ প্রিলি: লিগ্যাম প্রশ্নব্যাংক"©-এ পাচ্ছেন—
✔ সবগুলো BJS প্রশ্নের সাবজেক্ট-ওয়াইজ সমাধান💡,
✔ অথেনটিক সোর্স থেকে টেকনিক সমৃদ্ধ ব্যাখ্যা💡,
✔ প্রশ্ন ও ৪টি অপশনের রেফারেন্সসহ ব্যাখ্যা💡,
✔ অ্যাক্ট ও বিষয়ভিত্তিক অ্যানালাইসিস চার্ট💡,
✔ বক্স ও সুত্রের সমন্বয়ে স্মার্ট রিভিশন💡,
✔ প্রশ্ন-প্যাটার্ন বোঝার টেকনিক💡,

📌 অনলাইন অর্ডার করতে নক দিন

⚡অর্ডার করুন এখনই (ক্যাশ অন ডেলিভারিতে):
💠 সারাদেশের ল লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। 💠আপনার নিকটতম লাইব্রেরীর নাম জানতে কমেন্ট করুন 👇
💠 আপনার ঠিকানায় পেতে ওয়েবসাইটে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখনই-
🔰হোয়াটসঅ্যাপ: 01775919161, 01310337788,
🔰 ওয়েবসাইট অর্ডার লিংক: https://legum-books.com/products/অ্যাডভোকেটশিপ-প্রিলি-লিগ্যাম-প্রশ্নব্যাংক

#বারকাউন্সিল #অ্যাডভোকেট #এডভোকেট #আইনজীবী #লিগ্যাম #লিগ্যামপ্রশ্নব্যাংক #আইনজীবীতালিকাভুক্তি

07/09/2026

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর আইনি-ফিকহি বিশ্লেষণ

২০২৬ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’। এই বিলের মূল বৈশিষ্ট্য হলো—পিতা-মাতা, দাদা-দাদি বা স্বামী-স্ত্রী কর্তৃক নিকটাত্মীয়কে সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার বজায় রাখতে পারবেন। বিলটি পাসের সময় বিরোধী দল একে “কুরআন-সুন্নাহবিরোধী” ও “ইসলামিক উত্তরাধিকার বিধানের পরিপন্থী” আখ্যায়িত করে তীব্র আপত্তি জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে। অন্যদিকে, আইনমন্ত্রী সাফ জানিয়েছেন যে নতুন আইনের সাথে শরিয়াহ আইনের কোনো সংঘাত নেই।

প্রশ্ন হলো—আসলেই কি এই বিলটি ইসলামিক আইনের মূল বিধানের সাথে সাংঘর্ষিক? নাকি এটি মুসলিম ব্যক্তিগত আইনের পাশাপাশি একটি ঐচ্ছিক, স্বতন্ত্র সিভিল মডেল মাত্র? এই আর্টিকেলে আমরা বিলটির মূল বিধান, ইসলামিক হিবায় কবজা শর্ত, সংসদীয় বিতর্ক এবং আইনি-ফিকহি সমাধানের পথ খুঁজে দেখব।

#বিলটির মূল বিধান কী?

১৮৮২ সালের Transfer of Property Act-এ নতুন ধারা ১২২এ ও ১২২বি যুক্ত করার মাধ্যমে এই সংশোধনী আনা হয়েছে।

#ধারা ১২২এ এর মূল বক্তব্য:-
- দাতা সম্পত্তির **আজীবন ভোগাধিকার (usufruct)** সংরক্ষণ করে সচল বা অস্থাবর সম্পত্তি দান করলে তা বৈধ হবে।
- এই সুযোগ কেবল পিতা-মাতা/দাদা-দাদি সন্তান/নাতি-নাতনি অথবা স্বামী-স্ত্রী পরস্পরের মধ্যেই প্রযোজ্য।
- অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ১৭(১)(ক)অনুযায়ী রেজিস্টার্ড দলিল সম্পাদন বাধ্যতামূলক।
- দাতা জীবিত থাকাকালীন গ্রহীতার মৃত্যু হলে সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে যাবে, তবে দাতার ভোগাধিকার বহাল থাকবে।
- এটি একটি স্বতন্ত্র হস্তান্তর পদ্ধতি; প্রচলিত হিবা/গিফট বা অন্য কোনো হস্তান্তরকে এটি বাতিল বা সীমিত করবে না।

#ধারা ১২২বি তে বলা হয়েছে যে, রেজিস্ট্রেশনের পর এই দান সাধারণত অবাতিলযোগ্য; তবে উভয় পক্ষের সম্মতিতে অথবা জেলা জজের অনুমোদনে আর্থিক, চিকিৎসা, শিক্ষা বা পারিবারিক প্রয়োজনে পরিবর্তন/বাতিল সম্ভব।

#ইসলামিক হিবায় কবজা শর্ত: মূলনীতি ও নজির

মুসলিম ব্যক্তিগত আইনে হিবা (gift) বৈধ হওয়ার তিনটি অপরিহার্য শর্ত:
(১) দাতার ঘোষণা (ইজাব),
(২) গ্রহীতার গ্রহণ (কবুল),
(৩) সম্পত্তির দখল/কবজা হস্তান্তর (কবজা)। বাংলাদেশ ও উপমহাদেশীয় নজিরে এই তিন শর্ত বারবার স্বীকৃত হয়েছে।

#কবজা সম্পর্কে মূলনীতিগুলো হলো:

- কবজা বাস্তব (actual) অথবা গঠনমূলক (constructive) হতে পারে; মিউটেশন, টাইটেল ডিড হস্তান্তর, ভাড়াটিয়ার attornment ইত্যাদি constructive possession হিসেবে গণ্য হতে পারে।
- দাতা ও গ্রহীতা একই বাড়িতে বসবাসরত হলে শারীরিক প্রস্থান/প্রবেশের প্রয়োজন নেই; মিউটেশন, ইউটিলিটি বিল, ভাড়া সংগ্রহের অধিকার হস্তান্তর ইত্যাদি প্রমাণ যথেষ্ট।
- দলিলে “কবজা দেওয়া হয়েছে” মর্মে ঘোষণা একটি prima facie presumption তৈরি করে, তবে প্রেক্ষাপটভেদে আদালত ভাড়া সংগ্রহ, মিউটেশন, দখলের প্রকৃত পরিবর্তন ইত্যাদি “acting under the gift” প্রমাণ খোঁজে।
- হিবা মৌখিক হতে পারে; লিখিত দলিল বা রেজিস্ট্রেশন আবশ্যক নয়, যদি তিন শর্ত প্রমাণিত হয়। Transfer of Property Act-এর ধারা ১২৯ মুসলিম হিবার ক্ষেত্রে ধারা ১২৩-এর (রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট) বাধ্যবাধকতা থেকে ব্যতিক্রম স্বীকার করে।

#সংসদীয় বিতর্ক: দুই মেরু অবস্থান

#বিরোধী দলের আপত্তি

সংসদীয় বিতর্কে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বিলটিকে "কুরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী”"উল্লেখ করে এটি পাস না করার জোরালো দাবি জানিয়েছেন। বিরোধী দল একে বিদ্যমান মুসলিম পারিবারিক আইন, শরীয়তের ফারায়েজ, হেবা ও উত্তরাধিকার বিধির সাথে সরাসরি সাংঘর্ষিক দাবি করে সংসদ থেকে ওয়াকআউট করেছে।

#সরকারি অবস্থান

অন্যদিকে, আইনমন্ত্রী সাফ জানিয়েছেন যে নতুন আইনের সাথে শরিয়াহ আইনের কোনো সংঘাত নেই। তিনি বলেছেন, প্রস্তাবিত ব্যবস্থাটি একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে কার্যকর হবে; প্রচলিত হিবা, সাধারণ দান বা অন্য কোনো শরিয়াহভিত্তিক হস্তান্তর ব্যবস্থা এটি দ্বারা বাতিল, সীমিত বা প্রভাবিত হবে না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃদ্বয় বিলটি চূড়ান্ত করার পূর্বে দেশের বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

#বিশ্লেষণ: সাংঘর্ষিক কি না?

#১. সরাসরি সাংঘর্ষ নেই—কেন?

- বিলটি হিবাকে বাতিল বা পরিবর্তন করছে না: ১২২এ(৪)-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই ধারার হস্তান্তর একটি "স্বতন্ত্র মডেল"এবং এটি প্রচলিত হিবা/গিফট বা অন্য কোনো হস্তান্তর পদ্ধতিকে সীমিত, খণ্ডন বা অবৈধ করবে না।
- এটি উত্তরাধিকার (ফারায়েজ) আইনকে রদ করছে না:ইসলামিক উত্তরাধিকার বিধান মূলত মৃত্যুপরবর্তী সম্পদ বণ্টনের নিয়ম; আর হিবা বা ১২২এ মডেল হলো মৃত্যুপূর্ব আন্তঃজীবন হস্তান্তর। বিলটি ফারায়েজের অঙ্ক, অংশীদার বা বণ্টনের নিয়ম পরিবর্তন করছে না।
- সরকারি অবস্থান: সর্বধর্মীয়, ঐচ্ছিক বিকল্প: সংসদীয় বিতর্কে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে, এই বিলটি সব ধর্মের নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য এবং এটি মুসলিম ব্যক্তিগত আইনকে প্রতিস্থাপন করছে না।

#২. ফিকহি শর্তাবলির দিক থেকে যে সতর্কতা প্রয়োজন

যদিও সরাসরি সাংঘর্ষ নেই, তবুও প্রচলিত হিবায় যে তিনটি অপরিহার্য শর্ত—(১) ঘোষণা, (২) গ্রহণ, (৩) কবজা হস্তান্তর—সেগুলোর সঙ্গে ১২২এ মডেলের কার্যপদ্ধতি পুরোপুরি মিলে না।

- কবজা হস্তান্তর শর্তের সঙ্গে অসামঞ্জস্য: প্রচলিত হিবায় কবজা হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত; হিবা সম্পন্ন হওয়ার পর সম্পত্তি দাতার মালিকানা থেকে চলে যায় এবং দাতা সাধারণত তা থেকে ভোগাধিকার বা দখল ফিরে পান না (যদি না শরিয়াহসম্মত পৃথক ব্যবস্থা, যেমন উমরি/সুকনা, করা হয়)। কিন্তু ১২২এ মডেলে মালিকানা হস্তান্তরিত হলেও দখল/ভোগাধিকার দাতার কাছেই থাকে।
- ফলে, যদি কোনো মুসলিম দাতা এই বিলের আওতায় দান করেন, তাহলে তা প্রচলিত হিবায় “কবজা” শর্তের সঙ্গে পুরোপুরি মিলবে না। এজন্য এটিকে “হিবা” না বলে “জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান”নামে পৃথক শ্রেণি হিসেবে বিবেচনা করা যুক্তিযুক্ত।

#আইনি-ফিকহি সমাধানের পথ

এই বিলটি ইসলামিক আইনের সাথে সাংঘর্ষ এড়াতে নিম্নলিখিত ব্যাখ্যাগত ও ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:

প্রচলিত হিবা ও ধারা ১২২এ-এর মধ্যে মৌলিক পার্থক্য
প্রচলিত মুসলিম আইনের হিবা এবং প্রস্তাবিত ধারা ১২২এ-এর অধীন সম্পত্তি হস্তান্তর ব্যবস্থাকে একই প্রকৃতির আইনগত ব্যবস্থা হিসেবে দেখা উচিত নয়। উভয়ের উদ্দেশ্য সম্পত্তি হস্তান্তর হলেও তাদের মৌলিক কাঠামো ও আইনগত প্রয়োজনীয়তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

প্রথমত, কবজা বা দখল হস্তান্তরের ক্ষেত্রে প্রচলিত হিবার অন্যতম মৌলিক শর্ত হলো দাতার পক্ষ থেকে গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর। এটি সরাসরি বা constructive possession—উভয়ভাবেই হতে পারে। অন্যদিকে, ধারা ১২২এ-এর মডেলে সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা তাঁর জীবদ্দশায় সম্পত্তির দখল ও ভোগদখল বজায় রাখতে পারেন। ফলে দখল হস্তান্তরের এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ধারা ১২২এ-এর অধীন হস্তান্তরকে প্রচলিত মুসলিম আইনের হিবা হিসেবে সরাসরি অভিহিত না করে একটি স্বতন্ত্র statutory transfer mechanism হিসেবে চিহ্নিত করা অধিক আইনগতভাবে নিরাপদ।

দ্বিতীয়ত, রেজিস্ট্রেশনের প্রশ্নেও পার্থক্য রয়েছে। প্রচলিত মুসলিম আইনের হিবার বৈধতার মৌলিক উপাদান হিসেবে রেজিস্ট্রেশন সব ক্ষেত্রে অপরিহার্য নয়; তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য statutory requirements অবশ্যই বিবেচনা করতে হবে। বিপরীতে, ধারা ১২২এ-এর অধীন সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিবন্ধন আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা প্রযোজ্য হতে পারে। তাই দলিল প্রণয়নের সময় স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে হস্তান্তরটি মুসলিম আইনের হিবা হিসেবে করা হচ্ছে, নাকি ধারা ১২২এ-এর অধীন statutory transfer হিসেবে করা হচ্ছে।
তৃতীয়ত, দাতার আজীবন ভোগাধিকার সংরক্ষণ দুই ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোর একটি। প্রচলিত হিবার ক্ষেত্রে বৈধভাবে হিবা সম্পন্ন হওয়ার পর সম্পত্তির মালিকানা ও দখল সাধারণত গ্রহীতার দিকে স্থানান্তরিত হয়। পক্ষান্তরে, ধারা ১২২এ-এর মডেলে দাতা সম্পত্তি হস্তান্তরের পরও তাঁর জীবদ্দশায় সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার সংরক্ষণ করতে পারেন। মুসলিম দাতার ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা প্রচলিত হিবার মৌলিক নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিশেষভাবে পরীক্ষা করা প্রয়োজন।
চতুর্থত, প্রযোজ্য ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। প্রচলিত মুসলিম আইনে হিবা সাধারণভাবে যেকোনো ব্যক্তির মধ্যে হতে পারে, যদি হিবার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়। কিন্তু ধারা ১২২এ-এর সুবিধা নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। ফলে এই বিধানের অধীনে সম্পত্তি হস্তান্তরের আগে দাতা ও গ্রহীতার মধ্যকার আইনগত সম্পর্ক নির্ধারণ করা অপরিহার্য।

#বাস্তবিক সুবিধা ও সীমারেখা

#সুবিধা

- বৃদ্ধ পিতা-মাতা/দাদা-দাদিদের সম্পত্তি লিখে দেওয়ার পর নিরাপত্তাহীনতা, নির্যাতন বা উচ্ছেদের ঝুঁকি কমে।
- সামাজিক সুরক্ষার একটি আইনি কাঠামো তৈরি হয়; শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয় দূর হয়।

#সীমারেখা

- এটি মুসলিম ব্যক্তিগত আইনের হিবা-সংক্রান্ত ফিকহি শর্তকে পরিবর্তন করছে না, বরং একটি বিকল্প পথ খুলে দিচ্ছে।
- তাই মুসলিম দাতাদের জন্য “কোন মডেলে দান করছেন” তা স্পষ্টভাবে দলিলে উল্লেখ ও আইনি পরামর্শ নেওয়া জরুরি।

সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’-এর নতুন ১২২এ/১২২বি ধারা ইসলামিক আইনের মূল বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়, বরং এটি মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে স্বীকৃত হিবা পদ্ধতির পাশাপাশি একটি ঐচ্ছিক, স্বতন্ত্র সিভিল-স্ট্যাটিউটরি মডেল তৈরি করেছে।

তবে এটি প্রচলিত হিবায় “কবজা হস্তান্তর” শর্তের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে ফিকহি শর্তাবলির দিক থেকে সতর্কতা ও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। মুসলিম দাতাদের জন্য এটি “হিবা” নয়, বরং “লাইফ-এস্টেট রিজার্ভেশন মডেল” হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং যথাযথ আইনি-ফিকহি পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।

সরকারের উচিত বিলটির প্রয়োগগাইডলাইনে মুসলিম দাতাদের জন্য স্পষ্ট কাউন্সেলিং ব্যবস্থা করা, যাতে তারা বুঝতে পারেন তারা কোন মডেলে দান করছেন এবং কী কী বিষয় খেয়াল রাখা জরুরি। একইসঙ্গে, ইসলামিক আইন বিশেষজ্ঞ, মুফতি ও ফকিহদের মতামত গ্রহণের মাধ্যমে বিলটির প্রয়োগে যেকোনো ধরনের আইনি-ফিকহি জটিলতা এড়ানো সম্ভব হবে।

মহি উদ্দীন
সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান
আইন বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

সাফল্যের কোন রহস্য নেই। এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল।
06/09/2026

সাফল্যের কোন রহস্য নেই। এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল।

আগামী অ্যাডভোকেটশিপ প্রিলি পরীক্ষার জন্য প্রকাশিত হলো লিগ্যাম প্রশ্নব্যাংক ...===========হাজারও আইনজীবী হয়েছেন ছোট্ট যে ...
06/09/2026

আগামী অ্যাডভোকেটশিপ প্রিলি পরীক্ষার জন্য প্রকাশিত হলো লিগ্যাম প্রশ্নব্যাংক ...
===========
হাজারও আইনজীবী হয়েছেন ছোট্ট যে বইটি পড়ে 👑,

অ্যাডভোকেটশিপ প্রিলিতে আর কত অকৃতকার্য হবেন?
প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তাহলে পরীক্ষিত বইয়ের সমন্বয়ে প্রস্তুতি নিন ✌️,

প্রিলি প্রস্তুতিতে বড় ভুলটা কী জানেন?
প্রশ্নের মেইন বডি ও ৪টি অপশনের ব্যাখ্যা বুঝে বুঝে না পড়ে শুধু প্রশ্নের সঠিক উত্তর পড়াটাই বড় বোকামি! তাই প্রিভিয়াস প্রশ্নের রহস্য জানতে, লিগ্যাম প্রশ্নব্যাংক পড়ুন, পাশ মার্কস নিশ্চিত করুন...

✅ লিগ্যাম প্রশ্নব্যাংক এর সাফল্য:
অ্যাডভোকেটশিপ প্রিলি পরীক্ষায় "লিগ্যাম প্রশ্নব্যাংক'' বইটি থেকে কমনের চিত্র-
🍀 ২০২৬ সালের প্রিলিতে ৮৫টি কমন💥,
🍀 ২০২৫ সালের প্রিলিতে ৮৫টি কমন💥,
🍀 ২০২৩ সালের প্রিলিতে ৮২টি কমন💥,
🍀 ২০২২ সালের প্রিলিতে ৮০টি কমন💥,
(হুবহু কমন, আংশিক কমন উভয়ই গণ্য করা হয়েছে)

✅ "অ্যাডভোকেটশিপ প্রিলি: লিগ্যাম প্রশ্নব্যাংক"©-এ পাচ্ছেন—
✔ সবগুলো BJS প্রশ্নের সাবজেক্ট-ওয়াইজ সমাধান💡,
✔ অথেনটিক সোর্স থেকে টেকনিক সমৃদ্ধ ব্যাখ্যা💡,
✔ প্রশ্ন ও ৪টি অপশনের রেফারেন্সসহ ব্যাখ্যা💡,
✔ অ্যাক্ট ও বিষয়ভিত্তিক অ্যানালাইসিস চার্ট💡,
✔ বক্স ও সুত্রের সমন্বয়ে স্মার্ট রিভিশন💡,
✔ প্রশ্ন-প্যাটার্ন বোঝার টেকনিক💡,

📌 অনলাইন অর্ডার করতে নক দিন

⚡অর্ডার করুন এখনই (ক্যাশ অন ডেলিভারিতে):
💠 সারাদেশের ল লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। 💠আপনার নিকটতম লাইব্রেরীর নাম জানতে কমেন্ট করুন 👇
💠 আপনার ঠিকানায় পেতে ওয়েবসাইটে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখনই-
🔰হোয়াটসঅ্যাপ: 01775919161, 01310337788,
🔰 ওয়েবসাইট অর্ডার লিংক: https://legum-books.com/products/অ্যাডভোকেটশিপ-প্রিলি-লিগ্যাম-প্রশ্নব্যাংক

#বারকাউন্সিল #অ্যাডভোকেট #এডভোকেট #আইনজীবী #লিগ্যাম #লিগ্যামপ্রশ্নব্যাংক #আইনজীবীতালিকাভুক্তি

05/09/2026

"বার কাউন্সিলের আগামী পরীক্ষা থেকেই সংবিধান অন্তর্ভুক্ত হবে"

04/09/2026

“শক্তি রেখে যারা চলে, তারা হারে না।”🔥

BJS প্রিলি পরীক্ষায় আর কত অকৃতকার্য হবেন? প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তাহলে পরীক্ষিত বইয়ের সমন্বয়ে...
01/09/2026

BJS প্রিলি পরীক্ষায় আর কত অকৃতকার্য হবেন?
প্রথম চান্সে পাশ করতে ইচ্ছে করে না? যদি ইচ্ছে করে তাহলে পরীক্ষিত বইয়ের সমন্বয়ে প্রস্তুতি নিন ✌️,

BJS প্রিলি প্রস্তুতিতে বড় ভুলটা কী জানেন?
প্রশ্ন ও অপশনের ব্যাখ্যা না বুঝেই শুধু প্রশ্ন সলভ করা! তাই
প্রিভিয়াস প্রশ্নের রহস্য জানতে,
লিগ্যাম প্রশ্নব্যাংক পড়ুন,
পাশ মার্কস নিশ্চিত করুন...

✅ লিগ্যাম প্রশ্নব্যাংক এর সাফল্য:
💥 ১৮শ BJS-এ ৫৫ প্রশ্ন কমন 👌
💥 ১৭শ BJS-এ ৫১ প্রশ্ন কমন 👌
💥 ১৬শ BJS-এ ৫০ প্রশ্ন কমন 👌
💥 ১৫শ BJS-এ ৪২ প্রশ্ন কমন 👌
🔔 এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে, জেনারেল অংশে GK পার্ট-সহ বেশির ভাগ প্রশ্ন সাম্প্রতিক বিষয় থেকে এবং একই টপিক/রুলস থেকে ভিন্নভাবে প্রশ্ন হয়, তাই General Part-এ টপিক/রুল কমন আসে, হুবহু/আংশিক প্রশ্ন কমন আসে না; যা আইন অংশে আশীর্বাদ সরূপ 🌼

✅ "বিজেএস প্রিলি: লিগ্যাম প্রশ্নব্যাংক"©-এ পাচ্ছেন—
✔ ৩য়–১৮শ BJS প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক সমাধান💥
✔ অথেনটিক সোর্স থেকে টেকনিক সমৃদ্ধ ব্যাখ্যা💥
✔ প্রশ্ন ও ৪টি অপশনের রেফারেন্সসহ ব্যাখ্যা 💥
✔ অ্যাক্ট ও বিষয়ভিত্তিক অ্যানালাইসিস চার্ট 💥
✔ বক্স ও সুত্রের সমন্বয়ে স্মার্ট রিভিশন💥
✔ প্রশ্ন-প্যাটার্ন বোঝার টেকনিক💥

🏷️১৯তম বিজেএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হলো "বিজেএস প্রিলি : লিগ্যাম প্রশ্নব্যাংক" এর "৯ম সংস্করণ: আগস্ট ২০২৬"
স্মার্ট, গোছানো ও কার্যকর প্রস্তুতি শুরু করুন আজই!

💠 সারাদেশের ল লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। 💠আপনার নিকটতম লাইব্রেরীর নাম জানতে কমেন্ট করুন 👇
💠 আপনার ঠিকানায় পেতে ওয়েবসাইটে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখনই-
🔰হোয়াটসঅ্যাপ: 01775919161
🔰 ওয়েবসাইট: legum-books.com
#বিজেএস #জুডিসিয়ারি #লিগ্যাম #লিগ্যামপ্রশ্নব্যাংক #সিভিলজজ

Address

KM Bhaban, 2nd Floor, Andarkilla
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when লিগ্যাম পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিগ্যাম পাবলিকেশন্স:

Shortcuts

Share